টলিউডে চরম দুঃসংবাদ! দিঘায় শুটিংয়ে গিয়ে তলিয়ে গেলেন অভিনেতা রাহুল

টলিপাড়ায় চরম অঘটন। দিঘায় শুটিং করতে গিয়ে তলিয়ে গেলেন বাংলা সিনেমা-সিরিয়ালের অত্যন্ত পরিচিত মুখ রাহুল অরুণোদয় বন্দোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধঃ টলিপাড়ায় চরম অঘটন। দিঘায় শুটিং করতে গিয়ে তলিয়ে গেলেন বাংলা সিনেমা-সিরিয়ালের অত্যন্ত পরিচিত মুখ রাহুল অরুণোদয় বন্দোপাধ্যায়। খবর প্রকাশ্যে আসতেই শোকস্তব্ধ টলিউড। খবরটি নিশ্চিত করেছেন পরিচালক সৌরভ পালৌধি। জানা গিয়েছে, দিঘার তালসারিতে ‘ভোলে বাবা পার করেগা’ শুটিংয়ে গিয়েছিলেন ৪৩ বছর বয়সী এই অভিনেতা। শুটিং শেষ হওয়ার পর তিনি বন্ধুদের সঙ্গে সমুদ্রের জলে নামেন। তখনই তিনি তলিয়ে যান, এরপর তালসারি পুলিশ তাঁকে উদ্ধার করে স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। জলে ডুবেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। মাস কয়েক আগেই শুরু হয়েছে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের দ্বিতীয় অধ্যায়। সেখানেই নায়কের ভূমিকায় অভিনয় করছিলেন রাহুল।

এই ধারাবাহিকের মাধ্যমেই দীর্ঘদিন পরে অভিনেতা ছোটপর্দায় কামব্যাক করেন। অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে তাঁর দাম্পত্য জীবন প্রায়শই শিরোনামে উঠত। তাঁরা দীর্ঘদিন আলাদা ছিলেন। ডিভোর্সের পরিকল্পনা করছিলেন। কিন্তু ছেলে সহজের কথা ভেবে ডিভোর্সের সিদ্ধান্ত বাতিলকরে আবারও এক হন তাঁরা। কিন্তু সেই সংসার আর বেশিদিন করা হলনা অভিনেত্রীর। অল্প বয়সেই বিধবা হলেন তিনি। যদিও অভিনেতার মৃত্যুর খবর এখনও তাঁর পরিবারের তরফ থেকে জানানো হয়নি।ধারাবাহিকে রাহুলের জেঠুর চরিত্রে অভিনয় করছেন ভাস্কর বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, ধারাবাহিকের সকলে তালসারিতে শুটিং করতে গিয়েছেন। জলে ডুবেই মৃত্যু হয়েছে রাহুলের। আজ মর্মান্তিক ঘটনাটি প্যাক আপের পরে ঘটেছে। তবে ঠিক কী ভাবে ঘটেছে তা স্পষ্ট নয়। সূত্রের খবর, বেশ কিছুক্ষণ জলে তলায় ছিলেন রাহুল।

অনেকটা সময় পেরিয়ে গেলেও তিনি জল থেকে উঠে না আসায় তাঁর খোঁজখবর শুরু হয়। তখনই টেকনিশিয়ানরা তাঁকে টেনে তুলে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু তার আগেও সব শেষ। ভাস্কর বলেন, শুটিং সেরে তাঁরা মধ্যাহ্নভোজে গিয়েছিলেন। কিন্তু এমন কিছু ঘটে যাবে তা ভাবা যাচ্ছেনা। সুস্থ তরতাজা মানুষ এ ভাবে চলে গেল। অভিনেতা দিগন্ত বাগচী জানিয়েছেন, শুটিং শেষ হওয়ার পরে রাহুল জলে নেমেছিলেন। সাঁতার জানতেন না তিনি। হয়তো কোনও ভাবে আটকে পড়েছিল। হঠাৎ ‘রাহুলদা ডুবে যাচ্ছে’ বলে টেকনিশিয়নরা চিৎকার করতে থাকেন। তখনও বেঁচে ছিল। কিন্তু হাসতাপাতালে নিয়ে যাওয়ার পরে ওকে মৃত ঘোষণা করা হয়। ভোলে বাবা পার করেগা ধারাবাহিকে রাহুলের অভিনয় দর্শকরা দারুণ উপভোগ করেছেন। এর মাঝেই এই মর্মান্তিক ঘটনায় থমকে গিয়েছে টলিপাড়া। সাহিত্য ও সিনেমা জগতের ক্ষেত্রে তাঁর মৃত্যু অপূরণীয় ক্ষতি বলে জানিয়েছেন অভিনেত্রী সন্দীপ্তা সেন। তিনি রাহুলের সঙ্গে ‘তুমি আসবে বলে’ ডেইলি সোপে কাজ করেছিলেন। তাই সহকর্মীর মৃত্যু সংবাদ পেয়ে ভেঙে পড়েছেন তিনি।রাজ চক্রবর্তীর প্রথম চলচ্চিত্র ‘চিরদিনই তুমি যে আমার’-এর নায়ক ছিলেন রাহুল। যেখানে রাহুলের অভিনয় মুগ্ধ করেছিল সবাইকে। যেখানে তিনি স্ত্রী প্রিয়াঙ্কা সরকারের সঙ্গেই জুটি বেঁধেছিলেন। এই ছবি থেকেই তাঁদের প্রেম হয়। আজও এই ছবির গান ‘পিয়া রে পিয়া রে’ দর্শকদের হৃদয়ে রয়েছে। ২০২৫ সালে অ্যাকাডেমি অফ ফাইন আর্টস-এও অভিনয় করেছেন রাহুল। তাঁর অকাল মৃত্যুতে শোকের ছায়া টলিউডে।

১৫০ বছর পর জ্যৈষ্ঠ পূর্ণিমায় বিরল গজকেশরী যোগে ভাগ্য খুলছে ৫ রাশির

রাস্তায় গাড়ি চালানোর সময়ে সতর্ক হোন, পরিবারে অশুভ ঘটনার সম্ভাবনা….

দক্ষিণ আফ্রিকার হৃদয় ভেঙে প্রথমবার বিশ্বকাপের শেষ ষোলোতে কানাডা

ডিম থেরাপি অতীত, তৃণমূল কাউন্সিলরকে এবার কালো কালি মাখালেন মহিলারা

লর্ডসের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়েও হারলেন হরমনপ্রীতরা, বিশ্বকাপের জার্নি শেষ ভারতের

লড়লেন শুধু তিলক, আইরিশদের কাছে চুনকাম হলেন বিশ্বজয়ীরা

দেশের রক্ষাকর্তা জওয়ানের জমিও দখল! কাঠগড়ায় তৃণমূল

লর্ডসের মাঠে অস্ট্রেলিয়াকে ১৭১ রানের টার্গেট দিলেন হরমনপ্রীতরা

দক্ষিণেশ্বর থেকে কালীঘাট পর্যন্ত ট্রাম পরিষেবা, বড় পরিকল্পনার কথা জানালেন পরিবহণ মন্ত্রী

দ্বিতীয় টি টোয়েন্টিতে আইরিশদের ১৫৪ রানে বেঁধে রাখলেন শ্রেয়স আইয়াররা

দিঘার জগন্নাথ মন্দিরের দায়িত্ব দিয়েছিলেন মমতা, ইসকনের সমস্ত পদ থেকে অপসারিত রাধারমণ দাস!

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন বেন স্টোকস

শান্তিপুরে মা কালী ও দুর্গা মন্দিরে দুঃসাহসিক চুরি, খোয়া গেল প্রায় সাড়ে তিন লক্ষ টাকার গহনা

ফ্রান্সে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১১