দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আমিরের মায়ের জন্মদিনে উপস্থিত কিরণ রাও

নিজস্ব প্রতিনিধিঃ দাম্পত্য ভেঙে গেলেও বন্ধুত্ব থেকে গিয়েছে। আর আলাদা এক নজির তৈরি করেছেন এভাবেই আমির খাঁ ও কিরণ রাও। বিবাহ বিচ্ছেদ হয়েছে অনেকগুলো দিন। ১৫ বছরের বিবাহিত জীবনে ইতি টানলেও বন্ধুত্বে ছেদ পড়েনি। এক ছাদের তলায় না থেকেও যে এভাবে সুখে দুখে একে অপরের পাশে থাকা যায় তা বোঝালেন বলিউডের এই দুজন। সম্প্রতি প্রাক্তন স্ত্রী কিরণ রাও ও আজাদকে নিয়ে মা জিনাতের জন্মদিন পালন করলেন সাড়ম্বরে আমির। জন্মদিনের এমন সেলিব্রেশনে স্বাভাবিকভাবে আনন্দিত আমিরের মা। কেক কাটছেন হাসিমুখে।  সবাই মিলে গাইছেন হ্যাপি বার্থ ডে। তাঁদের সঙ্গে তাল মিলিয়েছেন আমির ও কিরণ।

 

 

View this post on Instagram

 

A post shared by IndiaTV ShowBiz (@indiatvshowbiz)

শুধুই পারিবারিক এই অনুষ্ঠান নয় এছাড়াও ইন্ডাস্ট্রিতে নানা সময় তাঁদের দেখা গিয়েছে একসঙ্গে বিচ্ছেদের পরেও। কখনও আমিরের আগামী কাজের মিটিংয়ে এসেছেন কিরণ তো কখনও আবার করণ জোহরের বার্থ ডে পার্টিতে এসেছেন একসঙ্গে। কাটিয়েছেন অনেকটা ভালো সময়। নিজেদের মধ্যে বোঝাপড়া ও পারস্পরিক সম্পর্ক ভালো রেখে সন্তানকেও বড় করে তুলছেন দুজনে। ছেলে আজাদকেও সময় দেন তাঁরা। তিনজনে বেরিয়েও পড়েন মাঝেমাঝেই কোয়ালিটি টাইম কাটাতে। 

বিচ্ছেদের পড়ে আমির ব্যস্ত তার কাজ নিয়ে ‘লাল সিং চাড্ডা’-এর শুটিং সেরেছেন অভিনেতা। অন্যদিকে কিরণও তাঁর পেশাদার জীবনে ব্যস্ত। গত বছর নিজেদের বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা করে তাঁরা জানান যে দাম্পত্য ভাংলেও তাঁদের বন্ধুত্ব থেকে যাবে আজিবন আর সেই দেওয়া কথা পালন করছেন তাঁরা দুজনে। ‘লগান’-এর সেটে কিরণের সঙ্গে ভালোলাগার এক সম্পর্ক তৈরি হয় আমিরের। পড়ে সেই ভালোলাগা পরিবর্তিত হয় ভালোবাসা ও বিয়েতে। তারপর দুজনেই কাটিয়ে ফেললেন বিয়ের পর ১৫টা বছর। সেই সম্পর্ক না টিকলেও তাঁদের মধ্যে বন্ধুতা যে বিরাজমান তার প্রমাণ মিলছে একাধিকবার। তাঁদের এই বোঝাপড়ায় খুশি তাঁদের ভক্তরাও। 

Published by:

Share Link:

More Releted News:

সৌরভের পরিবর্তে ‘দাদাগিরি’ সঞ্চালনায় এবার লিয়েন্ডার পেজ কিংবা দেব!

সাত মাসের গর্ভবতী কিয়ারাকে জড়িয়ে ধরার চেষ্টা ভক্তের, ভয় পেয়ে গিয়েছিলেন সিদ্ধার্থ

ফের টলিপাড়ায় দুঃসংবাদ, প্রয়াত বর্ষীয়ান অভিনেতা-বাচিকশিল্পী বিপ্লব দাশগুপ্ত

চা-কফি বাদ, মেকআপে শুধুই সানস্ক্রিন, সুতির শাড়ি-চুড়িদার পরেই প্রচারে ঝড় তুলছেন লাভলি

বক্সঅফিসে সুনামি, ৭ দিনে ১৩৫ কোটি আয় ‘ভূত বাংলা’র, কেরিয়ারে খরা কাটছে অক্ষয়ের

‘হক’ সিনেমার জন্য কোরান পাঠ করতেন অভিনেত্রী ইয়ামি গৌতম

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ