অনুষ্ঠানে গিয়ে বিপাকে যিশু, দর্শকরা ঘিরে ধরতেই মেজাজ হারালেন নায়ক, সমালোচনার ঝড়

Share:

নিজস্ব প্রতিনিধি: সমাজমাধ্যমের দাপটে আজ বড় বড় তারকা সকলেই অনুরাগীদের হাতের মুঠোয়। পছন্দের নায়ক-নায়িকাদের কোথায় গেলে দেখতে পাওয়া যাবে, এখন তা জানতে কোনও অসুবিধা হয় না অনুরাগীদের। কিন্তু অনুরাগীদের সেই উত্তেজনায় মাঝে মধ্যে বিপাকে ফেলে দেয় তারকাদের। এখন আবার মোবাইল ফোনের যুগ, সমাজমাধ্যমের কাছে হিরো সাজার জন্যে প্রিয় অভিনেতাকে দেখলেই তাঁর সঙ্গে সেলফি তোলার জন্যে হাঁসফাঁস করেন ভক্তরা। তা দেখেই মাঝে মধ্যে মেজাজ হারিয়ে ফেলেন অভিনেতারা। হ্যাঁ, সম্প্রতি অভিনেতা যিশু সেনগুপ্তের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

যেখানে দেখা গেল, ভিড় সামলাতে গিয়ে মেজাজ ঠিক করে রাখতে পারলেন না অভিনেতা। ঠিক কি হয়েছে? যদিও ভিডিওটা এখনকার নয় বেশকিছু দীন আগের ভিডিও। বর্ধমানে কোনও অনুষ্ঠান করতে গিয়েছিলেন তিনি। সেখানেই যিশুকে দেখতে ভক্তদে র ভিড় উপ্‌চে পড়ে। কেউ কেউ নায়ককে তাঁর ক্যামেরার সামনে দাঁড়াতে বলছেন, আবার কেউ অভিনেতার সঙ্গে সেলফি তোলার জন্যে তাঁকে নিয়ে টানা হ্যাঁচড়া শুরু করেছেন। আর তা দেখেই মেজাজ হারান যীশু। সাধারণ যীশু খুব শান্তশিষ্ট একজন অভিনেতা। তাঁকে নিয়ে তেমন বিতর্কের তালিকা নেই। টলিউড ছেড়ে এখন বলিউড, দক্ষিণ ছবির দর্শকরা তাঁকে বেশি দেখতে পান। কারণ বলিউড ও দক্ষিণী ছবিতে সমানতালে অভিনয় করছেন তিনি।

যদিও মাস কয়েক আগে থেকে তাঁর পারিবারিক জীবন ভাঙছে বলে গুঞ্জন চলছে। কিন্তু এই বিষয়ে যিশু কোনও মুখ খোলেননি। এই আবহেই এবার তাঁর একটি বিতর্কিত ভিডিও ভাইরাল হল। ভিড়ের মাঝে চেঁচিয়ে তাঁকে বলতে শোনা গেল, ‘সবাই পিছিয়ে যান। পিছিয়ে যান। প্রত্যেকেই দেখতে এসেছেন। পিছিয়ে দাঁড়ান।’ চোখেমুখে তাঁর বিরক্তির ছাপ স্পষ্ট। আর এই ভিডিও ছড়িয়ে পড়তেই সমালোচিত হচ্ছেন যিশু। কেউ কেউ লিখেছেন, ‘মানুষের অহঙ্কার বেশিদিন থাকে না।’ আবার কেউ লিখেছেন, ‘ভীষণ অহঙ্কার। এক দিন সব শেষ হয়ে যাবে।’

জেলা প্রশাসনের উদ্যোগে গৌড়ের রামকেলি মেলার প্রস্তুতি বৈঠক

‘বাংলার বাড়ি’ প্রকল্পে কারা বেআইনিভাবে টাকা পেয়েছেন, তালিকা তৈরির নির্দেশ মুখ্যসচিবের

বিশাখাপত্তনমে স্টিল প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ৮ শ্রমিকের

ভেঙে দেওয়া হল কলকাতা পুর বোর্ড, বসানো হল প্রশাসক

সংসদীয় দলের নেতৃত্বে কে? ঝামেলা শুরু তৃণমূলের বিদ্রোহী সাংসদদের শিবিরে

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

ধুলিয়ানে কাউন্সিলরের শ্বশুরবাড়ি থেকে বিপুল পরিমাণ ত্রাণের ত্রিপল উদ্ধার, তদন্তে পুলিশ

তৃণমূলের পার্টি অফিসে আস্ত গেস্ট হাউস! মিলল কন্ডোম ও বস্তা ভর্তি শাড়ি

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

‘লোভী-গদ্দার-ভীতুরা বিজেপিতে যোগ দিন’, কাকলিদের নিশানা মহুয়ার

মৃত্যুর ২০দিন পর আদালতের নির্দেশে কবর থেকে তোলা হল বধূর মৃতদেহ

যোগ দিবসের আগে পুরুলিয়ায় অনুশীলন করলেন জেলাশাসক