রাজস্থানে পুর ভোটে বসুন্ধরা রাজের খাসতালুকে ধুয়েমুছে সাফ বিজেপি

Share:

নিজস্ব প্রতিনিধি, জয়পুর: রাজস্থানের পুর নির্বাচনের ভোটগণনা শেষের দিকে। বিভিন্ন পুরসভায় শাসক বিজেপির সঙ্গে কাঁটে কি টক্কর চলছে কংগ্রেসের। পদ্ম শিবিরের পক্ষে সবচেয়ে বড় ধাক্কা এসেছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়ার খাসতালুক হিসেবে পরিচিত ঝালওয়ার থেকে। ঝালওয়ার জেলায় আট পুরসভার মধ্যে চারটিতে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে হাত শিবির। ঝালওয়ার পুর পরিষদে দীর্ঘদিন বাদে ক্ষমতায় ফিরেছে কংগ্রেস। ধুয়েমুছে সাফ হয়ে গিয়েছে বিজেপি।

রাজস্থান নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, ’৪৫ ওয়ার্ড বিশিষ্ট ঝালওয়ার পুর পরিষদে ২৯টি ওয়ার্ডে জিতেছেন কংগ্রেস প্রার্থীরা। মাত্র ১৩টিতে জয়ী হয়েছে পদ্ম শিবিরের প্রার্থীরা। ২টিতে জয়ী হয়েছেন নির্দল প্রার্থীরা। একটিতে জয়ী হয়েছেন আম আদমি পার্টির প্রার্থী।  ঝালওয়ার পুর পরিষদ ঝালওয়ার-ভাংড়া লোকসভা আসনের অন্তর্গত। এই আসন থেকে একবার জয়ী হয়েছিলেন বসুন্ধরা রাজে সিন্ধিয়া। টানা পাঁচবার বিজেপির টিকিটে জয়ী হয়েছেন বসুন্ধরা পুত্র দুষ্যন্ত সিংহ। সেই গড়ে স্থানীয় নির্বাচনে এমন ধাক্কা খেতে হবে তা কল্পনাও করতে পারেননি স্থানীয় বিজেপি নেতারা। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বিজেপি নেতার বক্তব্য, ‘ধর্ম আর দেশপ্রেমের সুড়সুড়ি দিয়ে সাধারণ মানুষকে আর বোকা বানানো যাচ্ছে না।’

ঝালওয়ার পুর পরিষদের পাশাপাশি জেলার খানপুর, ভবানী মান্ডি এবং ডগেও কংগ্রেসের ফলাপল রাজনৈতিক পর্যবেক্ষকদের চমকে দিয়েছে। খানপুরে কংগ্রেস প্রার্থীরা জয়ী হয়েছেন ১৮টি আসনে। বিজেপির ঝুলিতে গিয়েছে মাত্র সাতটি আসন। পিড়াবাতেও একক বৃহত্তম দল হিসেবে উঠে এসেছে কংগ্রেস। ২০টি ওয়ার্ডের মধ্যে হাত শিবিরের প্রার্থীরা জয়ী হয়েছেন ১০টি আসনে। বিজেপি ও আম আদমি পার্টির প্রার্থীরা জয়ী হয়েছেন যথাক্রমে ৬ ও ৪ আসনে।

লন্ডনের বুকে গঙ্গা আরতি! ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল ব্রিটেনবাসী

মাংসের স্বাদকেও হার মানাবে! দুপুরের মেনুতে বানান সয়াবিনের কিমা কারি

বাবা সইফের সঙ্গে গণেশ মূর্তি তৈরি করল ছোট ছেলে, ছবি শেয়ার করে চমকে দিলেন করিনা

গণপতি বাপ্পার জন্য বাড়িতেই বানিয়ে নিন সুস্বাদু সুজির মাওয়া মোদক

জয়েশ প্রধান মাসুদ আজহারের মাথার দাম ৭০ লক্ষ ঘোষণা করল পাকিস্তান

জোর ধাক্কা বাবরদের, মোটা জরিমানার পাশাপাশি ১১ পয়েন্ট কেটে নিল জয় শাহের আইসিসি

নাটক শেষ! পুজোর আগেই বিজেপিতে কাকলি-সুদীপরা, সাফ জানালেন দলবদলু জগদীশ

উচ্চতা ৬ ফুট ৭ ইঞ্চি, নদিয়ার ছাত্র অঙ্কন দাসের দীর্ঘদেহই এখন পরিবারের চিন্তার কারণ

রাজস্থানে পুর ভোটে বসুন্ধরা রাজের খাসতালুকে ধুয়েমুছে সাফ বিজেপি

যাদবপুর-সহ সব বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের প্রবেশ বন্ধের আর্জি জানিয়ে হাইকোর্টে মামলা দায়ের

লেনিন থেকে কার্ল মার্কস সরণি, বিজেপির জমানায় নাম বদলাচ্ছে শহরের একাধিক রাস্তার

বাংলার ফুটবলের হাল ফেরাতে মাঠে নামলেন মিঠুন চক্রবর্তী

সরানো হল কাশী বিশ্বনাথ মন্দিরের CEO বিশ্বভূষণ মিশ্রকে

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের রহস্যমৃত্যু মামলায় FIR দায়ের করল সিবিআই