টিকিটের দাম ছুঁয়েছে ২০ হাজার, ১১ এপ্রিল কলকাতায় এ আর রহমানের শো বাতিল

১৩ বছর পর কলকাতায় কনসার্টের কথা ছিল অস্কারজয়ী সুরকার এআর রহমানের। তিলোত্তমায় 'সুর সম্রাট'-এর অনুরাগীর সংখ্যা কম নেই।

Share:

নিজস্ব প্রতিনিধি: ১৩ বছর পর কলকাতায় কনসার্টের কথা ছিল অস্কারজয়ী সুরকার এআর রহমানের। তিলোত্তমায় ‘সুর সম্রাট’-এর অনুরাগীর সংখ্যা কম নেই। তাই অধীর আগ্রহে তাঁর কনসার্টের জন্যে অপেক্ষা করছিলেন ভক্তরা। টিকিটের দামও ঘোষণা হয়ে গিয়েছিল। ইতিমধ্যেই টিকিটের দাম ছুঁয়েছে কুড়ি হাজারে। ভক্তরা টিকিট কাটতেও শুরু করেছিলেন। কিন্তু শেষ মুহূর্তে জানানো হল, এআর রহমানের শো আপাতত হচ্ছে না। পর কোনও একদিন এই শো হবে। পাশাপাশি শ্রোতাদের কাছে ক্ষমাও চেয়ে নিয়েছেন আয়োজক সংস্থা। তাঁদের অপেক্ষার জন্যে ক্ষমাপ্রার্থী তাঁরা। কিন্তু কী কারণে শহরে সুর সম্রাটের শো বাতিল হল, তা জানায় আয়োজক সংস্থা। কলকাতায় এআর রহমানের বিপল ভক্ত রয়েছে। তাঁরা সুরকারের কনসার্টের জন্যে কলকাতার বাইরে যেতেও প্রস্তুত।

শেষবার ২০১৩ সালে তিলোত্তমায় কনসার্ট করে গিয়েছেন এআর রহমান। অর্থাৎ প্রায় ১৩ বছর পর শহরে তাঁর কনসার্টের আয়োজন করা হয়েছিল। ১১ এপ্রিল তাঁর অনুষ্ঠানের কথা ছিল বিকেল ৫ টা থেকে রাত ১০ টা পর্যন্ত। কিন্তু অনুষ্ঠানস্থল ঘোষণা করা হয়নি। তবে টিকিট কাটা শুরু হয়ে গিয়েছিল অনুরাগীদের। টিকিটের দাম শুরু হয়েছে ২,৯৯৯ টাকা থেকে। পাশাপাশি ভিআইপি টিকিটের মূল্য ছিল, ১৯,৯৯৯ টাকা।এছাড়া প্ল্যাটিনাম টিকিটের দাম ধরা হয়েছিল ৩,৯৯৯ টাকা। ফ্যানজোনে বসতে চাইলে টিকিটের দাম ধরা হয়েছিল ৮,৯৯৯ টাকা। ছিল ৯,৯৯৯ টাকার টিকিটও। ডায়মন্ড জোনের টিকিটের দাম ধরা হয়েছিল ১১,৯৯৯ টাকা। ‘ডিসট্রিক্ট বাই জোম্যাটো’ অ্যাপে মিলছিল কনসার্টের টিকিট। তাছাড়া অনুষ্ঠানে শিল্পীর নিরাপত্তায় কোনও খামতি রাখা হবে না বলে জানা গিয়েছিল। এআর রহমানের কনসার্টের নিরাপত্তা ব্যবস্থা যাতে একেবারে ঠিক থাকে, তার চেষ্টা করা হচ্ছিল।

কিন্তু আচমকাই ছন্দপতন। শো বাতিল করা হয়েছে। একটি সূত্রের খবর, এআর রহমানের শোয়ের টিকিট নাকি ঠিকমতো বিক্রি হচ্ছিল না, সেই কারণেই শো বাতিল করা হয়েছে। যদিও শো হবে না, তবে ১১ এপ্রিল নির্ধারিত দিনে নয়। এদিকে সম্প্রতি বলিউডে কাজ না পাওয়া নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বিপাকে পড়েছিলেন এআর রহমান। তাঁর পরোক্ষ মন্তব্যের অর্থ করলে দাঁড়ায়, মুসলিম বলে তিনি বলিউডে আট বছর ধরে তেমন কাজ পাচ্ছেন না। সরকার বদলের পরেই বলিউড এমন ধর্মীয় মেরুকরণে পরিণত হয়েছে। এআর রহমানের এই মন্তব্য অনেকেরই ভাল লাগেনি। সোশ্যাল মিডিয়াতেও সুরকারকে নিয়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছিল। যদিও বিতর্ক উঠতেই এআর রহমান জানিয়েছেন, তিনি কোনও ধর্মকে কটাক্ষ করে এমন মন্তব্য করেননি। তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। চলমান বিতর্কের আবহেই কলকাতায় আসার কথা ছিল তাঁর।

জোর ধাক্কা ট্রাম্পের, জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রাখল মার্কিন শীর্ষ আদালত

আমেরিকায় মেয়েদের খেলাধুলোয় ‘নিষিদ্ধ’-ই থাকছে তৃতীয় লিঙ্গধারীরা, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে রক্তারক্তি কাণ্ড, শিক্ষকের বুকে ছুরি গেঁথে দিল নাবালক ছাত্র

‘রাজ্যে পর্যটন শিল্পের প্রসারে আসছে বিশেষ অ্যাপ’, জানালেন মন্ত্রী শঙ্কর ঘোষ

বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ! সপ্তাহান্তে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ৩ জেলায় ভারী বৃষ্টি

হাইকোর্টে স্বস্তি মিলল না, ‘ডিজে’ মন্তব্য মামলায় ৮ জুলাই অভিষেকের গলার স্বর সংগ্রহ

‘ভুয়ো SC/ST শংসাপত্র যারা নিয়েছেন ও দিয়েছেন, উভয়কেই জেলে পুরব’, হুঁশিয়ারি শুভেন্দুর

কর্মীদের পাশে দাঁড়াতে হেল্পলাইন খুললেন অভিষেক, ফেরালেন পুরনো কর্মসূচি

১১ জুলাইয়ের পরে কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদল, বড় দায়িত্ব পেতে চলেছেন অমিত শাহ?

২১ জুলাই ধর্মতলায় সভা নয়, তৃণমূলের দুই পক্ষকেই ‘না’ পুলিশের

রামনবমী অশান্তির মামালায় NIA-র হাতে গ্রেফতার অপরূপা পোদ্দারের স্বামী

বিজেপি নেতার বাড়িতে আগ্নেয়াস্ত্র নিয়ে হাজির চার যুবক, তার পর যা ঘটল শুনলে…

মুম্বই থেকে পাততাড়ি গোটালেন হার্দিক পাণ্ড্য, কোথায় গেলেন?

মাফিয়া-গুন্ডাদের‌ সাক্ষাৎ যম, অবসর নিলেন বিহারের ‘হান্টারওয়ালি ম্যাডাম’ শোভা ওহাতকর