চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পুজোতে ভিড়ে শুধু মহিলারাই কেন নজর কাড়বেন, মধ্যমণি হয়ে উঠুন পুরুষরাও

নিজস্ব প্রতিনিধি: পুজোর সাজগোজ ব্যাপারটা যেন ওতোপ্রোতভাবে যুক্ত শুধু মেয়েদের ক্ষেত্রেই। কিন্তু ছেলেরা সেই ক্ষেত্রে বাদের খাতায় বলাই চলে। ছেলেদের পুজোর সাজ মানেই নতুন টি-শার্ট আর ডেনিম। একটু ঐতিহ্য মেনে চলতে হলে বড়জোর পায়জামা-পাঞ্জাবি। পুজোর সাজে এইরকম লুকেই দেখা যায়, বেশিরভাগ পুরুষদের। তবে পুজোর দিনগুলিতে টি-শার্ট আর ডেনিমে যুক্ত না থেকে অনেকেই আবার পাঞ্জাবির উপর ভরসা রাখেন। তবে এই ধারণা থেকে এবার বেরোন।

পুজোর সাজে একাই কি শুধু নজর কাড়বেন মহিলারা? পুরুষরাও এবার আনুন নতুনত্ব। উৎসবের আবহে সাজগোজে ছেলেরাও পাল্লা দিয়ে সেজে উঠুন মেয়েদের সঙ্গে। শুধু পোশাক নির্বাচনে সতর্ক থাকুন তাহলেই হবে। এক দিন সাবেকি, অন্য দিন পশ্চিমী পোশাক তালিকায় রাখুন। সপ্তমীর সন্ধ্যার জন্য হালকা হলুদ রঙের পাঞ্জাবি-সাদা পায়জামা বেছে নিতে পারেন। সাবেকি পোশাকে আধুনিকতার স্পর্শ রাখুন। পাঞ্জাবি একটু অন্যভাবে পরতে পারেন। অষ্টমীর অঞ্জলিতে রাখুন একটু সাবেক ছোঁয়া।

পুজোর বাকি দিনগুলি রকমারি পোশাকে সাজালেও অঞ্জলি দেওয়ার সময় লাল পেড়ে ধুতি আর সাদা পাঞ্জাবি বেছে নিতে পারেন। কে বলতে পারে, অষ্টমীর দিন এমন সাবেকি সাজে আপনিই না সকলের মধ্যমণি হয়ে ওঠেন। অষ্টমীর রাতে নীলরঙা গলাবন্ধ একটি শেরওয়ানি। সঙ্গে ঘিয়ে রঙের চুড়ি প্যান্ট বাছাই তালিকায় রাখতে পারেন। নবমীর রাতে সাজতে পারেন একেবারে অন্য ধারার পোশাকে। ছিমছাম কিন্তু সপ্রতিভ। সাদা শার্টের সঙ্গে কালো জ্যাকেট। বন্ধুদের সঙ্গে রেস্তরাঁ হোক কিংবা নাইট ক্লাব, সব জায়গায় মানানসই। সুতরাং সাবেকি,পশ্চিমী কিংবা ইন্দো-ওয়েস্টার্ন— আপনাকে কোন ধরনের পোশাকে মানাচ্ছে সে বুঝেই পরতে হবে আপনাকে পোশাক। তাহলে দেখবেন কে বলতে পারে, এবার পুজোয় ভিড়ের মাঝে মধ্যমণি হয়ে উঠবেন আপনিই!

Published by:

Share Link:

More Releted News:

প্রতিদিন ইয়ারবাড ব্যবহার করছেন, জানেন এর দীর্ঘমেয়াদি প্রভাব কী?

অক্ষয় তৃতীয়ায় ৫ টাকায় এই জিনিস কিনলেই মিলবে সারা বছরের ধন-সম্পদ!

গরমে বদহজম থেকে মুক্তি পেতে ঘরোয়া পানীয়, জানুন সহজ রেসিপি

সকালের এই সাতটি অভ্যাসের ফলেই বাড়তে পারে হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা

ক্যানসার প্রতিরোধের চিকিৎসার পথে নতুন দিগন্ত খুলে দিতে পারে  কৃত্রিম বুদ্ধিমত্তা

হঠাৎই ট্রেন্ডে রাইস পেপার! জানেন এর আসল কারণ?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ