গৃহবধূকে বাড়ির সামনে থেকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে খুন চার পাষণ্ডের

Share:

নিজস্ব প্রতিনিধি: বাড়ির বাইরেই যে ওঁত পেতে বসে ছিল মৃত্যুদূত তা বুঝতেই পারেনি ২১ বছরের তরুণী। প্রাকৃতিক কর্ম সারতে বাড়ি থেকে বের হওয়ার পর ২১ বছর বয়সী এক তরুণীকে অপহরণের পর গণধর্ষণ করে হত্যার অভিযোগ উঠেছে বেশ কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। দীর্ঘ সময় নিখোঁজ থাকার পর একটি মাঠের পাশে থাকা কুয়া থেকে তরুণীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় গোটা এলাকা জুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য।

চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে কর্ণাটকের রায়চুর জেলায় হোকরানি গ্রামে। সিরওয়ার থানায় দায়ের হওয়া এফআইআর অনুযায়ী, ঘটনাটি ঘটেছে ১৯ অগস্ট সন্ধ্যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত তরুণীর নাম অশ্বিনী। তিনি বিএ পাশ করেছিলেন। প্রায় এক মাস আগে তাঁর বাগদান হয়েছিল বলে জানা গিয়েছে। ওইদিন সন্ধ্যায় বাবা-মায়ের সঙ্গে মাঠে কাজ করে বাড়ি ফেরার পর পেটে ব্যথার কথা জানান অশ্বিনী। এরপর বাড়ির কাছের সরকারি জমিতে শৌচকর্ম সারতে একটি পাত্র নিয়ে বাইরে বেরিয়েছিলেন তিনি। কিন্তু দীর্ঘ সময় কেটে গেলেও বাড়ি ফেরেননি। মেয়ে বাড়ি না ফেরায় তাঁর মা খোঁজে বের হন। ঘটনাস্থলের কাছ থেকে অশ্বিনীর চটি ও জলের পাত্র উদ্ধার হয়। এরপর পরিবারের সদস্যরা রাতভর এলাকায় তল্লাশি চালান। পরদিন সকালে একটি কুয়ো থেকে দেহ উদ্ধারের খবর পান তাঁরা। ঘটনাস্থলে গিয়ে পরিবার অশ্বিনীর দেহ শনাক্ত করে।

আরও পড়ুন: জিরাটের গ্রামীণ হাসপাতালের নাম বদলে হল ‘শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় গ্রামীণ হাসপাতাল’

এফআইআরে চারজনের নাম রয়েছে। অভিযুক্তরা হলেন, গুন্ডিয়া (২২), মহান্তেশ (২২), বীরেশ(২৩২) এবং মুন্দারগি বাসবরাজ (৪৫)। চারজনই একই গ্রামের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। তাঁদের আটক করা হয়েছে। পুলিশের দাবি, অভিযুক্তদের মধ্যে একজন অপরাধের কথা স্বীকার করেছে এবং তাকে আদালতে পেশ করা হবে। পরিবারের সদস্যরা জানিয়েছেন তাঁদের মেয়ের মুখমণ্ডল ক্ষতবিক্ষত ছিল। উপরের ঠোঁট ছেঁড়া ছিল এবং শরীরে গভীর ক্ষতচিহ্ন ছিল।

পূর্ণমন্ত্রীর মর্যাদায় রাজ্য সরকারের উপদেষ্টা ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী

নিরাপদ বিনিয়োগে আগ্রহী! স্টেট ব্যাঙ্কে FD-তে ১ লক্ষ টাকা রাখলে কত মিলবে সুদ?

১৪ নভেম্বর পর্যন্ত শুক্র বক্রী, অর্থকষ্টে ভুগবেন এই ৫ রাশির জাতকরা

Auto Draft

পুজোর মুখে পোস্টপেইড গ্রাহকদের জোর ধাক্কা দিল Airtel, কত টাকা বাড়তি গুনতে হবে?

পেট্রোল পাম্প সিল করতে গিয়ে ছুরির আঘাতে ফালাফালা ইন্ডিয়ান অয়েলের আধিকারিক

এক সেঞ্চুরিতেই খুলল কপাল, প্রথমবার আইসিসির ক্রমতালিকায় প্রথম দশে শ্রেয়স

মুক্তির আগেই ‘রামায়ণ’-এর প্রযোজক নমিত মালহোত্রার অফিসে আয়কর হানা

দিল্লিতে ফের হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে বহু

দুই দফা প্রাণঘাতী ইনজেকশন প্রয়োগের পরেও বেঁচে যাওয়া মার্কিন মহিলার জ্ঞান ফিরল

রাজ্যে উঠে যাচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশন, এবার থেকে সব শিক্ষক নিয়োগ করবে SSC

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে