অসমবয়সী প্রেম নিয়ে নতুন ধারাবাহিক, এক সাহসী পদক্ষেপ

'গোধূলি আলাপ', সোমবার, ২১ মার্চ থেকে বাঙালির ড্রয়িং রুমে জার্নি শুরু করতে চলেছেস্টার জলসার নতুন কোর্টরুম ড্রামা।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ স্টার জলসার নতুন ধারাবাহিক ‘গোধূলি আলাপ’, সোমবার, ২১ মার্চ থেকে বাঙালির ড্রয়িং রুমে জার্নি শুরু করতে চলেছে এই কোর্টরুম ড্রামা। এই ধারাবাহিকে যে দুই প্রধান চরিত্রের দেখা মিলবে সেই দুই চরিত্র অর্থাৎ নোলক ও অ্যাডভোকেট অরিন্দম রায়ের মধ্যে ভীষণরকমের এক অসমবয়সি সম্পর্ক। কলকাতার এক অভিজাত উকিল পরিবারের বড় ছেলে অরিন্দম রায়। বাবার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার পণ নেয় সে। আর সেইমত মৌড়িগ্রামের মানুষকে সুবিচার পাইয়ে দিতে মরিয়া আইনজীবী অরিন্দম কথা দেয় ওই কেস জেতার জন্য সাক্ষী হারাধনের কোনও ক্ষতি সে হতে দেবে না।

ঘটনাচক্রে অরিন্দমের সঙ্গে দেখা হয়ে যায় হারাধনেরই মেয়ে নোলকের সঙ্গে রাস্তায়। অরিন্দমের গাড়ির সামনে দল বেঁধে বহুরূপী নোলক এসে পড়ে। চেয়ে বসে পারিশ্রমিক। সবথেকে মজার বিষয় বয়সে অনেক বড় অরিন্দমকে ‘কাকু’ বলে সম্বোধন করে বসে সে। আসলে তাঁরা কেউই জানত না তাঁদের দুজনের ভাগ্যে কী রয়েছে। পরিস্থিতির শিকার হয়ে শেষমেশ অরিন্দমের সঙ্গেই বিবাহবন্ধনে আবদ্ধ হয় নোলক। এই দুই চরিত্রে দেখা যাবে অভিনেতা কৌশিক সেন ও নবাগতা সোমু সরকারকে।

এই ধারাবাহিকে নোলক এমনই একটি চরিত্র যে গ্রামে বসবাস করে। গ্রামীণ জীবনযাত্রাতেই সে অভ্যস্ত। বাড়িতে রয়েছেন বাবা ও মামা। পরিবারে মারাত্বক অভাব অনটন থাকা সত্বেও তা নিয়ে দুশ্চিন্তায় ডুবে না থেকে সারাদিন নিজের মনে আপন খেয়ালে মেতে থাকা একটি মেয়ে। অন্যদিকে অরিন্দম রায় একজন আইনজীবী। পেশাগত দিক বজায় রাখার পাশাপাশি সে পরিবারকেও ভীষণ ভালবাসে। পরিবারের প্রতিও তার ভীষণ দায়িত্ব। এককথায় বলতে গেলে পরিবারের বড় ছেলে হিসাবে অরিন্দম একজন দায়িত্ববান পুরুষ। কৌশিক সেন ও সোমু সরকার ছাড়াও এই ধারাবাহিকে রয়েছেন সোহাগ সেন, ভাস্বর চট্টোপাধ্যায়, রোশনি ভট্টাচার্য, দিয়া প্রমুখ। 

 

এমবাপেকে আটকাতে একসঙ্গে ৩ গোলরক্ষককে খেলাচ্ছে ইরাক!

নয়াদিল্লির উদ্বেগ বাড়িয়ে আচমকাই চিন সফরে তারেক রহমান

ফিলিপাইনের স্কুলে এলোপাথাড়ি গুলি, বন্দুকধারীর হামলায় নিহত ৩ শিক্ষার্থী

কোচিং সেন্টারে ভয়াবহ আগুনে মৃত ১২, প্রাণ বাঁচাতে ছাদ থেকে লাফ শিক্ষার্থীদের

হালিশহর পুরসভায় নথি-কাণ্ড, পুলিশের হেফাজতে এবার প্রাক্তন পুরপ্রধানের ভাই

তৃণমূলের প্রথম জেতা জেলা পরিষদ হাতছাড়া, ক্ষমতায় এল বিজেপি

তোলাবাজি-সহ একাধিক অভিযোগ, গলায় বেল্ট-জুতোর মালা পরিয়ে ঘোরানো হল তারকেশ্বরের প্রাক্তন চেয়ারম্যানকে

আলিমুদ্দিনের পর এবার শমীক ভট্টাচার্যের দরবারে প্রসেনজিৎ, কারণ কী?

মঙ্গলে বড়সড় প্রত্যাঘাত করতে পারে শেখ হাসিনার দল, ঢাকা-সহ ৬ জেলায় নামল সেনা

ইস্তফা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, ১০ বছরে গদি ছাড়লেন ছয়জন

রাজ্যে আরও চারটি নতুন মেডিক্যাল কলেজ, উত্তরবঙ্গে এইমস, ঘোষণা অর্থমন্ত্রীর

DA ২০% বৃদ্ধি পাওয়ায় মিষ্টি বিতরণে মেতে উঠলেন সরকারি কর্মচারীরা

লোধাশুলিতে জাতীয় সড়কের ধারে অবৈধ দখল উচ্ছেদ অভিযান শুরু প্রশাসনের

বেতন বৃদ্ধি করলেও সিভিক ভলান্টিয়ারদের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী