Loading live market data...
Loading active stocks...
Connecting...

দেব আনন্দের জন্মবার্ষিকীতে দেশজুড়ে ৫৫ টি প্রেক্ষাগৃহে তাঁর ছবি প্রদর্শন

যৌথভাবে ২৩ ও ২৪ দুদিনের সেপ্টেম্বর সারা ভারতের ৩০ টি শহর এবং ৫৫ টি সিনেমা হল জুড়ে এই অনুষ্ঠানটি পরিচালিত করবেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেব আনন্দ, বলিউডের একজন আইকনিক অভিনেতা। বলা চলে, রোমান্সের সূত্রপাত তাঁর হাত ধরেই পর্দায় এসেছে। চলতি বছর অভিনেতার ১০০ তম জন্মবার্ষিকী উদযাপন করবে ফিল্ম হেরিটেজ ফাউন্ডেশন। এই মাসের শেষের দিকে প্রায় দুদিন ব্যাপী অনুষ্ঠিত দেব আনন্দের নামে একটি চলচ্চিত্র উৎসব। সোমবার বিষয়টি ঘোষণা করেছে ফিল্ম হেরিটেজ ফাউন্ডেশন। ২৬ সেপ্টেম্বর অভিনেতার জন্মদিনের ঠিক আগেই দেব আনন্দ @100-ফরএভার ইয়াং শিরোনামের একটি গালা দিয়ে সম্মানিত হবেন। রিপোর্ট অনুসারে, NFDC-NFAI (ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া- ন্যাশনাল ফিল্ম আর্কাইভ অফ ইন্ডিয়া) এবং PVR Inox যৌথভাবে ২৩ ও ২৪ দুদিনের সেপ্টেম্বর সারা ভারতের ৩০ টি শহর এবং ৫৫ টি সিনেমা হল জুড়ে এই অনুষ্ঠানটি পরিচালিত করবেন।

অভিনেতার জনপ্রিয় সিনেমা, CID (১৯৫৬), গাইড (১৯৬৫), জুয়েল থিফ (১৯৬৭) এবং জনি মেরা নাম (১৯৭০) ছবিগুলি দেখানো হবে। আর আহমেদাবাদ, মুম্বই, হায়দ্রাবাদ, ত্রিভান্দ্রম, চেন্নাই, বেঙ্গালুরু, লখনউ, কলকাতা, গুয়াহাটি, ইন্দোর, জয়পুর, নাগপুর, নয়াদিল্লি , গোয়ালিয়র, রৌরকেলা, কোচি এবং মোহালি সহ শহরের দর্শকরা এই ল্যান্ডমার্ক ফিল্মগুলি দেখার সুযোগ পাবেন PVR-এ। এফএইচএফ প্রতিষ্ঠাতা একটি বিবৃতিতে বলেছেন, “আমরা অভিনেতার চারটি মাইলফলক চলচ্চিত্র প্রদর্শনের মাধ্যমে তাঁকে সম্মান জানাবো। চলচ্চিত্রগুলি আমার ব্যক্তিগত পছন্দের মধ্যে রয়েছে কারণ আমি গোল্ডি আনন্দকে (বিজয় আনন্দ) ভারতীয় সিনেমার অন্যতম স্টাইলিশ পরিচালক হিসাবে বিবেচনা করি।” দেব আনন্দের ছেলে চলচ্চিত্র নির্মাতা সুনীল আনন্দ বলেছেন যে, তিনি এই বিষয়টিতে খুব খুশি।

তাঁর কথায়, “আমি ব্যক্তিগতভাবে আমার বাবার কাজ পছন্দ করি।” বর্তমানে সুনীল আনন্দ হলিউড সিনেমা চলচ্চিত্র তৈরি করতে চলেছেন, যা তিনি তাঁর বাবাকে উৎসর্গ করেছেন, যা শীঘ্রই বিশ্বব্যাপী মুক্তি পাবে। আয়োজকদের মতে, এই প্রথম কোনও সরকারি সংস্থা কোনও অলাভজনক সংস্থার সঙ্গে এ ধরনের চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছেন। 

পরিচয় লুকিয়ে ৯ বার বিয়ে, বরদের ঠকিয়ে মহিলা যা করতেন শুনলে শিউরে উঠবেন

LIVE: আজ দুপুর ৩টের সময়ে বিজেপির পরিষদীয় দলনেতা নির্বাচন, উপস্থিত থাকবেন শাহ

কাউকে রেয়াত নয়, অবিলম্বে গ্রেফতার করুন, বাংলায় ভোট পরবর্তী হিংসা ঠেকাতে নির্দেশ জ্ঞানেশের

ধেয়ে আসছে দুর্যোগ, কলকাতা সহ দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস

একঘেয়েমি কাটাতে ডিনার হোক রেস্তোরাঁয়, মানসিক স্বাস্থ্যের ওপর এর প্রভাব কতটা?

গাড়িপ্রেমীদের জন্যে সুখবর! এবার ৭৫ লক্ষ টাকা সস্তায় মিলবে রেঞ্জ রোভার এসভি

চুপিসাড়ে উধাও সস্তার জনপ্রিয় প্ল্যান, গ্রাহকদের জোর ধাক্কা Jio-র

রোজ সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এই ৪ খাবার খাচ্ছেন? মহাবিপদে পড়বেন

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণ কবে? কতক্ষণ থাকবে অন্ধকার, জানুন বিস্তারিত

সাবধান! স্মার্টফোনে সবসময় ব্লুটুথ অন রাখছেন? ফাঁকা হতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট

সূর্য-বৃহস্পতির সংযোগে ‘লাভ দৃষ্টি’, ১১ মে থেকে কপাল খুলবে ৪ রাশির জাতকদের