ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী আত্মহত্যায় মৃত্যু তুনিশার, আজ বিকেলে শেষকৃত্য

রবিবার সকাল ১১টার দিকে জেজে হাসপাতাল থেকে তুনিশার মরদেহ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: গতকালই মুম্বই ইন্ডাস্ট্রি মারাত্মক কোপের সম্মুখীন হয়েছে। চলতি বছরের শেষেও এহেন চমকপ্রদ খবর ইতিমধ্যেই হিলিয়ে দিয়েছে গোটা বলিউডকে। শোকের ছায়া নেমে এসেছে। শনিবার রাতে খবর আসে, মাত্র ২০ বছর বয়সেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলিউডের তরুণ অভিনেত্রী তুনিশা শর্মা।

জনপ্রিয় হিন্দি ধারাবাহিক ‘আলিবাবা’-র নায়িকা ছিলেন তুনিশা। সূত্র অনুযায়ী, আলিবাবার শ্যুটিং সেটে সহ অভিনেতা শেনাজ মোহাম্মদ আলী খানের মেক-আপ রুমে ফাঁস লাগিয়ে ঝুলে পড়েন অভিনেত্রী। তাঁকে উদ্ধার করে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। তবে অভিনেত্রী আত্মহত্যা করেছেন নাকি খুন হয়েছেন, তা ময়নাতদন্তের পর সামনে এসেছে। ঘটনার পর শনিবার রাতেই মুম্বই থানার পুলিশ আলিবাবার সেটে তদন্ত শুরু করেন। সেটে থাকা সবাইকে জিজ্ঞাসাবাদ করেন, তুনিশার মাকেও ডেকে পাঠানো হয়।

অভিনেত্রীর মায়ের অভিযোগের ভিত্তিতে জানা যায়, তুনিশার সহ অভিনেতা শেনাজের সঙ্গে অভিনেত্রীর প্রেম ছিল, তিনিই তুনিশাকে আত্মহত্যার প্ররোচনা করেছেন। তৎক্ষণাৎ পুলিশ শেনাজকে গ্রেফতার করেন, এমনকী তদন্তে এও উঠে আসে যে, তুনিশার মৃত্যুর আগে শেনাজের সঙ্গে তাঁর তীব্র ঝগড়া হয়েছিল। তবে অভিনেত্রী অন্তঃসত্ত্বা ছিলেন কিনা, সেই প্রশ্নও খাড়া হয়েছিল। ইতিমধ্যেই তুনিশার পোস্টমর্টেম রিপোর্ট সামনে এসেছে। তবে রিপোর্টে তুনিশার গর্ভাবস্থার কোনও খবর পাওয়া যায়নি। এছাড়া তুনিশার শরীরে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর ২৪ ঘণ্টা আগে তুনিশা যাঁদের সঙ্গে শেষবার ফোনে বা সেটে কথা বলেছিলেন তাঁদের সবার বক্তব্য রেকর্ড করা হয়েছে। ময়নাতদন্তে জানা গিয়েছে, ফাঁসির কারণেই শ্বাসরোধ হয়ে মৃত্যু হয়েছে তুনিশার।

সূত্রের খবর, রবিবার সকাল ১১টার দিকে জেজে হাসপাতাল থেকে তুনিশার মরদেহ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এরপর তুনিশার মরদেহ মীরা রোডে আনা হবে, বিকেল ৪টা থেকে সাড়ে ৪টার মধ্যে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। তুনিশা একবার একটি সাক্ষাৎকারে বলেছিলেন, তিনি তাঁর মেকআপ রুম নিয়ে সবচেয়ে বেশি উত্তেজিত ছিলেন।  তাঁর সমস্ত মেকআপ এখানেই তিনি সংরক্ষণ করে রাখতেন। মেক আপ করতে করতে তুনিশা স্ক্রিপ্ট পড়তেন। তুনিশা শর্মার মৃত্যুর পর, রাত দেড়টা নাগাদ তাঁর দেহ ময়নাতদন্তের জন্য মুম্বইয়ের জেজে হাসপাতালে আনা হয়েছিল। ভোর সাড়ে ৪টায় ময়নাতদন্ত শেষে তাঁর মরদেহ হিমগরে রাখা হয়। 

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ