আদেশ শ্রীবাস্তবের জীবনীচিত্র, নামভূমিকায় স্বয়ং পুত্র

সঙ্গীতশিল্পী আদেশ শ্রীবাস্তবের জীবনীচিত্র। এই জীবনীচিত্রতে তাঁর চরিত্রে অভিনয় করতে চলেছেন তাঁরই সুযোগ্য পুত্র অভিতেশ শ্রীবাস্তব।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পিতৃদিবসের দিনেই আগামী ছবির সুখবর দিলেন প্রযোজক দীপক মুকুট ও মানসী বাগলা। এবার তাঁদের প্রযোজনায় আসতে চলেছে সঙ্গীতশিল্পী আদেশ শ্রীবাস্তবের জীবনীচিত্র। এই জীবনীচিত্রতে ফুটে উঠতে চলেছে আদেশ শ্রীবাস্তবের জীবনের প্রেম। এবং এই ছবিতে তাঁর চরিত্রে অভিনয় করতে চলেছেন তাঁরই সুযোগ্য পুত্র অভিতেশ শ্রীবাস্তব। 

সঙ্গীত জগতে উত্তরণের কাহিনী এই জীবনীচিত্রতে তুলে ধরা হবে। সংবাদমাধ্যমকে এই ছবির বিষয়ে বলতে গিয়ে অভিতেশ জানিয়েছেন ”একমাত্র সুরই আমাকে আমার বাবার সঙ্গে যোগাযোগ স্থাপন করায়। আমি আমার জীবনের নতুন যাত্রা শুরু করলাম। এই যাত্রায় আমি শুরু করেছি মানসীর সঙ্গে। উনি আমার ‘গডমাদার’। আমার বাবার উপর এমন একটা কাজ তাঁর সঙ্গে করার জন্য আমি উন্মুখ হয়ে রয়েছি। আমার ওঁর উপর যথেষ্ট বিশ্বাস রয়েছে।”

অন্যদিকে অভিতেশ সম্পর্কে বলতে গিয়ে মানসী বাগলা ” আমি বিশ্বাস রাখি আদেশ হল আগামী প্রজন্মের এক অতি উজ্জ্বল নক্ষত্র। অভিতেশের মধ্যে অনেক গুণ রয়েছে শুধু সেগুলিকে সঠিক যত্নের সঙ্গে সকলের সামনে আনার প্রয়োজন। আর তাই নয় অভিতেশ নিজেও এবিষয়ে একেবারে প্রস্তুত। আমি ভীষণ খুশি এমন একজনকে খুঁজে পেয়ে। 

দীপক মুকুট বলেছেন, ”আদেশ জি আমাদের সকলকে মাত্র ৫১ বছর বয়সে ছেড়ে চলে যান। এমন সময়ে তাঁর এমন ঘটে যখন তাঁর পেশাগত জীবন মধ্যগগনে। আদেশ জি অনেক হিট গান গেয়েছেন। ২০১৫ সালে ক্যানসারের সঙ্গে লড়াই চালাতে চালাতে শেষে তিনি সবাইকে ছেড়ে চলে যান। ঠিক তাঁর জন্মদিনের মাত্র এক দিন পরে তিনি প্রয়াত হন।” 

ছবির প্রচারের মাঝেই বাজি বিস্ফোরণ! অল্পের জন্যে প্রাণে বাঁচলেন ‘পেড্ডি’ অভিনেতা শিব রাজকুমার

যোগী রাজ্যে ট্রাকের সঙ্গে আর্টিকার ধাক্কায় নিহত ৩ টেনিস খেলোয়াড়, আহত বাংলার যুবক

গরম ভাতে অমৃত! রইল জিভে জল আনা কালো জিরের ভর্তার রেসিপি

সপ্তমী থেকে পরিবহণ দফতরের পুজো পরিক্রমা, কীভাবে কাটবেন টিকিট? জানুন বুকিং পদ্ধতি

‘ইতিহাস আরও ভালভাবে মনে রাখবে’, আগরকরের বিদায়ে আবেগঘন পোস্ট গম্ভীরের

ট্যাংরায় অ্যাপ-ক্যাব থেকে উদ্ধার ব্যক্তির দেহ, তদন্তে পুলিশ

ফুলের মালা নয়, ৪০ ফুটের গোঁফ গলায় পরিয়ে বিধায়ককে অভ্যর্থনা

বাজার থেকে কিনতে হবে না, স্বাদ দ্বিগুণ করতে বাড়িতে বানান ম্যাগি মশলা 

‘নিজেকে এখনও শিক্ষার্থী মনে করি’, প্রশাসক হিসেবে ২৫ বছর পূর্তিতে বললেন প্রধানমন্ত্রী মোদি

২৫ বছরে মোদির প্রশাসনিক যাত্রা, কলকাতায় ‘সেবা জ্যোতি যাত্রা’ কর্মসূচিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু

রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক, বাড়ছে বাড়ি-গাড়ির EMI

ফের মা হতে চলেছেন কিয়ারা আডভানি, প্রথম সন্তানের এক বছরের মাথায় দিলেন সুখবর

চিকিৎসার নামে শিশুদের শূন্যে ছুঁড়ে দিচ্ছেন তান্ত্রিক, প্রকাশ্যে ভয়ঙ্কর ভিডিও

হাসপাতালের পথে তীব্র যানজট, অটোর মধ্যেই সন্তানের জন্ম দিলেন মহিলা