বিমানবন্দরে আমির-গৌরীর ছবি তুলতেই ভয়ে শিউরে উঠল নায়কের সৎ-ছেলে, কী এমন ঘটল?

আমির-গৌরীর ছবি তোলার জন্য অপেক্ষায় থাকা পাপারাজ্জিদের ভিড় দেখে ৭ বছর বয়সী কুইন ভয়ে শিউরে উঠে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিমানবন্দরে পাপারাজ্জিদের দেখেই ভয়ে শিউরে উঠল মিস্টার পারফেক্টশনিস্ট আমির খানের সৎ পুত্র কুইন। গত ৫ জুলাই ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে আইনি বিয়ে সেরেছেন আমির খান এবং প্রেমিকা গৌরী খান। এটা অভিনেতার তৃতীয় বিয়ে। তাঁদের বিয়ে নিয়ে কম সমালোচনার ঝড় ওঠেনি। কিন্তু তাঁরা এগুলো পাত্তা না দিয়ে সুখে সংসার করছেন। যদিও বিয়ের পরপরই হানিমুনে বিদেশে পাড়ি দিয়েছিলেন তাঁরা। গতকাল রাতেই দেশে ফিরেছেন। আমিরের যেমন তিন সন্তান রয়েছে, তেমনি গৌরীরও আগের পক্ষের একটি ৭ বছরের পুত্রসন্তান রয়েছে। তাঁকে নিয়ে বিদেশে উড়ে গিয়েছিলেন তাঁরা। তবে গতকাল মুম্বই বিমানবন্দরে আমির-গৌরীর তুলনায় সমস্ত মনোযোগ কেড়ে নিয়ে ছিল ছোট্ট কুইন।

 

 

View this post on Instagram

 

A post shared by Entertainment Fan Page (@facc2911)

ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, আমির-গৌরীর ছবি তোলার জন্য অপেক্ষায় থাকা পাপারাজ্জিদের ভিড় দেখে ৭ বছর বয়সী কুইন ভয়ে শিউরে উঠে। আমির একটি সাদা ডোরাকাটা কুর্তা, মানানসই ট্রাউজার এবং কালো ফ্রেমের চশমা পরে ছিলেন, অন্যদিকে গৌরী একটি হালকা সবুজ রঙের পোশাক পরেছিলেন। গৌরীর ছেলে কৌতূহলবশত ছবি তুলতে থাকা ফটোগ্রাফারদের দিকে তাকায়, তারপর দ্রুত মায়ের হাত ধরার জন্য পিছনে ছুটে যায়। ভিডিওটি সকলের মনোযোগ আকর্ষণ করেছে। চলতি মাসে আমির ও গৌরীর আইনি বিয়ের কয়েকদিন পরেই দেশজুড়ে বিতর্কের ঝড় ওঠে। মুসলিম পার্সোনাল দারুল ইফতার শাহি প্রধান মুফতি মাওলানা ইব্রাহিম হুসেন এই বিয়ের বিষয়ে আমির খানের বিরুদ্ধে একটি ফতোয়া জারি করেন। তিনি বলেন, যেহেতু গৌরী মুসলিম নন, তাই এই বিয়ে শরিয়াহসম্মত নয়। যদিও এই বিতর্কের জবাবে আমির জানিয়েছেন, কোনও বিয়েতেই তিনি কখনও ধর্ম নিয়ে মাথা ঘামাননি। এখনও তাই।

আমির প্রথমে রীনা দত্তকে বিয়ে করেছিলেন, যার সঙ্গে তার জুনাইদ খান ও ইরা খান নামে দুটি সন্তান রয়েছে। পরে ২০০৫ সালে তিনি চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন এবং তাঁদের আজাদ রাও খান নামে এক পুত্রসন্তান রয়েছে। এই দম্পতি ২০২১ সালে তাদের বিচ্ছেদের ঘোষণা দিলেও, তাঁরা তাদের ছেলের যৌথ অভিভাবকত্ব চালিয়ে যাচ্ছেন। কাজের দিক থেকে, আমির খান তাঁর ব্যানারের অধীনে পিরিয়ড ড্রামা ‘বাটওয়ারা ১৯৪৭’-এর প্রযোজনা করছেন। যা ১৪ অগস্ট মুক্তি পাবে।

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

স্মার্টফোনের বাজারে রেকর্ড! ১২,০০০mAh ব্যাটারিসহ আসছে Oppo A7

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২