চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

২০২৩ সালে ভারতে ৭ কোটির বেশি অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে হোয়াটস অ্যাপ

নিজস্ব প্রতিনিধি : ২০২৩ সালের জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে ৭ কোটির বেশি অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে হোয়াটস অ্যাপ। সম্প্রতি একটি রিপোর্টে এই তথ্যই প্রকাশিত হয়েছে। এই পরিসংখ্যান শুধুমাত্র ভারতের জন্য। হোয়াটস অ্যাপকে কাজে লাগিয়ে যে সব জালিয়াতির ঘটনা ঘটেছে, তা রুথতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়। তখনই এই বিশাল পরিমাণ অ্যাকাউন্টকে বন্ধ করে দেওয়া হয়।

চলতি বছর জানুয়ারিতে প্রকাশিত হোয়াটস অ্যাপের রিপোর্ট অনুযায়ী, ২০২৩ সালের নভেম্বর পর্যন্ত ৬ কোটি ৯৩ লক্ষ ৭ হাজার ২৫৪টি হোয়াটস অ্যাপ অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। জানুয়ারিতে বন্ধ করে দেওয়া হয়েছে ২৯ লক্ষ ১৮ হাজার অ্যাকাউন্ট। ফেব্রুয়ারিতে বন্ধ করে দেওয়া হয়েছে ৪৫ লক্ষ ৯৭ হাজার ৪০০টি অ্যাকাউন্ট, মার্চে ৪৭ লক্ষ ১৫ হাজার ৯০৬টি অ্যাকাউন্ট, এপ্রিলে বন্ধ করে দেওয়া হয়েছে ৭৪ লক্ষ ৫২ হাজার ৫০০টি অ্যাকাউন্ট, মে-তে বন্ধ করে দেওয়া হয়েছে ৬৫ লক্ষ ৮ হাজার অ্যাকাউন্ট। পরিসংখ্যান ঘাঁটলে দেখা যাবে এভাবে প্রতি মাসে লক্ষাধিক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। ডিসেম্বর মাসে হোয়াটস অ্যাপ বন্ধের সংখ্যা ৭ কোটি ছাড়িয়ে গিয়েছে।

ইতিমধ্যে সারা দেশ জুড়ে লোকসভা নির্বাচন শুরু হয়ে গিয়েছে। লোকসভা নির্বাচনের মাঝেই বেআইনি টেলিমার্কেটিংয়ের অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে হোয়াটস অ্যাপ সংস্থা। হোয়াটস অ্যাপের কাছে আসা সব অভিযোগ খতিয়ে দেখা হয়। যে সব অ্যাকাউন্ট হোয়াটস অ্যাপের নিয়ম লঙ্ঘন করেছে বা ভারতীয় আইন অনুসারে কাজ করেনি, সেই সব অ্যাকাউন্টকে বন্ধ করে দেওয়া হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

ক্ষমতায় এলেই পরিবার পিছু বছরে ৬ রান্নার গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে, বিরাট প্রতিশ্রুতি বিজয়ের

দিল্লির বিমানবন্দরে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ, খসে পড়ল ডানা, অল্পের জন্যে রক্ষা

‘আমার থেকে খুশি আর কেউ নয়’,সুপ্রিম কোর্টের রায়কে কুর্নিশ মমতার

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

ইনস্টাগ্রামে হেলিকপ্টার রাইডের লোভনীয় টোপে ৫৪ হাজার টাকা খোয়ালেন মহিলা

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ