চুপিসাড়ে গাঁটছড়া বাঁধলেন অভিনেতা সত্যদীপ মিশ্র-মাসাবা গুপ্তা

আমাদের কোর্ট ওয়েডিং হয়েছে। ধারণা ঢাড়োণখুব ছোট এবং আমাদের নিকটবর্তী পরিবারের উপস্থিতিতে রাখা। আমরা এটিকে খুব ঘনিষ্ঠ রাখতে চেয়েছি

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডে একের পর এক বিয়ের সানাই। চলতি বছরের শুরুতেই বলিউডের আনাচে-কানাচে একাধিক সুখবর। আমজনতার পাশাপাশি সেলিব্রেটিদের ক্ষেত্রেও বিয়ের জন্যে পারফেক্ট সময় শীতকাল। গত ২৩ জানুয়ারী গাঁটছড়া বেঁধেছেন, কিংবদন্তি অভিনেতা সুনীল শেঠী কন্যা আথিয়া শেঠী এবং ক্রিকেট তারকা কে এল রাহুল। চারবছরের প্রেম আথিয়া-রাহুলের, অবশেষে সম্পর্ককে পরিণতি দিলেন তারকা জুটি। বিয়েতে মেয়ের জামাইকে অডি গাড়ি উপহার দিয়েছেন অভিনেতা সুনীল শেঠী। যাই হোক, আথিয়া-রাহুলের জয়ের রেশ কাটতে না কাটতেই বলিউডে আবারও বিয়ের সানাই। তবে এবার ধুমধাম করে নয়, খানিকটা নীরবেই বিবাহ করলেন তারকা জুটি মাসাবা গুপ্তা ও অভিনেতা সত্যদীপ মিশ্র।

শুক্রবার নীরবে বিয়ে সেরে ফেললেন তাঁরা। বিয়ের শেষে নবদম্পতি তাঁদের ইনস্টাগ্রামে মিলিত পোস্টের মাধ্যমেই বিয়ের কথা ঘোষণা করলেন। বিতে ডিজাইনার মাসাবা গুপ্তা এবং সত্যদীপ দুজনেই গোলাপি রঙা পোশাক পরেছিলেন। অনুমান, বর এবং কনে দুজনের পোশাকই মাসাবা কালেকশনের। মাসাবা তাঁর বিয়ের পোস্টের ক্যাপশনে লিখেছেন, “আমরা বিয়ে করেছি, আজ সকালে।” মাসাবা পোস্টটি শেয়ার করার পরপরই শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন ইন্ডাস্ট্রির তারকামহল থেকে তাঁদের অনুরাগীরা। নবদম্পতি আথিয়া শেঠী, আয়ুষ্মান খুরানা, অনিল কাপুর এবং মীরা কাপুর, অনন্যা পান্ডে-সহ একাধিক সেলিব্রিটিরা তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন। তাঁদের বিয়েতে ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং পরিবারের মাত্র ৮০-৮৫ জন উপস্থিত ছিলেন।

ভোগকে মাসাবা জানিয়েছেন, “আমাদের কোর্ট ওয়েডিং হয়েছে। ধারণা ঢাড়োণখুব ছোট এবং আমাদের নিকটবর্তী পরিবারের উপস্থিতিতে রাখা। আমরা এটিকে খুব ঘনিষ্ঠ রাখতে চেয়েছি।” ২০২০ সালেই মাসাবা এবং সত্যদীপ তাঁদের সম্পর্কের শিলমোহর দিয়েছিলেন। এর আগে সত্যদীপ প্রযোজক মধু মান্তেনা এবং অভিনেত্রী অদিতি রাও-হায়দারিকে বিয়ে করেছিলেন। মাসাবা গুপ্তা, অভিনেত্রী নীনা গুপ্তা এবং ক্রিকেটার ভিভিয়ান রিচার্ডসের মেয়ে। ডিজাইনার ছাড়াও মাসাবা, মাসাবা মাসাবাতে অভিনয়ের মাধ্যমে বিনোদন দুনিয়ায় আত্মপ্রকাশ করেন। যেখানে তিনি তাঁর মায়ের সহ-অভিনেতা হিসেবে কাজ করেন। সত্যদীপ মিশ্র একজন প্রশংসিত অভিনেতা, যিনি বোম্বে ভেলভেট, নো ওয়ান কিলড জেসিকা এবং বিক্রম ভেদার মতো ছবিতে অভিনয় করেন। সর্বশেষ তাঁকে দেখা গিয়েছিল, ওয়েব সিরিজ তানাভ-এ।

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

একসঙ্গে বদলি করা হল কলকাতা ও বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারকে, কারণ কী?

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

মায়ের মৃত্যুর পর নর্মদায় ডুবে আত্মহত্যার চেষ্টা, কীভাবে রক্ষা পেলেন ‘হিরো নং ১’ গোবিন্দা?

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের নির্দেশ রাজ্যপালের

নিরাপত্তা নেই, বাংলাদেশে খেলতে যাচ্ছেন না শুভমন-বিরাটরা

দুর্গাপুজোয় কোন কোন ক্লাব অনুদান পাবে? তালিকা তৈরি করছে নবান্ন