‘বন্দে ভারত’ এক্সপ্রেসের গড় গতিবেগ ঘন্টায় ৮৪ কিমি থেকে কমে ৭৬ কিমি-তে

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দ্রুত কমছে গতিবেগ। আর যেভাবে গতি কমছে তা অব্যাহত থাকলে বনগাঁ লোকালের সঙ্গে ‘বন্দে ভারত’ এক্সপ্রেসের তফাত থাকবে না। না, এটা কোনও মনগড়া কথা নয়। রেল দফতরের দেওয়া তথ্যেই এমন আশঙ্কা তৈরি হয়েছে।

২০১৯ সালের লোকসভা ভোটের মুখেই ঘটা করে ‘বন্দে ভারত’ এক্সপ্রেস ট্রেন চালু করেছিল ভারতীয় রেল। অত্যাধুনিকপ্রযুক্তি সম্বলিত সেমি হাই স্পিড ট্রেনটি সাধারণ রেল যাত্রীদের কাছে প্রথম দিকে যথেষ্টই জনপ্রিয় হয়েছিল। দ্রুত গন্তব্যে পৌঁছতে রেল যাত্রীরা ‘বন্দে ভারত’ এক্সপ্রেসকেই  বেছে নিয়েছিলেন। কিন্তু যতদিন যাচ্ছে ততই সেমি হাই স্পিড ট্রেনের গতিবেগ কমছে। ‘বন্দে ভারত’ এক্সপ্রেস ট্রেনের গতিবেগ নিয়ে রেল কর্তৃপক্ষের কাছে তথ্য জানতে চেয়েছিলেন মধ্যপ্রদেশের আরটিআই কর্মী চন্দ্রশেখর গৌড়।

আর তাঁর আরটিআইয়ের জবাবে রেলের তরফে জানানো হয়েছে, ২০২০-২১ সালে বন্দে ভারত এক্সপ্রেসের গড় গতিবেগ ছিল ঘন্টায় ৮৪.৪৮ কিলোমিটার। ২০২২-২৩ সালে তা খানিকটা কমে দাঁড়ায় ৮১.৩৮ কিলোমিটার। ২০২৩-২৪ সালে তা আরও কমে দাঁড়িয়েছে ৭৬.২৫ কিলোমিটার। অর্থা‍ৎ তিন বছরে ‘বন্দে ভারত’ এক্সপ্রেসের গতিবেগ ঘন্টায় গড়ে কমেছে ৮.২৩ কিলোমিটার। ঘটা করে চালু করা সেমি হাই স্পিড ট্রেনের এমন দশা কেন তা নিয়ে রেল কর্তারা ছেঁদো যুক্তি দেওয়ারও চেষ্টা চালাচ্ছেন। মধ্য রেলওয়ের এক আধিকারিকের কথায়, ‘বিভিন্ন জায়গায় রেল লাইনের সংস্কার চলছে। তাছাড়া বর্ষার সময়ে ঝুঁকি এড়াতে গতি কমানো হয়। সেই কারণেই বন্দে ভারত এক্সপ্রেসের গতি কমছে।’

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনে নেমে গ্রেফতার তেজপ্রতাপ যাদব

বচসার মাঝেই স্টেট ব্যাঙ্কের ম্যানেজারের গালে সপাটে চড় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মেয়ের

ছাত্রদের ঢাল করে ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতার ১

খালি পেটে রোজ সকালে পান করুন ঢ্যাঁড়শের জল, উপকার শুনলে চমকে যাবেন

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

রবি থেকে মহাদুর্যোগের আশঙ্কা! ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

শেখ হাসিনার পরিত্যক্ত বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

Durand Cup Derby: সাহালের গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে জয়ী মোহনবাগান

ঈশান ও তিলকের ঝোড়ো ব্যাটিংয়ে জিম্বাবোয়ের বিরুদ্ধে ২১৯ রান তুলল টিম ইন্ডিয়া

ধর্মেন্দ্র প্রধান-ই প্রথম নন, আন্দোলনের মুখে ইস্তফা দিয়েছিলেন এম জে আকবর-ও

আন্দোলনের নামে ধর্মতলায় অশান্তি পাকানোর অভিযোগে আটক ৫

গুঞ্জন সত্যি করে তৃতীয়বার বাবা হলেন কাঞ্চন, পুত্র নাকি কন্যা কে এল শ্রীময়ীর কোলে?

মুখ্যমন্ত্রীর কড়া অ্যাকশন, আইপিএস-সহ একাধিক পুলিশ আধিকারিক সাসপেন্ড