চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

টিআরপি-তে বড় চমক! ‘জগদ্ধাত্রী’, ‘নিম ফুলের মধু’কে হারিয়ে সেরার সেরা কে?

নিজস্ব প্রতিনিধি: আজ বৃহস্পতিবার। বাংলা ধারাবাহিক মহলের ভাগ্য পরীক্ষার দিন। নিয়মমাফিক চলে এসেছে টিআরপির তালিকা। তবে এ সপ্তাহের টিআরপি তে রয়েছে বড়সড় চমক। টিআরপি তালিকা দেখলে চোখ কপালে উঠতে বাধ্য। কয়েক সপ্তাহ ধরেই শীর্ষাসন ছুঁতে বাংলা এবং স্টার জলসার মধ্যে চলছে জোর টক্কর। কেউ কাউকে এক ইঞ্চি জায়গা দিতে নারাজ। কিন্তু কয়েক সপ্তাহ ধরে টিআরপির শীর্ষাসনে একেবারে জাঁকিয়ে বসে রয়েছে জি বাংলার ‘জগদ্ধাত্রী’। মাঝে অবশ্য কিছুদিন শীর্ষে জায়গা করে নিয়েছিল নিম ফুলের মধু। কিন্তু বেশিদিন এই আসনে টিকতে পারেনি এই ধারাবাহিক। সে যাই হোক হোক, জগদ্ধাত্রী হোক বা নিম ফুলের মধু দুটোই জি বাংলার সিরিয়াল।

এক্ষেত্রে টিআরপির শীর্ষাসন অনেকদিন ধরেই হাতছাড়া স্টার জলসার। অনুরাগের ছোঁয়া দীর্ঘদিন এই আসনে রাজত্ব করলেও, এই সিরিয়ালের বোরিং গল্প আর পছন্দ হচ্ছে না দর্শকদের, তাই মুখ ফিরিয়ে নিচ্ছে দর্শক। যাই হোক, এবার ‘জগদ্বাত্রী’ এবং ‘নিম ফুলের মধু’কে কড়া টেক্কা দিয়ে সেরার সেরা তকমা ছিনিয়ে নিয়েছে জি বাংলার আরেক ধারাবাহিক ‘ফুলকি’৷ আচমকা এমন রদবদল দেখে স্বভাবতই চমকে গিয়েছেন ভক্তরা। গত ২ সপ্তাহ ধরেই পয়লা নম্বরে ছিল ‘নিম ফুলের মধু’৷ তবে এবার সেই জায়গা হাতছাড়া হল জি বাংলার দুই ধারাবাহিকের।

বাকিরা কে কোথায়, স্টার জলসার কোন সিরিয়ালগুলি টিআরপিতে এল, সবকিছু জানতে একনজরে দেখে নিন চলতি সপ্তাহের সেরা ১০ টিআরপি-র তালিকা……

১। ফুলকি- ৮.০ (প্রথম) জি বাংলা

২। নিম ফুলের মধু- ৭.৯ (দ্বিতীয়) জি বাংলা

৩। জগদ্ধাত্রী- ৭.৮ (তৃতীয়) জি বাংলা

৪। গীতা LLB-৭.৭ (চতুর্থ) স্টার জলসা

৫। কোন গোপনে মন ভেসেছে- ৭.০ (পঞ্চম) জি বাংলা

৬। কথা- ৬.৯ (ষষ্ঠ) স্টার জলসা

৭। কার কাছে কই মনের কথা– ৬.৪ (সপ্তম) জি বাংলা

৮। অনুরাগের ছোঁয়া -৬.২ (অষ্টম) স্টার জলসা

৯। আলোর কোলে- ৫.৭ (নবম) জি বাংলা

১০। বঁধুয়া-জল থই থই ভালোবাসা-৫.২ (দশম) স্টার জলসা

Published by:

Share Link:

More Releted News:

দাদুর মৃত্যুতে শোকাহত ‘সাইয়ারা’-র অনীত পাড্ডা, সোশ্যাল মিডিয়ায় যা লিখলেন অভিনেত্রী…

বধাই হো, বাবা হলেন ‘রাকা’ পরিচালক অ্যাটলি

বাবা-মায়ের আচরণেই ডুবেছিলেন নেশায়, অতীতের ভুল নিয়ে আক্ষেপ ‘ধুরন্ধর’-এর গায়িকার

মুক্তি পেতে চলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিক, প্রধান চরিত্রে কে?

হায়দরাবাদ ছেড়ে মুম্বইয়ে ঘর বাঁধছেন আল্লু অর্জুন, হঠাৎ ঠিকানা বদল কেন?

দ্বিতীয়বার ‘মাম্মি’ হতে চলেছেন দীপিকা, অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন কিয়ারা-প্রিয়াঙ্কারা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ