Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করেই…’, ইরানের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ নিয়ে বিরাট মন্তব্য ট্রাম্পের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: কবে থামবে ইরানের সঙ্গে ইজরায়েল ও আমেরিকার যুদ্ধ? এই প্রশ্ন গোটা বিশ্বের মানুষের। যত সময় যাচ্ছে পরিস্থিতি শান্ত হওয়ার বদলে আরও উত্তপ্ত হচ্ছে। এই আহবেই যুদ্ধ বন্ধ নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়ছেন ইরানের সঙ্গে চলমান যুদ্ধ কবে শেষ হবে সেই সিদ্ধান্ত তিনি ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনার মাধ্যমেই নেবেন। তাহলে কি এবার যুদ্ধ থামতে চলেছে? ট্রাম্পের এই মন্তব্যের পরেই শুরু হয়েছে জোর চর্চা।

এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট স্পষ্টভাবে জানিয়েছেন, এই যুদ্ধ সমাপ্তির বিষয়টি একটি ‘যৌথ’ সিদ্ধান্তের ওপর নির্ভর করে হবে। তিনি এটাও জানিয়েছেন যুদ্ধ নিয়ে তিনি ও নেতানিয়াহু নিয়মিত যোগাযোগ বজায় রেখেছেন। ট্রাম্প জানিয়েছেন, পরিস্থিতি বিবেচনা করে সঠিক সময়েই যুদ্ধ বন্ধ করা নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। সাক্ষাৎকারে ট্রাম্প চাঞ্চল্যকর দাবি করে বলেন, তিনি এবং নেতানিয়াহু যদি নেতৃত্ব না দিতেন তাহলে ইরান এতক্ষণে ইজরায়েলকে ধ্বংস করে দিত। ট্রাম্পের দাবি, ‘ইরান ইজরায়েল এবং তার চারপাশের সবকিছু ধ্বংস করতে চেয়েছিল।” তিনি আরও বলেন, “আমরা একসঙ্গে কাজ করেছি এবং এমন একটি দেশকে ধ্বংস করেছি যারা ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে দিতে চেয়েছিল।’ ইরান যুদ্ধের সমাপ্তি কি কেবল ট্রাম্পের একক সিদ্ধান্তে হবে নাকি নেতানিয়াহুরও সেখানে সমান ভূমিকা থাকবে। এই প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমি মনে করি এটি অনেকটা যৌথ সিদ্ধান্তের মতোই হবে। আমরা এ নিয়ে আলোচনা করছি। তবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সব ধরনের বাস্তবতা বিবেচনায় রাখা হবে।’ 

আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব বিশ্ববাজারে, তেলের দাম ছাড়াল ব্যারেল প্রতি ১০০ ডলার

ইরানের সর্বোচ্চ নেতা খামেইনির মৃত্যুর পর ইরানের ধর্মীয় নেতারা আপোষের পরিবর্তে সংঘাতের পথ বেছে নিয়েছেন, তার বাবা আলি খামেনির উত্তরসূরী হিসেবে মোজতবা খামেনিকে নিয়োগ করেছে। অনেকেই বলছেন  এই পদক্ষেপ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেকে সরাসরি ক্রমণ কারণ তিনি  খামেইনির  পুত্রকে ইরানের নেতা হিসেবে “অগ্রহণযোগ্য” বলে ঘোষণা করেছিলেন। নতুন নেতার নিয়োগের পর নতুন করে মধ্যপ্রাচ্যে অশান্তি বৃদ্ধি হয় কিনা সেটা এবার দেখার পালা। 

বিজেপির জয়ে ৩২ বছরের প্রতিজ্ঞা পূরণ,ধূপগুড়িতে মাথা ন্যাড়া করলেন খোকন

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

জেল খেটে আসা জ্যোতিপ্রিয় মল্লিককে ‘প্রত্যাখ্যান’ হাবড়ার ভোটারদের

বঙ্গে বিজেপি ঝড়, ডুবলেন তৃণমূলের ৫ তারকা প্রার্থী

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

অমিত শাহ ছাড়া বিজেপির বঙ্গ জয়ের পাঁচ নেপথ্য সেনাপতিকে চেনেন?

বিজেপির কাছে হার, ফেসবুক থেকে উধাও রাজ চক্রবর্তী

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের

রাতের মধ্যেই ধেয়ে আসছে ৬০ কিলোমিটার গতি বেগে কালবৈশাখী, একাধিক জেলায় কমলা সতর্কতা জারি