মোদি আর রাহুলের ভাগ্য কবে ইভিএম বন্দি হবে জানেন?

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: অপেক্ষার অবসান ঘটেছে। শনিবার দুপুরে দেশজুড়ে লোকসভা ভোটের নির্ঘন্ট ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশনার। আর নির্ঘন্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই কার্যকর হয়েছে আদর্শ আচরণ বিধি। দেশের ২২ রাজ্য আর কেন্দ্রশাসিত অঞ্চলে এক দফাতেই ভোট হচ্ছে। আর তিন রাজ্যে সর্বোচ্চ সাত দফায় ভোট হচ্ছে। আসন্ন ভোটে ফের একবার ভাগ্যপরীক্ষায় নেমেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিরোধী শিবিরের অন্যতম সেনাপতি রাহুল গান্ধি। কিন্তু জাতীয় রাজনীতির দুই শীর্ষ নেতার কেন্দ্রে ভোট কবে জানেন?

আসন্ন লোকসভা ভোটে উত্তরপ্রদেশের বারাণসী আসন থেকে ফের বিজেপির প্রার্থী হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নির্বাচন কমিশনের নির্ঘন্ট অনুযায়ী, দেশের সর্বাধিক লোকসভা আসন বিশিষ্ট রাজ্যে সাত দফায় ভোট নেওয়া হবে। তার মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে আসন থেকে লড়ছেন সেই বারাণসীতে ভোট হবে শেষ দফা অর্থা‍ৎ সপ্তম দফায়। ১ জুন ভোট হবে। বারাণসীর সঙ্গেই ওই দিন ভোট হবে মহারাজগঞ্জ, কুশীনগর, গোরখপুর, ঘোসি, বাঁশগাঁও, বালিয়া-সহ ১৩ আসনে। অন্যদিকে কেরলের ওয়ানাড আসন থেকে এবারেও লড়ছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি। কেরলের ২০ আসনে এক দফাতেই ভোট নেওয়ার কথা জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। দ্বিতীয় দফায় অর্থা‍ৎ ২৬ এপ্রিল রাহুলের ভাগ্য ইভিএম বন্দি হবে।

উত্তরপ্রদেশের লখনউ থেকে ফের লড়ছেন প্রতিরক্ষা মন্ত্রী তথা বর্ষীয়ান বিজেপি নেতা রাজনাথ সিংহ। ওই আসনে ভোট নেওয়া হবে পঞ্চম দফায়। অর্থা‍ৎ ২০ মে। গান্ধি পরিবারের গড় হিসেবে পরিচিত রায়বরেলিতেও ওই দিন ভোট নেওয়া হবে।  গান্ধি পরিবারের পুরনো গড় হিসাবে পরিচত অমেঠিতেও ওই দিন ভোট নেওয়া হবে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের খাসতালুক গোরখপুরে ভোট হবে বারাণসীর সঙ্গেই। অর্থা‍ৎ ১ জুন।

জোর ধাক্কা ট্রাম্পের, জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রাখল মার্কিন শীর্ষ আদালত

আমেরিকায় মেয়েদের খেলাধুলোয় ‘নিষিদ্ধ’-ই থাকছে তৃতীয় লিঙ্গধারীরা, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে রক্তারক্তি কাণ্ড, শিক্ষকের বুকে ছুরি গেঁথে দিল নাবালক ছাত্র

‘রাজ্যে পর্যটন শিল্পের প্রসারে আসছে বিশেষ অ্যাপ’, জানালেন মন্ত্রী শঙ্কর ঘোষ

বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ! সপ্তাহান্তে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ৩ জেলায় ভারী বৃষ্টি

হাইকোর্টে স্বস্তি মিলল না, ‘ডিজে’ মন্তব্য মামলায় ৮ জুলাই অভিষেকের গলার স্বর সংগ্রহ

‘ভুয়ো SC/ST শংসাপত্র যারা নিয়েছেন ও দিয়েছেন, উভয়কেই জেলে পুরব’, হুঁশিয়ারি শুভেন্দুর

কর্মীদের পাশে দাঁড়াতে হেল্পলাইন খুললেন অভিষেক, ফেরালেন পুরনো কর্মসূচি

১১ জুলাইয়ের পরে কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদল, বড় দায়িত্ব পেতে চলেছেন অমিত শাহ?

২১ জুলাই ধর্মতলায় সভা নয়, তৃণমূলের দুই পক্ষকেই ‘না’ পুলিশের

রামনবমী অশান্তির মামালায় NIA-র হাতে গ্রেফতার অপরূপা পোদ্দারের স্বামী

বিজেপি নেতার বাড়িতে আগ্নেয়াস্ত্র নিয়ে হাজির চার যুবক, তার পর যা ঘটল শুনলে…

মুম্বই থেকে পাততাড়ি গোটালেন হার্দিক পাণ্ড্য, কোথায় গেলেন?

মাফিয়া-গুন্ডাদের‌ সাক্ষাৎ যম, অবসর নিলেন বিহারের ‘হান্টারওয়ালি ম্যাডাম’ শোভা ওহাতকর