Durga Puja 2024 : এবছর কখন লাগছে অষ্টমী আর কখনই বা সন্ধিপুজো ? জেনে নিন সম্পূর্ণ নির্ঘন্ট

Share:

পৃথ্বীজিৎ চট্টোপাধ্যায় : আগামী ২রা অক্টোবরই মহালয়া। আর, মহালয়া মানেই বাঙালির মনে-প্রাণে পুজোর ছোঁয়া লেগে যাওয়া। তারপর দেখতে দেখতে ষষ্ঠী-সপ্তমী-অষ্টমী-নবমী কেটে গেলেই ভক্তপ্রাণ বাঙালিরা আবার পরের বছরের পুজোর অপেক্ষায় বসে থাকে অধীর আগ্রহে। তারপর পুজো চলে গেলেই বহু মানুষ গুগলে সার্চ করতে শুরু করে, কেউ আবার নতুন পঞ্জিকা বা নতুন বছরের ক্যালেন্ডার পেলে প্রথমেই চোখ বুলিয়ে নেয় দুর্গাপুজোর তারিখগুলোয়।

তবে এবছরের দুর্গাপুজোয় কখন কি লাগছে, অর্থাৎ, ষষ্ঠীপুজো কখন, কিংবা, অষ্টমী কখন লাগছে, সন্ধিপুজো কখন হবে – এগুলো জানতে হলে আপনাকে এবছরের নির্ঘন্ট জানতে হবে।  জেনে রাখা প্রয়োজন যে, এবছর পুজো চারদিনের। বুধবার ষষ্ঠী, বৃহস্পতিবার সপ্তমী, আবার, শুক্রবারেই ভোরবেলা অষ্টমী, তারপর সন্ধিপূজা। তাই আপনার সুবিধার্থে জেনে নিন এবারের নির্ঘন্ট :

 

শারদীয় দুর্গাপূজার সময় নির্ঘণ্ট  (শ্রী মদন গুপ্তের ফুল পঞ্জিকা অনুযায়ী) 

  • দেবীর দোলায় আগমন : ফল – মড়ক
  • দেবীর ঘোটকে গমন : ফল – ছত্রভঙ্গ

 

  • দেবীর বোধন : বাং ২১শে আশ্বিন, ইং ৮ই অক্টোবর (মঙ্গলবার), পঞ্চমী সকাল ৭টা ৯ মিনিট পর্যন্ত। অতএব ওই দিন সায়ংকালে দেবীর বোধন প্রশস্তা।

  • দেবীর আমন্ত্রণ ও অধিবাস : বাং ২২শে আশ্বিন, ইং ৯ই অক্টোবর (বুধবার) ষষ্ঠী সকাল ৭টা ৩২ মিনিট পর্যন্ত। এই দিন সায়ংকালে শ্রীশ্রী শারদীয়া দুর্গা দেবীর আমন্ত্রণ ও অধিবাস। ওই দিন সকালে ৮টা ৩১ মিনিটের মধ্যে দুর্গা ষষ্ঠীর প্রদীপ প্রজ্জ্বলন।

 

  • সপ্তমী বিহিত মহাপূজা : বাং ২৩শে আশ্বিন, ইং ১০ই অক্টোবর (বৃহস্পতিবার) সপ্তমী সকাল ৭টা ২৫ মিনিট পর্যন্ত। অতএব ওই দিন সকালে ৭টা ১০ মিনিটের মধ্যে নবপত্রিকা স্নান, প্রবেশ, স্থাপন এবং সপ্তমী বিহিত পূজা অবশ্যই শেষ করতে হবে। অতএব ভোর ৪টে থেকে সমস্ত সেবায়েতগণ ও পুরোহিতগণকে মন্দিরে উপস্থিত হতে হবে।

  • অষ্টমী বিহিত মহাপূজা ও সন্ধিপূজা এবং নবমী বিহিত মহাপূজা ও বলিদান :

 বাং ২৪ শে আশ্বিন, ইং ১১ই অক্টোবর (শুক্রবার) অষ্টমী সকাল ৬টা ৪৮ মিনিট পর্যন্ত।

ক) ওই দিন ভোর ৪টে ৩০ মিনিট হইতে মহাষ্টমীর পূজা অবশ্যই আরম্ভ করতে হবে।

খ) সন্ধিপূজো শুরু সকাল ৬টা ২৪ মিনিট থেকে এবং ৭টা ১২ মিনিটের মধ্যে সমাপন।

গ) সন্ধিপূজা সমাপনান্তে মহানবমী বিহিত পূজা প্রশস্তা।

ঘ) বলিদান সকাল ৯টা ৩০ মিনিটের মধ্যে হওয়াই বাঞ্ছনীয়।

  • বিজয়া দশমী : বাং ২৫শে আশ্বিন, ইং ১২ই অক্টোবর (শনিবার) দশমী সকাল ৫টা ৪৪ মিনিট থেকে আরম্ভ। অতএব ওই দিন মহানবমী বিহিত অধিক পূজা ৫টা ৪৪ মিনিটের মধ্যে শেষ করতে হবে। শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর দশমীবিহিত পূজা সমাপনান্তে বিসর্জ্জন প্রশস্তা।

বিশ্বকাপে আর্জেন্টিনাকেই ফেভারিট মানছেন ব্রাজিল তারকা ভিনিসিয়ুস

‘মাতৃভূমি বক্সঅফিসে ঝড় তুলবে’, মুক্তির আগেই সলমানের ছবির ভবিষ্যদ্বাণী সুভাষ ঘাইয়ের

বিজেপি কর্মী ও তাঁর স্ত্রীকে বেধড়ক মারধরের অভিযোগ,চাঞ্চল্য বৈষ্ণবনগরে, তদন্তে পুলিশ

লখনউয়ে একটি এনজিওর কক্ষে ঝুলন্ত অবস্থায় নবম শ্রেণির ছাত্রীর মরদেহ উদ্ধার

মৃত্যুযন্ত্রণায় কাতর ময়ূরের পালক ছিঁড়ে নিল পথচারীরা! ভাইরাল ভিডিও

শান্তিপুরে বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ, দেহ আটকে তুমুল বিক্ষোভ

মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে দেখতে চিড়িয়াখানায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

আটপৌরে থেকে আধুনিক শাড়ির নেপথ্যে ঠাকুরবাড়ির নারীরা, বঙ্গে কীভাবে বদলেছিল ফ্যাশন

স্কুলছাত্রীদের জন্য সুখবর, স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন চালুর উদ্যোগ রাজ্য সরকারের

জনগণনা নিয়ে নবান্নে বিশেষ বৈঠকে মুখ্যমন্ত্রী, হেল্পলাইন নম্বর চালু করল সরকার

মেসিকে অধিনায়ক করে বিশ্বকাপের দল ঘোষণা করল আর্জেন্টিনা

‘ভারতীয়-পাকিস্তানিরা আমাদের চাকরি কেড়ে নিচ্ছে’, বর্ণবিদ্বেষী মন্তব্য ব্রিটিশ সাংসদের

ত্বকের সুরক্ষায় সানস্ক্রিনে কোন উপাদানগুলি সত্যিই জরুরি, জানালেন বিশেষজ্ঞরা

গরমে অতিথি আপ্যায়নে শেষ পাতে রাখুন আমের ভাপা দই