নিরাপত্তায় দাঁড়িয়ে থাকা DSP-কে ধাক্কা মারল নীতীশের কনভয়, তার পর… (দেখে নিন ভিডিও)

Share:

নিজস্ব প্রতিনিধি, পটনা: মুখ্যমন্ত্রীর নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয়, তার জন্য অতন্দ্র প্রহরীর মতো রাস্তায় দাঁড়িয়েছিলেন পটনা পুলিশের এক ডেপুটি সুপার (ডিএসপি)। কিন্তু ঘুণাক্ষরেও টের পাননি, তার জীবনের নিরাপত্তাই নেই। সাক্ষা‍ৎ যমদূতের মতো পিছন থেকে এসে ধাক্কা মারল খোদ মুখ্যমন্ত্রীর কনভয়। চোখের সামনে ওই মারাত্মক ঘটনা দেখে সঙ্গে সঙ্গে ছুটে যান কর্তব্যরত পুলিশ আধিকারিকরা। যদিও ধাক্কা খাওয়া ওই ডিএসপির আঘাত কতটা গুরুতর, তা জানা যায়নি। এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন পুলিশের পদস্থ কর্তারা। তবে এই ঘটনা ফের একবার ভিআইপিদের কনভয়ে থাকা চালকদের দায়িত্বজ্ঞানহীনতার বিষয়টি সামনে এনেছে।

শিখদের বিশেষ ধর্মীয় অনুষ্ঠান প্রকাশ পর্বের (গুরু গোবিন্দ সিংহের ৩৫৯তম জন্মদিন) সামিল হতে শুক্রবার (২৬ ডিসেম্বর) পটনার দিদারগঞ্জ মার্কেট এলাকায় অবস্থিত শ্রী হরমন্দির সাহিবে হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। সংকীর্ণ স্থানে যাতে তার নিরাপত্তায় কোনও বিঘ্ন না ঘটে তার জন্য পুলিশ দিয়ে মুড়ে দেওয়া হয়েছিল গোটা এলাকা। রাস্তার উপরেই ডিউটিতে ছিলেন একজন ডিএসপি পদমর্যাদার আধিকারিক। বাহিনীর শৃঙ্খলা ও প্রটোকল মেনেই ডিউটি করছিলেন। ঠিক তখনই মুখ্যমন্ত্রীর কনভয়ে থাকা একটি গাড়ি পিছন থেকে ধাক্কা মারে তাঁকে। পায়ের উপরে উঠে যায় গাড়ির চাকা। প্রচণ্ড যন্ত্রণায় কাতরাতে থাকেন ওই আধিকারিক। ভারসাম্যও হারিয়ে ফেলেন। বড় কোনও বিপদ ঘটার আগেই চি‍ৎকার করতে থাকেন ঘটনাস্থলে হাজির থাকা অন্যান্য পুলিশ আধিকারিকরা। তারাই গিয়ে গাড়ি সরিয়ে চাকার তলা থেকে ডিএসপির পা বের করেন।

উল্লেখ্য, গুরু গোবিন্দ সিংহের জন্মতিথি উপলক্ষে বিহার ছাড়াও ভিন রাজ্য থেকে বহু শিখ ধর্মাবলম্বী হাজির হয়েছেন হরমিন্দর সাহিব গুরুদ্বারে। আগামিকাল শনিবার (২৭ ডিসেম্বর) পর্যন্ত চলবে প্রকাশ পর্ব। অনুষ্ঠানে যোগ দিতে আসা ভক্তদের যাতে কোনও সমস্যায় পড়তে না হয়, তার দিকে নজর রাখতে আধিকারিকদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।

৪ সেকেন্ডের জন্য নিয়ন্ত্রণহীন এয়ার ইন্ডিয়ার ফুকেত-দিল্লিগামী বিমান! ব্ল্যাক বক্সে মিলল চাঞ্চল্যকর তথ্য

‘কেউ মানসিকভাবে আঘাত পেয়ে থাকলে আন্তরিকভাবে দুঃখিত’, নেতাজিকে নিয়ে কুমন্তব্যে সুরবদল অনন্ত মহারাজের

১৫ অগস্ট ঘিরে তিলোত্তমায় নিশ্ছিদ্র নিরাপত্তা, রেড রোডকে দূর্গে পরিণত করছে কলকাতা পুলিশ

অভাবকে জয় করে স্বাধীনতা দিবসে লালকেল্লায় ডাক! বিধায়কের সহায়তায় অবশেষে স্বপ্নপূরণ বাসন্তীর সেলিমার

চিনের শুল্ক এড়াতে ‘শ্যাডো নেটওয়ার্কে’ ভারত! ৪০ দেশের বিরুদ্ধে আমেরিকার অভিযোগ

তিলোত্তমা কাণ্ডে নির্মলের পর গ্রেফতার সঞ্জীব! জোড়া গ্রেফতারিতে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ অভয়ার মায়ের

অনন্ত মহারাজের বিরুদ্ধে এফআইআর দায়ের কোচবিহার পুলিশের

স্বাধীনতা দিবসে দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে বিশেষ সম্মান মুখ্যমন্ত্রীর

কলকাতার খুব কাছ দিয়ে ঝাড়খণ্ডে ঘুরবে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল শুভেন্দুর সরকার

জাপানে রেকর্ড বৃষ্টিতে নিহত ৪, নারিতা বিমানবন্দরে আটকে হাজার হাজার যাত্রী

উত্তরাখণ্ডের চামোলিতে নির্মীয়মাণ সুড়ঙ্গ ধসে মৃত্যু ৭ শ্রমিকের, দুর্ঘটনাস্থল পরিদর্শনে মুখ্যমন্ত্রী

একঘেয়ে পায়েস খেয়ে অরুচি? স্বাদ বদলে বানান নারকেল-মাখানার ক্ষীর