লিভ-ইন সঙ্গীকে ধর্ষণ করে খুনের পর দেহ ৫০কুচি করল যুবক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দিল্লিতে শ্রদ্ধাকাণ্ডের ছায়া এবার পড়ল ঝাড়খণ্ডে।  লিভ ইন সঙ্গীকে জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।  শুধু তাই নয় খুনের পর মহিলার দেহ ৪০ থেকে ৫০ টুকরো করে অভিযুক্ত জঙ্গলে  ফেলে আসে বলে জানা গিয়েছে । ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডে।  ইতিমধ্যেই এই ঘটনার সঙ্গে যুক্ত  নরেশ ভেংরাকে গ্রেফতার করেছে ঝাড়খণ্ড পুলিশ।

তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে,  গত কয়েক বছর ধরে ঝাড়খণ্ডের  ২৪ বছরের একটি মেয়ের সঙ্গে সম্পর্কে ছিলেন নরেশ ভেংরা।  অভিযুক্তের সঙ্গে তামিলনাড়ুতে তাঁর পরিচয় হয়। কয়েকবছর ধরে তাঁরা লিভ-ইন করত। সম্প্রতিই ওই যুবক ঝাড়খণ্ডে ফেরেন এবং অন্য এক যুবতীকে বিয়ে করেন। কিছুদিন পর আবার তামিলনাড়ুতে ফিরে গিয়ে নিহত যুবতীকে না জানিয়ে একসঙ্গে থাকা শুরু করে দেন। তবে এই পুরো বিষয়টি জানতে পেরে যায় যুবতী । এই অবস্থায় প্রেমিক তাঁকে ঝাড়খণ্ডের বাড়ি তে নিয়ে যাওয়ার নামে একটি জঙ্গলে নিয়ে আসে। সেখানে প্রথমে যুবতীকে সে  গিয়ে ধর্ষণ করে। এরপর গলায় ফাঁস দিয়ে যুবতীকে খুন করে দেহ ৪০-৫০ টুকরো করে জঙ্গলে ফেলে দেয়। কুকুরকে খাওয়ানোর জন্য ।  

এই পুরো ঘটনাটি সামনে আসে গত ২৪ নভেম্বর । জোরদাগ গ্রামের কাছে একটি পথকুকুরের মুখে  টুকরো করা মানুষের  দেহাংশ দেখতে পায়  গ্রামবাসীরা । সঙ্গে সঙ্গে তারা পুলিশে খবর দেন। এরপরই জঙ্গলে তল্লাশি শুরু করতেই যুবতীর দেহের টুকরো উদ্ধার করে পুলিশ। জানা গিয়েছে, এই হত্যাকাণ্ডের কথা স্বীকার করে নিয়েছে অভিযুক্ত  নরেশ ভেংরা। ইতিমধ্যেই এই পুরো ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত।

সাধারণ কাশি থেকেই হতে পারে নিউমোনিয়া! জেনে নিন প্রাথমিক লক্ষণ

PNB-র ৬৮০ দিনের ফিক্সড ডিপোজিট স্কিমে মিলবে ৭.৬৫% পর্যন্ত সুদ

মাত্র ৫ মিনিটে তৈরি করুন রাজকীয় স্বাদের মিষ্টি মালাই স্যান্ডউইচ

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

সময়ের আগেই পাঠান মেসেজ, হোয়াটসঅ্যাপে এল নতুন ফিচার

বিড়ি নাকি সিগারেট, কোনটা বেশি ক্ষতিকারক? জানুন

প্রকৃতির কোলে লুকিয়ে থাকা নির্জন কুগতি, ঘুরে আসুন এই অফবিট ঠিকানায়

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত

রাতারাতি বদলে যাবে ভাগ্য, কেতু গোচরে অর্থলাভের যোগ এই ৩ রাশির