মূল্যায়ন ডিজিটাল পদ্ধতিতে, প্র্যাকটিক্যাল পরীক্ষার নম্বর জমা দেওয়ার সময় বেঁধে দিল সিবিএসই

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে সিবিএসই স্কুলগুলিতে দশম এবং দ্বাদশের পরীক্ষা। এখন আর আগের মতো বছরে একটা পরীক্ষা হয় না। সেই নিয়ম বদলে সেমিস্টার পদ্ধতি চালু হয়েছে। সেই সঙ্গেই রয়েছে প্র্যাকটিক্যাল পরীক্ষা ও প্রজেক্টের কাজ। সব মিলিয়ে মিশিয়ে পরীক্ষার্থীদের নম্বর বিভাজন করা হয়। এবার পরীক্ষা শুরুর আগে প্র্যাকটিক্যাল পরীক্ষার নম্বর জমা দেওয়ার শেষ দিন জানিয়ে দিল বোর্ড। ৩০ শতাংশ স্কুল এখনও সব কাজ সম্পূর্ণ না করার জন্য সময় বেঁধে দিয়েছে বোর্ড। জানিয়ে দেওয়া হয়েছে যারা এখনও তথ্য জমা দেয়নি ওই সব স্কুলকে ১৪ ফেব্রুয়ারির মধ্যে সব তথ্য জমা দেয়। যার মধ্যে রয়েছে, প্র্যাকটিক্যাল, প্রজেক্ট, ইন্টারনাল অ্যাসেসমেন্ট-এর সমস্ত নম্বর। এগুলি সব জমা দিতে হবে অনলাইনে।

এবারে  মূল্যায়ন হবে ডিজিটাল পদ্ধতিতে। জানা গিয়েছে, বিশেষ পোর্টাল চালু করা হয়েছে অনলাইনে খাতা দেখার জন্য। যেখানে   স্কুল শিক্ষকদের নাম, বিষয়, অভিজ্ঞতা, জন্ম তারিখ, ফোন নম্বর এবং ই-মেল আইডি  থাকা আবশ্যক। ১৩ ফেব্রুয়ারির মধ্যে স্কুলগুলিকে এই সমস্ত তথ্য ওই পোর্টালে  জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পোর্টাল থেকে কী ভাবে খাতা দেখতে হবে, কোথায় নম্বর জমা দিতে হবে, সিবিএসই সবটাই জানাতে শিক্ষকদের বিশেষ প্রশিক্ষণ দেবে। 

আরও পড়ুন: শীত বিদায়ে বসন্ত দুয়ারে, আগাম গরমের সতর্কতা

উল্লেখ্য,  ২০২৬-এ দশম ও দ্বাদশের পরীক্ষায়  প্রায় ৪৬ লক্ষ পরীক্ষার্থী অংশ নেবে। এত বিরাট সংখ্যক পরীক্ষার্থীর উত্তরপত্র মূল্যায়নের  করতে বোর্ড ‘অন স্ক্রিন মার্কিং’ চালু করতে চলেছে। তাই এখন থেকে কোনও বিশেষ কেন্দ্রে খাতা পাঠানোর বদলে অনলাইনে একটি বিশেষ পোর্টাল মারফত নম্বর পাঠানোর সুযোগ থাকবে।  এই পদ্ধতিতে আপাতত দ্বাদশের পড়ুয়াদের খাতার মূল্যায়ন হবে। তবে দশম শ্রেণীর পড়ুয়াদের খাতা দেখার ক্ষেত্রে ডিজিটাল পদ্ধতিতে মূল্যায়ন চালু করা  হচ্ছে না। তাদের খাতা আগের মতোই নির্দিষ্ট কেন্দ্রে পাঠাতে হবে। 

 

 

ওষুধের মোড়কে লুকিয়ে বিপদ! পেইনকিলার খাওয়ার অভ্যাসে অজান্তেই ধ্বংস হছে লিভার

‘মাইসা’র নাচের শুটিংয়ে গুরুতর চোট, নিতম্বের পেশি ছিঁড়ে কাবু রশ্মিকা, এখন কেমন আছেন নায়িকা?

মোদির ভিডিয়োবার্তা মুছে ফেলার ঘটনায় ক্ষমা চান জুকারবার্গ, দাবি সংসদীয় সমিতির প্রধানের

রান্নার গ্যাস নিয়ে চিন্তা শেষ! মাত্র ৪ ঘণ্টায় হাতে পেয়ে যাবেন এলপিজি সিলিন্ডার

‘শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য না রাখতে পারে’, দিল্লিকে হুঁশিয়ারি তারেক সরকারের

চিলির মমিতে মিলল ৫০০ বছরের পুরনো গুটি বসন্তের ডিএনএ

৯,০০০ টাকা সস্তা হল ৫০MP ক্যামেরার Vivo 5G, কোথায় মিলবে এই স্মার্টফোন!

সুরাপ্রেমীদের জন্য বড় ধাক্কা! ওল্ড মঙ্ক-সহ একাধিক জনপ্রিয় মদ নিষিদ্ধ হচ্ছে

বায়োমেট্রিক নয়, এবার শুধু আঙুলের ছাপেই তোলা যাবে রেশন! বড় ঘোষণা খাদ্য দফতরের

দুর্নীতি রুখতে অ্যাকশন মুডে শুভেন্দু, তিন আইপিএসকে পাঠালেন অ্যান্টি করাপশন ব্রাঞ্চে

মধ্যপ্রদেশের দাতিয়ায় জয়ী কংগ্রেস, গুজরাতের মঞ্জালপুর ধরে রাখল বিজেপি

দিল্লি-পটনা থেকে গুয়াহাটি পর্যন্ত সম্পত্তি, কত টাকার মালিক প্রশান্ত কিশোর?

‘শ্রাবণের তৃতীয় সোমবারেও শিবের মাথায় আর জল ঢালা হল না’, হতাশায় আত্মঘাতী দম্পতি

ঠেলা চালককে চার চাকার মালিক বানিয়ে বাতিল রেশন কার্ড, পুরুলিয়ায় চরম সঙ্কটে দুই ভাইয়ের পরিবার