১০ দিনের মধ্যে দিতে হবে ইস্তফা, খুনের হুমকি যোগী আদিত্যনাথকে

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার খুনের হুমকি পেলেন খোদ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ(Yogi Adityanath)। মুম্বই পুলিশ কন্ট্রোল রুমে মুখ্যমন্ত্রীর নামে সরাসরি খুনের হুমকি মেসেজ(Threat Message) এসেছে বলে জানা গিয়েছে। এদিন এক অচেনা নম্বর(Unknown Number) থেকে মুম্বই পুলিশের ট্রাফিক কন্ট্রোল সেলের অফিশিয়াল নম্বরে একটি উড়ো হুমকির মেসেজ আসে। যাতে লেখা, ১০ দিনের মধ্যে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ইস্তফা না দিলে বাবা সিদ্দিকির(Baba Siddique) মতো তাঁকেও হত্যা করা হবে।

আরও পড়ুনঃ জন্মদিনের মিষ্টি চুম্বন, আদুরে ছবি শেয়ার করে শুভশ্রীকে শুভেচ্ছা রাজের

শনিবার সন্ধ্যায় ঘটা এই ঘটনার পর থেকেই নড়েচড়ে বসেছে মুম্বই পুলিশ। বাবা সিদ্দিকির নাম জড়িয়ে থাকায় অনেকেই এটিকে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের(Lawrence Bishnoi Gang) কীর্তি বলেই ধরে নিচ্ছেন। কারণ মাত্র কিছুদিন আগেই একইভাবে মুম্বই পুলিশের ট্রাফিক কন্ট্রোল রুমের অফিশিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে সলমান খানের(Salman Khan) নামে মৃত্যুর হুমকি এসেছিল। কিন্তু যোগী আদিত্যনাথকে এহেন হুমকি কে দিয়েছে তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়।

আরও পড়ুনঃ KKR-এ জায়গা না পেয়ে চূড়ান্ত হতাশ ভেঙ্কটেশ আইয়ার

যোগীর নামে মৃত্যুর হুমকির মেসেজ আসার পরপরই পুরো‌ বিষয়টি উত্তর প্রদেশ পুলিশকে জানায় মুম্বই পুলিশ। উভয় তরফ থেকেই ওই মেসেজ প্রেরণকারীকে খোঁজার চেষ্টা করা হচ্ছে। এই মেসেজ করার নেপথ্যে তাঁর কি উদ্দেশ্য থাকতে পারে তা জানার জন্য নিরন্তর প্রচেষ্টা চালাচ্ছে পুলিশ। যদিও চলতি বছরেই একাধিকবার খুনের হুমকি পেয়েছেন যোগী আদিত্যনাথ। তাই বিষয়টি নিয়ে আর আপোষ করতে রাজি নয় উত্তর প্রদেশের পুলিশ। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া জানাননি যোগী আদিত্যনাথ নিজে। সম্ভবত খুনের হুমকি পেতে পেতে বিষয়টি এখন গা সওয়া হয়ে গিয়েছে তাঁর। তবে এই ঘটনার জেরে মুখ্যমন্ত্রীর সুরক্ষায় বাড়তি কোনও পদক্ষেপ নেওয়া হবে কিনা তা এখনও স্পষ্ট নয়।

‘ ব্যাটিং নয়, সবাই আমার ধর্ম দেখে’, যন্ত্রণা উগরে দিলেন অসি ক্রিকেটার

বারাকপুর থেকে এসপ্লানেডে আরও দ্রুত পৌঁছতে একাধিক সরকারি বাস চালু করলেন পরিবহণ মন্ত্রী

কেলোর কীর্তি, টানা ১০ বছর সেনেগাল ফুটবল দলের প্রধান চিকিৎসকের দায়িত্বে স্ত্রী রোগ বিশেষজ্ঞ

বর্ষাকালের ‘অজুহাত’ দেখিয়ে ব্রিগেডে শহিদ সমাবেশের প্রস্তাবে না মমতাপন্থী তৃণমূলের

পুরনিয়োগ দুর্নীতি মামলায় মদন মিত্রের পরিবারের সদস্যরা ইডির নজরে

কত শূন্যপদ রয়েছে? অরণ্য সপ্তাহ কর্মসূচির মাঝেই জানতে চাইলেন মুখ্যমন্ত্রী

শাহরুখ খানকে স্বস্তি দিল সুপ্রিম কোর্ট, ‘মন্নত’ সংস্কারে বাধা কাটল

ধর্ষণ-খুন কাণ্ডের রেশ কাটতে না কাটতেই ফের বারুইপুরে নাবালিকাকে নির্যাতনের অভিযোগ

রাজ্যের গোয়েন্দা প্রধান হলেন এন রমেশবাবু, বদল বিধাননগরের পুলিশ কমিশনারও

হরমুজে জাহাজে হামলায় নিহত ভারতীয়, ইরানি দূতকে তলব বিদেশ মন্ত্রকের

‘তৃণমূল সরকার গাছকেও ছাড়েনি, সব ধ্বংস করে দিয়েছে,’ বললেন মুখ্যমন্ত্রী

বৃষ্টিতে ভিজে সর্দি-কাশিতে জেরবার, ইমিউনিটি বাড়াতে খান ৫ পুষ্টিকর স্যালাড

মৃত ব্যক্তিও পাচ্ছেন আবাস যোজনার টাকা! চাঞ্চল্য মঙ্গলকোটে

পহেলগাঁও হামলায় অভিযুক্ত হাফিজ সইদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় পরোয়ানা জারি