ছেলের প্রশংসা শুনে আবেগঘন, ‘এক দিন’-এর অনুষ্ঠানে অঝোরে কাঁদলেন আমির

গতকাল জুনায়েদ, সাই পল্লবী এবং আমির তাঁর গার্লফ্রেন্ড গৌরি স্প্রাটের সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন। ভিডিওতে, অনুষ্ঠানের এক ফাঁকে সাই পল্লবীর পাশে বসে আমিরকে কাঁদতে দেখা যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: ছেলের আসন্ন চলচ্চিত্র ‘এক দিন’-এর গান লঞ্চ অনুষ্ঠানে এসে কেঁদে ফেললেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। রবিবার (২৬ এপ্রিল) মুম্বইয়ের একটি বিলাসবহুল হোটেলে ‘এক দিন’-এর প্রচারমূলক একটি সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করে ছিলেন নির্মাতারা। যার নাম দেওয়া হয়েছিল ‘এক দিন কি মেহফিল’। অনুষ্ঠানটির ছবি-ভিডিওগুলি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, যা ভক্তদের অনুষ্ঠানটির এক ঝলক দেখার সুযোগ করে দিয়েছে। জানিয়ে রাখি, এই ছবির মাধ্যমে দক্ষিণী সুপারস্টার অভিনেত্রী সাই পল্লবী বলিউডে পা রাখতে চলেছেন। ছবিতে তিনি আমিরের ছেলে জুনায়েদ খানের সঙ্গে জুটি বেঁধেছেন।

গতকাল জুনায়েদ, সাই পল্লবী এবং আমির তাঁর গার্লফ্রেন্ড গৌরি স্প্রাটের সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন। ভিডিওতে, অনুষ্ঠানের এক ফাঁকে সাই পল্লবীর পাশে বসে আমিরকে কাঁদতে দেখা যায়। চোখের জল মুছতে দেখা যায়। কিন্তু কেন? ছেলের সাফল্যে আনন্দ করা উচিত তাঁর, আসলে এটাই বাবা হয়ে অভিনেতার আনন্দের কান্না। অন্য একটি ভিডিও তে অভিনেতাকে ‘এক দিন’-এর টাইটেল ট্র্যাকটি গাইতেও দেখা গিয়েছে। আরেকটি ক্লিপে তাঁকে সাই পল্লবীর প্রশংসা করতে এবং তাঁকে ভারতের সেরা অভিনেত্রী বলে অভিহিত করতেও দেখা গিয়েছে। যা শুনে নার্ভাস হয়ে যান সাই পল্লবী। অন্য একটি ভিডিও তে দেখা গিয়েছে, ‘এক দিন’ ছবির অনুষ্ঠানে আমির খান সাইপল্লবী ও জুনায়েদ খানের পাশে বসে আছেন। আবেগে আপ্লুত হয়ে চোখের জল মুছছেন। পরে তিনি সাই পল্লবী ও জুনায়েদের সঙ্গে হাসিমুখে কথা বলছেন। সাই পল্লবীর প্রশংসা করে বলছেন যে, তিনি ‘আজ আমাদের দেশে থাকা সেরা অভিনেত্রী’।

 

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

এরপরে তিনি মজা করে আরও বলেন যে, তাঁর ছেলে জুনায়েদও ছবিটিতে দারুণ কাজ করেছে, কিন্তু সে তাঁর নিজের ছেলে, তাই তিনি তাঁর ভালমত প্রশংসা করতে পারছেন না। অন্যদিকে আবেগঘন হয়ে সাই পল্লবীকে বলতে শোনা যায়, মালয়ালম, তামিল এবং তেলুগু সিনেমায় প্রায় এক দশক ধরে কাজ করার পর, তিনি হিন্দি চলচ্চিত্রে সুযোগ পেয়েছেন। তাতে তিনি ধন্য। ‘আমি জানি না আমি কী কাজ করেছি, কিন্তু আমি আনন্দিত যে আমার করা কাজ আমাকে এত প্রতিভাবান মানুষের পাশে দাঁড়িয়ে থাকার সুযোগ করে দিয়েছে। এখন আমি নিজেকে খুব বিনয়ী অনুভব করি। আমির স্যার জনসমক্ষে আবেগপ্রবণ হওয়ার মতো যথেষ্ট সাহসী, কিন্তু আমি মাঝে মাঝে ভাবি, যদি আলোটা আবছা হত, তাহলে আমিও আরেকটু বেশি আবেগপ্রবণ হতে পারতাম।’ তিনি আরও বলেন, জুনায়েদ একজন অত্যন্ত চমৎকার সহ-অভিনেতা, এক বাধ্য ছেলে।

উল্লেখ্য, দীর্ঘ বিরতির পর ‘এক দিন’ সিনেমার মাধ্যমে আমির খান ও নির্মাতা মনসুর খান পুনরায় একত্রিত হয়েছেন। তাঁরা একসঙ্গে ‘কায়ামত সে কায়ামত তক’, ‘জো জিতা ওহি সিকান্দার’, ‘আকেলে হাম আকেলে তুম’, এবং ‘জানে তু… ইয়া জানে না’-এর মতো অবিস্মরণীয় চলচ্চিত্র উপহার দিয়েছেন। ‘এক দিন’ সিনেমার মাধ্যমে এই জুটি রোমান্স ঘরানায় আবারও ফিরল, যা ভক্তদের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। ছবিটি আগামী ১ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ছবিটি।

স্ত্রী-শ্বশুরবাড়ির নির্যাতনের শিকার, ভিডিও রেকর্ড করে আত্মঘাতী বালুরঘাটের যুবক

চকলেটের প্রলোভন দেখিয়ে ৫বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আটক অভিযুক্ত

ইরানে ফের মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪, আহত ৫

দিল্লিতে ছাত্র বিক্ষোভের জের, অনির্দিষ্টকালের জন্য স্থগিত ‘রামায়ণ’ ট্রেলার মুক্তি

শুভ উল্টো রথযাত্রা উপলক্ষে রাজ্যবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

দাম এক হলেও পারফরম্যান্সে বিশাল ফারাক, Realme C100x নাকি Redmi15A,কোনটা কিনবেন?

‘ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে’, হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির

ডাকঘরের এই স্কিমে মাসে ৮০০০ টাকা জমালে ৫ বছর পর মিলবে ৫.৭১ লক্ষ

‘বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা না করার প্রতিশ্রুতি দিয়েছে কেন্দ্র’, অনশন ভাঙার পর বড় বার্তা ওয়াংচুকের

উল্টোরথে সকাল থেকেই বৃষ্টিতে ভিজছে কলকাতা, উত্তরবঙ্গের ৫ জেলায় জারি সতর্কতা

রথযাত্রায় কেন গুরুত্বপূর্ণ গঞ্জামের কেওড়া ফুল? জেনে নিন অনন্য মাহাত্ম্য!

ভারত-চিন সহ ৬০ দেশের ওপর ট্রাম্পের নতুন শুল্ক, কী প্রভাব পড়বে বিশ্ব বাণিজ্যে?

৩১ জুলাই আসছে OnePlus N6x, লঞ্চের আগেই প্রকাশ্যে ফোনের ডিজাইন ও ফিচার

আলফানসো-দশেরির ভিড়ে নজর কাড়ছে গোয়ার ‘মাঙ্কুরাদ’ আম! জানেন কেন এত জনপ্রিয় এই আম?