আদিত্যর বাড়ি থেকে মিলেছে একগুচ্ছ ওষুধের প্যাকেট, ফরেন্সিক রিপোর্টের অপেক্ষায় মুম্বই পুলিশ

অভিনেতা আদিত্য সিং রাজপুতের পোস্টমর্টেম হয়েছে। ডাক্তাররা তাঁর মৃত্যুর কারণ রিজার্ভ রেখেছেন। কারণ অভিনেতার ভিসেরার নমুনা ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত সোমবার অর্থাৎ ২২ মে বাথরুমে পড়ে মৃত্যু হয়েছে বলিউডের তরুণ অভিনেতা আদিত্য সিং রাজপুতের। মাত্র ৩০ বছর বয়সেই তরুণ অভিনেতার আকস্মিক মৃত্যুতে ভাড়াক্রান্ত গোটা বিনোদন মহল। মুম্বই পুলিশের প্রাথমিক অনুমান ছিল, অতিরিক্ত মাদক সেবনে পড়ে মারা গিয়েছেন আদিত্য, কিন্তু অভিনেতার এক ঘনিষ্ঠ বন্ধুর দাবি, আদিত্য কখনই মাদক সেবন করতেন না। বাথরুমে পড়েই মারা গিয়েছেন তিনি। সত্যিটা জানার জন্যে সবাই অভিনেতার ময়না তদন্তের রিপোর্টের অপেক্ষা করছিলেন। মঙ্গলবার বিকেলে ওশিওয়ারা শ্মশানে আদিত্যর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। মৃত্যুর একদিন পর মিলল অভিনেতার ময়না তদন্তের রিপোর্ট। বুধবার মুম্বাই পুলিশ বলেছে যে, মৃত অভিনেতার বাসভবনে কিছু ওষুধ পাওয়া গিয়েছে, যা এখন পুলিশের তদন্তের আওতায়।

পুলিশ জানিয়েছে, পোস্টমর্টমের রিপোর্ট প্রকাশ পেলেও চিকিৎসকরা তাঁর মৃত্যুর কারণ সংরক্ষিত রেখেছেন। মুম্বই পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, “অভিনেতা আদিত্য সিং রাজপুতের পোস্টমর্টেম হয়েছে। ডাক্তাররা তাঁর মৃত্যুর কারণ রিজার্ভ রেখেছেন। কারণ অভিনেতার ভিসেরার নমুনা ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তাঁর মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং শেষকৃত্য সম্পন্ন হয়েছে গতকাল ওশিওয়ারা শ্মশানে।” কর্মকর্তারা বলেছেন যে, মৃত অভিনেতার বাসভবনে কিছু ওষুধও পাওয়া গিয়েছে।

আদিত্য সিং রাজপুতের মরদেহ সোমবার আন্ধেরিতে নিজের বাসভবনে মৃত অবস্থায় পাওয়া যায়। পুলিশের ভাষ্যমতে, অভিনেতা পিছলে পড়ে বাথরুমে পড়ে মারা যান। অভিনেতার মাথার পেছনে দুটি আঘাত ছিল, কানের উপরে কাটা দাগ ছিল। অভিনেতার বাড়ির ভৃত্য পুলিশকে জানিয়েছে, গত কয়েকদিন ধরে রাজপুতের শরীর ভালো ছিল না। সর্দি-কাশি ছিল এবং বমিও হয়েছে তাঁর। আদিত্য সিং রাজপুত চলচ্চিত্র এবং টেলিভিশন শো ছাড়াও ১২৫ টি বিজ্ঞাপন করেছেন। তিনি ‘Splitsvilla 9’-এ রিয়েলিটি শোতেও অংশ নিয়েছিলেন। তিনি, ‘লাভ’, ‘আশিকি’, ‘কোড রেড’, ‘আওয়াজ সিজন 9’, ‘ব্যাড বয় সিজন 4’-এও অংশ নিয়েছিলেন।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২