শীত বিদায়ে বসন্ত দুয়ারে, আগাম গরমের সতর্কতা

Share:

নিজস্ব প্রতিনিধি:  শীতের দ্বিতীয় ইনিংস শেষের পথে। এবার তাপমাত্রা ধীরে ধীরে উর্ধমুখী হবে বলেই হাওয়া অফিস সূত্রে খবর। আগামী দুই থেকে তিনদিনের মধ্যেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তাপমাত্রা বাড়তে চলেছে। হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী কাল, বৃহস্পতিবার থেকেই অন্তত ২ থেকে ৩ ডিগ্রি বাড়তে চলেছে তাপমাত্রা।

মঙ্গলবারই তাপমাত্রা গত কয়েকদিনের তুলনায় কিছুটা বেড়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী সাত দিন রাজ্যজুড়ে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলেছে। তবে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ২.৫ ডিগ্রি কম। ফলে রাতে এবং ভোরের দিকে ঠান্ডা অনুভূতি থাকছে। বুধবার থেকে ধীরে ধীরে বিদায়ের পথে বলেই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে।

হাওয়া অফিস সূত্রে খবর, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কমে যাওয়ায় উত্তর-পশ্চিম শুষ্ক হাওয়া প্রবাহিত হচ্ছে, যা রাজ্যে শুষ্কতা বজায় রাখছে। কোনও নতুন ঝঞ্ঝা বা নিম্নচাপের সম্ভাবনা নেই। উত্তরবঙ্গেও বুধবারের পর থেকে রাতের তাপমাত্রা ধীরে ধীরে বাড়ার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহারে ভোরের দিকে হালকা কুয়াশা দেখা যেতে পারে, তবে এই মুহূর্তে ঘন কুয়াশা নিয়ে কোনও সতর্কতা জারি করা হয়নি। উল্লেখ্য, গত বছর ২০২৫ সালের ফেব্রুয়ারির শুরুতেই শীতের বিদায় ঘন্টা বেজে গিয়েছিল প্রায়। এ বার এখনও পুরোপুরি শীতের বিদায় ঘন্টা বাজেনি, আগাম গরম নিয়ে ইতিমধ্যেই সতর্ক করেছেন আবহবিদরা।

পাহাড়-নদী-ঝর্না-জলাধার একসঙ্গে উপভোগ করতে চান? ঘুরে আসুন ঝাড়খণ্ডের এই ঠিকানায়

তালিবানি রক্তচক্ষু উপেক্ষা, আফগানিস্তানে ৫ গুণ বেড়েছে আফিম চাষ

কর্মক্ষেত্রে সাফল্য, প্রেমেও সুখের সময়, নভেম্বর কেমন কাটবে তুলা রাশির জাতকদের?

স্বাদ ও স্বাস্থ্যের পারফেক্ট কম্বিনেশন, ওটস দিয়ে বানিয়ে ফেলুন এগ কাঠি রোল

৯০০০mAh ব্যাটারি, দুর্দান্ত প্রসেসর, ৭০০০ টাকা ছাড়ে মিলছে OnePlus Nord 6

শীতের মরশুমে মন খাইখাই করে? খিদে বেড়ে যাওয়ার পিছনে রয়েছে ৪ কারণ

শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৬৭ রানের বিধ্বংসী ইনিংসের দৌলতে ইতিহাসে বেন ডাকেট

বীরভূমের নানুরে কাজল শেখের বাড়িতে পুলিশ, চলছে তল্লাশি, কারণ কী?

নতুন করে সাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, কোন-কোন জেলায় শুক্রে ভারী বৃষ্টির সতর্কতা জারি?

ডিজিটাল প্রতারণায় ব্যাঙ্কের গাফিলতি প্রমাণিত হলে দিতে হবে পুরো টাকা ফেরত, নির্দেশ সুপ্রিম কোর্টের

বিহারে বিধান পরিষদ নির্বাচনে ‘রামধাক্কা’ খেল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট

ব্যালন ডি’অর জয়ের আনন্দ ভাগ করে নিতে সতীর্থদের বিশেষ উপহার দেবেন কেন

বাস্তব জীবনে কেমন স্বামী চান? খুল্লামখুল্লা জানিয়ে দিলেন ‘রামায়ণ’-এর সীতা

বোনের আত্মহত্যার শোকে তিন সন্তানকে নিয়ে কুয়োয় ঝাঁপ দিদির