লম্বা বিরতির পর অভিনয়ে ফিরছেন নবনীতা, কোথায় দেখা যাবে তাঁকে?

জিতু কামালের সঙ্গে বিচ্ছেদের পর থেকে সেভাবে আর পর্দায় দেখা যাচ্ছে না অভিনেত্রী নবনীতা দাসকে। ২০২৩ সালে অভিনেতা জিতুর সঙ্গে ৪ বছরের দাম্পত্যে ইতি টেনেছেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: জিতু কামালের সঙ্গে বিচ্ছেদের পর থেকে সেভাবে আর পর্দায় দেখা যাচ্ছে না অভিনেত্রী নবনীতা দাসকে। ২০২৩ সালে অভিনেতা জিতুর সঙ্গে ৪ বছরের দাম্পত্যে ইতি টেনেছেন তিনি। তবে কী কারণে তাঁদের সম্পর্কে ফাটল ধরল, সেটা এখনও প্রকাশ করেননি তারকা যুগল। অনেকের ধারণা, দুজনের জীবনেই নতুন সঙ্গী এসেছে। সেই কারণেই ডিভোর্স নিয়েছেন তাঁরা। যাই হোক, লম্বা বিরতির পর অবশেষে পর্দায় ফিরছেন নবনীতা। স্বাভাবিকভাবেই খুশি অভিনেত্রীর ভক্তরা। মাঝে তাঁর কয়েকটি ঘুরতে যাওয়ার ছবি নিয়ে বেশ চর্চা চলছিল। অভিনেত্রীর সঙ্গে একজন রহস্যময় পুরুষকে দেখা গিয়েছিল। তবে তিনি নতুন সম্পর্কে জড়িয়েছেন কিনা সে নিয়ে কোনও মন্তব্য করেননি। তবে দীর্ঘদিন পর কোথায় দেখা যাবে অভিনেত্রীকে?

কোনও ছবি না ধারাবাহিক না কোনও ওয়েব সিরিজ? স্বাভাবিকভাবেই তা নিয়ে কৌতুহল মাথাচাড়া দিয়েছে অনুরাগীদের। আসলে সম্প্রতি অভিনেত্রী স্নেহা চট্টোপাধ্যায়ের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন নবনীতা। ওই ছবিতে স্নেহাকে ছাড়াও নবনীতার সঙ্গে অভিনেত্রী দিব্যানী মণ্ডল, এবং সৃজলা গুহকে দেখা গিয়েছে। জানা যাচ্ছে, ছবিটি সান বাংলার জনপ্রিয় গেমশো লাখ টাকার লক্ষ্মীলাভ অনুষ্ঠানের শুটিং সেটের। তবে কি নবনীতা এই গেম শোয়ের সঞ্চালনা করছেন? না একেবারেই নয়। ওই গেমশোতে অন্যান্য অভিনেত্রীর মতো নবনীতাও একজন প্রতিযোগী হিসেবে গিয়েছেন। আগামী ২৫ মার্চ শোয়ের সম্প্রচার হবে।

আপাতত শোয়ে অভিনেত্রীকে দেখতে মুখিয়ে রয়েছেন অনুরাগীরা। প্রসঙ্গত, ২০১৯ সালের ৬ মে জিতুর সঙ্গে গাঁটছড়া বাঁধেন নবনীতা। তাঁদের জুটি দর্শক-অনুরাগীদের কাছে বেশ পছন্দের ছিল। কিন্তু হঠাৎ-ই ছন্দপতন ঘটে তাঁদের। তাঁদের ডিভোর্স হয়। তবে জিতুকে কখনই বিতর্কিত মন্তব্য করেন নি নবনীতা। বরাবরই প্রাক্তন স্বামীর সমর্থনে কথা বলেছেন তিনি। তাঁদের মধ্যে সৌজন্যমূলক সম্পর্ক এখনও রয়েছে। অন্যদিকে বর্তমানে নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছেন নবনীতা। মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়ায় দেখা দেন। তবে কবে তিনি অভিনয়ে ফিরবেন তা জানাননি।

রোগী মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ, বিক্ষোভে উত্তাল হাবড়া হাসপাতাল

ধুলিয়ানে বজ্রপাতে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ৪ আহত ৩৫, গুরুতর জখম ১০

বন্ধ হচ্ছে রুশ-ইউক্রেন যুদ্ধ? পুতিনের মন্তব্যে জোর জল্পনা

‘ডিজে বাজানো’ মন্তব্য মামলা, অভিষেকের গলা মেলানোর অনুমতি পেল সিআইডি

সোনারপুরে ময়লা ফেলার ভ্যাটে ব্যাগ থেকে মৃতদেহ উদ্ধার,এলাকায় চাঞ্চল্য

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে ইলেকট্রিক শক দিতে হবে, সংসদে দাবি বিএনপি নেত্রীর

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সমাজমাধ্যমে কদর্য মন্তব্য, যুবককে গ্রেফতার করল মিনাখাঁ থানার পুলিশ

তৃণমূলের কর্মীদের ধরে রাখতে কালীঘাটে নিজের বাড়িতে ‘জনতার দরবার’ বসাচ্ছেন মমতা

১ জুলাই থেকে বদলে যাচ্ছে একাধিক নিয়ম, জেনে নিন কতটা প্রভাব পড়বে আপনার পকেটে?

‘১০ হাজার অনুপ্রবেশকারীকে ফেরত পাঠিয়েছি’, বিধানসভায় দাবি শুভেন্দুর

‘২০২১ সালে নির্বাচনের পর ৫৭ জন খুন হয়েছিলেন’, ভোট পরবর্তী হিংসা নিয়ে খোঁচা মুখ্যমন্ত্রীর

ক্রিকেটার অভিষেক পোড়েলের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ, তদন্তে পুলিশ

নামী প্রযুক্তি সংস্থার ২১ হাজার কর্মীর চাকরি খেয়ে নিল কৃত্রিম বুদ্ধিমত্তা

রানাঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান সহ ১১ জন কাউন্সিলরের পদত্যাগ