চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ছবির প্রচারে কলকাতায় রাজকুমার

নিজস্ব প্রতিনিধিঃ ট্রেলার প্রকাশ্যে আসার পর থেকেই দর্শকমনে উত্তেজনা তৈরি করেছে রাজকুমার রাওয়ের ছবি ‘ হিটঃ দ্য ফার্স্ট কেস’। এবার এই ছবির প্রচারে কলকাতায় এলেন রাজকুমার। মায়ানগরীর প্রেমে বাকি আর সকলের মত পড়েছেন তিনিও। আর তা হবে নাই বা কেন? তিলোত্তমার সৌন্দর্যের পাশাপাশি একথা আরও একবার মনে করিয়ে দেওয়া ভালো রাজকুমার ঘরনী পত্রলেখা নিজে একজন বাঙালি।

সে যাই হোক এদিন রাজকুমার কলকাতায় ছবির প্রচার সারলেন এক বিলাসবহুল হোটেলে। সাংবাদিক সম্মেলনে একে একে জবাব দিলেন সমস্ত প্রশ্নের। সঙ্গে বললেন, ” আচ্ছা, এটাই আমাদের প্রথম শহর এবং আনন্দের শহরে থাকার চেয়ে আর কী ভালো হতে পারে?” 

তিনি আরও বলেন, ”ছবিটা তৈরি করতে আমাদের গোটা টিম কঠোর পরিশ্রম করেছে। এবং তারপর এই গল্পটি বোনা হয়েছে। পরিচালক ডঃ শৈলেশ কোলানু একজন গুণী পরিচালক। আমার এবং সানিয়া মধ্যে তিনি এক অদ্ভূত কেমিস্ট্রি তৈরি করেছেন। আমি চাই দর্শক এই ছবিটি দেখুক। ছবিটি পছন্দ করুক।”

বলে রাখা ভালো ছবিটি প্রযোজনা করেছেন ভূষণ কুমার, দিল রাজু, কৃষাণ কুমার এবং কুলদীপ রাঠোর। ছবিতে অভিনয় করেছেন রাজকুমার রাও এবং সানিয়া মালহোত্রা। আগামী ১৫ জুলাই বড়পর্দায় আসতে চলেছে এই ছবি। 

Published by:

Share Link:

More Releted News:

বাবা-মায়ের আচরণেই ডুবেছিলেন নেশায়, অতীতের ভুল নিয়ে আক্ষেপ ‘ধুরন্ধর’-এর গায়িকার

মুক্তি পেতে চলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিক, প্রধান চরিত্রে কে?

হায়দরাবাদ ছেড়ে মুম্বইয়ে ঘর বাঁধছেন আল্লু অর্জুন, হঠাৎ ঠিকানা বদল কেন?

দ্বিতীয়বার ‘মাম্মি’ হতে চলেছেন দীপিকা, অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন কিয়ারা-প্রিয়াঙ্কারা

মা হলেন শিভালি কা ওবেরয়, বিয়ের তিন বছর পরেই সুখবর শোনালেন ‘দৃশ্যম ২’ খ্যাত পরিচালক

সাই পল্লবীর ছবি ‘Ek Din’-এ দেখা গেল স্মৃতি হারানো! সত্যিই কী এমন অসুখ আছে?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ