শ্রদ্ধার প্রেমিকের সঙ্গে তুমুল ঝামেলা, অশনীর গ্রোভারের বায়োপিক থেকে সরে দাঁড়ালেন আমির

শ্রদ্ধা কাপুরের গুজব প্রেমিকের সঙ্গে ব্যাপক ঝামেলা, অশনীর গ্রোভারের বায়োপিক থেকে সরে দাঁড়ালেন বলিউডের মিস্টার পারফেক্টশনিস্ট আমির খান।

Share:

নিজস্ব প্রতিনিধি: শ্রদ্ধা কাপুরের গুজব প্রেমিকের সঙ্গে ব্যাপক ঝামেলা, অশনীর গ্রোভারের বায়োপিক থেকে সরে দাঁড়ালেন বলিউডের মিস্টার পারফেক্টশনিস্ট আমির খান। জানা গিয়েছে, উদ্যোক্তা এবং ভারতপে-র প্রাক্তন সহ-প্রতিষ্ঠাতা অশনীর গ্রোভারের বায়োপিকের পরিচালনার দায়িত্বে ছিলেন রাহুল মোদি। যাঁর সঙ্গে সম্পর্কে রয়েছেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুর, সেটাই চর্চায় রয়েছে। মাস কয়েক আগেই এই ছবির নায়ক হিসেবে আমিরের নাম ঘোষণা করা হয়েছিল। এখন খবর, ছবিতে অভিনয় করবেন না আমির। রাহুল মোদির সঙ্গে সৃজনশীল মতপার্থক্যের কারণে তিনি সরে দাঁড়িয়েছেন।

এই ছবির মাধ্যমেই পরিচালক হিসেবে ডেবিউ করবেন রাহুল। আর প্রথম ছবিতেই আমিরের মতো সুপারস্টারকে পেয়ে যাওয়া, সৌভাগ্যের বিষয় ছিল রাহুলের কেরিয়ারের জন্যে। ছবিতে আমিরের নাম ঘোষণার পর থেকেই ব্যাপক আলোচনাও তৈরি হয়েছিল। এমনটাও খবরে এসেছিল যে, ছবিতে সম্ভবত নায়িকার ভূমিকায় অভিনয় করতে পারেন রাহুলের গুজব প্রেমিকা শ্রদ্ধা কাপুর।

প্রতিবেদন অনুসারে, ‘আমির আর এই চলচ্চিত্রটির সঙ্গে যুক্ত নন। আমির স্টার্ট-আপের জগতের প্রতি আগ্রহী, অশনীর গ্রোভারের বায়োপিকের মাধ্যমে তিনি এই জগতে প্রবেশের জন্যে ইচ্ছা প্রকাশ করেছিলেন ঠিকই। চিত্রনাট্যও পড়ে ফেলেছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত, রাহুলের সঙ্গে তাঁর সৃজনশীল মতপার্থক্যের কারণে এই জুটির পথ আলাদা হয়ে গিয়েছে। তবে রাহুল ও শ্রদ্ধা প্রকল্পে রয়েছেন। নির্মাতারা এখন গ্রোভারের চরিত্রে নতুন অভিনেতা খুঁজছেন। এ বিষয়ে দুই-তিনজন শীর্ষস্থানীয় তারকার সঙ্গে আলোচনা চলছে। চূড়ান্ত কাস্টিং শীঘ্রই চূড়ান্ত হবে বলে আশা করা হচ্ছে।’ তবে আমির খানের সরে দাঁড়ানোর বিষয় নিয়ে নির্মাতারা এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা দেননি। পরিচালক আশুতোষ গোয়ারিকরের সঙ্গে আমিরের পিরিয়ড ড্রামার কাজ শেষ হওয়ার পর ২০২৭ সালের মার্চ থেকে এর চিত্রগ্রহণ শুরু হওয়ার কথা ছিল।

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নাবালিকাকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, গ্রেফতার পুলিশ কনস্টেবল

টানা বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড়, ১০ নম্বর জাতীয় সড়কে ৬ ঘণ্টা যান চলাচল বন্ধ

১২ তলা থেকে পড়ে মৃত্যু নবম শ্রেণির ছাত্রীর, দুর্ঘটনা নাকি অন্য কিছু? তদন্তে পুলিশ

ইরানের ৭ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ট্রাম্পের, ভোটের পর কি ফের হামলার ইঙ্গিত?

নিম্নচাপ সরে গেলেও কাটেনি বৃষ্টির রেশ! ভোর থেকেই ভিজছে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গে জারি হলুদ সতর্কতা

কঙ্গোয় ভয়াবহ বিমান দুর্ঘটনা, মৃত দুই সেনা আধিকারিক-সহ ১৪

আদিবাসীদের কাঁধে চেপে এলাকা পরিক্রমার পর দুর্গার বিসর্জন, কোথায় ঘটে এমন ঘটনা?

চোখে জ্বালা কিংবা চুলকানি হলেই নিজের মতো আই ড্রপ ব্যবহার করছেন? সাবধান!

হত্যার পর ৯ টুকরো, ২ মাস বাদে শারজা থেকে জন্মভিটেয় ফিরল কন্নড় যুবকের দেহ  

বদলের বাংলাদেশে এবার বগুড়ার কালীমন্দিরে ভাঙচুর চালাল দুষ্কৃতীরা

‘এসআইআর বিতর্ক নিয়ে মুখ খুলুন’, জ্ঞানেশের রক্তচাপ বাড়ালেন বিজেপি সঙ্গী উপেন্দ্র কুশায়াহা

ব্যাঙ্কের লকার খুলতেই চক্ষুচড়কগাছ, গায়েব দেড় কোটি টাকার সোনার গয়না! তদন্তে পুলিশ

ভারী বৃষ্টির জেরে ধস, বন্ধ শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন