‘3 Idiots ওঁর জীবন থেকে অনুপ্রাণিত নয়’, অনশনরত সোনম ওয়াংচুককে নিয়ে বিস্ফোরক আমির

বলিউডের মাইলফলক সৃষ্টিকারী চলচ্চিত্র 'থ্রি ইডিয়টস্'-এ 'র‍্যাঞ্চো' চরিত্রে অভিনয় করেছিলেন মিস্টার পারফেক্টশনিস্ট আমির খান।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের মাইলফলক সৃষ্টিকারী চলচ্চিত্র ‘থ্রি ইডিয়টস্’-এ ‘র‍্যাঞ্চো’ চরিত্রে অভিনয় করেছিলেন মিস্টার পারফেক্টশনিস্ট আমির খান। যেটি লাদাখের পরিবেশকর্মী সোনম ওয়াংচুকের জীবন থেকে অনুপ্রাণিত, এতদিন সেটাই জল্পনা ছিল। সেই মানুষটিই ২০ দিন ধরে দিল্লির যন্তর মন্তরে অনশনে, গোটা দেশ তাঁর শরীর নিয়ে উদ্বিগ্ন, আমিরও উদ্বেগ প্রকাশ করেছেন। যদিও তিনি দাবি করেছেন, ‘থ্রি ইডিয়টস্’-এ ‘র‍্যাঞ্চো’ চরিত্রটি সোনমের জীবনের উপর ভিত্তি করে তৈরি নয়।

নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে গত ২৮ জুন থেকে আমরণ অনশনে বসেছেন সোনম ওয়াংচুক। ঘড়ির কাঁটা যত গড়াচ্ছে ততই সঙ্কটজনক হয়ে পড়ছে তাঁর স্বাস্থ্যের অবস্থা। তাঁর প্রাণ সংশয়ের মুখে। তবুও ভবিষ্যতের নাগরিকদের সুস্থ শিক্ষার পরিবেশ উপহার দেওয়ার সিদ্ধান্ত থেকে পিছু হঠবেন না তিনি। অনশন ভাঙতে অস্বীকার করেছেন। প্রতিদিনই বিভিন্ন রাজনৈতিক দলের নেতা থেকে সমাজের বিভিন্ন পেশার মানুষজন অনশনরত সমাজকর্মীকে সমর্থন জানাচ্ছেন। উদ্বেগ প্রকাশ করেছেন বিনোদন মহলের মানুষজনও। গতকাল দিল্লি হাইকোর্টও তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তাঁকে বাঁচানোর জন্যে যা যা প্রয়োজন তাই করতে বলা হয়েছে। ২০ দিনে তাঁর অবস্থা আরও খারাপ হয়েছে বলে জানা গিয়েছে। শরীরের হাড় দেখা যাচ্ছে তাঁর। এমন পরিস্থিতিতে সোনম ওয়াংচুকের শরীর নিয়ে উদ্বিগ্ন আমির খানও। তিনি আশা করছেন সোনম শীঘ্রই অনশন তুলে নেবেন।

 

গতকাল লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে ‘লগান’ ছবির প্রদর্শনীতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমির। সেখানেই অভিনেতাকে জিজ্ঞাসা করা হয়েছিল, ‘আপনার ব্লকবাস্টার চলচ্চিত্র ‘থ্রি ইডিয়টস’-এ ‘র‍্যাঞ্চো’ চরিত্রটি সোনম ওয়াংচুকের জীবনের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল। এখন তিনি অনির্দিষ্টকালের অনশনে বসেছেন, বিষয়টি নিয়ে আপনি কী বলতে চান?’ প্রশ্নের জবাবে অভিনেতা বলেন, ‘না, আসলে এটা সত্যি নয়। এটা একটা ভুল ধারণা। আমরা যখন ‘থ্রি ইডিয়টস’ ছবিটি করছিলাম, তখন আমি মিস্টার সোনমকে চিনতাম না। আমি সম্প্রতি চতুরের একটি ভিডিও দেখেছি, এবং সেখানে তিনি এমনটা বলেছেন। কিন্তু তিনি ভুল বলছেন। ছবির লেখক-পরিচালক রাজকুমার হিরানিও তখন সোনম ওয়াংচুককে চিনতেন না। তবে, তিনি যা করেছেন, ভাল কাজ করেছেন। কিন্তু তাঁর কাজকে সম্মান জানানোর জন্য ‘থ্রি ইডিয়টস’-এর কোনও চরিত্র তৈরি হয়েছে, এটা ভুল ধারণা। আমরা সবাই তাঁর স্বাস্থ্য ও জীবন নিয়ে উদ্বিগ্ন। আমরা আশা করি এর শেষটা ভাল হবে, শীঘ্রই তিনি অনশন ভাঙবেন।’

রথযাত্রার স্পেশাল ভোগ, ঘরেই বানিয়ে ফেলুন জগন্নাথ দেবের প্রিয় মোহনভোগ

দেশজুড়ে বিস্ফোরণের ছক! গুজরাতে গ্রেফতার পাঁচ সন্দেহভাজন জয়েশ জঙ্গি

সাতসকালে দক্ষিণেশ্বর মন্দিরে কাজল, ডালা হাতে পুজো দিলেন, নায়িকাকে দেখতে ভক্তদের ভিড়

বাঁকড়া মসজিদ চত্বরে কড়া নিরাপত্তা, পিছু হটলেন সিদ্দিকুল্লা চৌধুরী

মেসি-ইয়ামালদের ম্যাচে রেফারি কে? ঘোষণা করল ফিফা

‘গেটম্যানই মূল অপরাধী’, মুর্শিদাবাদে ট্রেন দুর্ঘটনায় দাবি অধীরের

ভিসা নিয়মে কড়াকড়ি আমেরিকার, পড়াশোনা শেষ হলে ৩০ দিনের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনা, মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য রেলের

ওড়িশার দিকে সরল নিম্নচাপ, দক্ষিণবঙ্গে মেঘ কাটতেই উত্তরবঙ্গে ধেয়ে আসছে তুমুল বৃষ্টি

বালুচিস্তানে পাকিস্তান সেনার উপর বড় হামলা, বাস বোমা বিস্ফোরণে ৪৫ সেনা নিহত!

সাত সকালে মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ধাক্কা ট্রেনের! দুই পড়ুয়া-সহ ৩ জনের মৃত্যু

নেশাগ্রস্ত গেটম্যানের জন্যই মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা! তদন্তের নির্দেশ রেলের

মহানগরে কোটি টাকার জালিয়াতি চক্রের পর্দাফাঁস, ধৃত ইঞ্জিনিয়ার

নতুন ফোন কেনার কথা ভাবছেন? অবিশ্বাস্য ছাড়ে মিলছে  Motorola Edge 70