প্রিয়জনকে হারালেন পরীমণি, পথ দুর্ঘটনায় নিহত প্রথম স্বামী

Share:

নিজস্ব প্রতিনিধি: ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ঢালিউড চিত্রনায়িকা পরীমণির প্রাক্তন স্বামী ইসমাইল হোসেন। শুক্রবার ভোররাতে ঢাকা-ভাঙ্গা মহাসড়কের মাদারীপুরের শিবচরের পাচ্চর এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখছে পুলিশ।

ইসমাইলের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন শিবচর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি)। এই নিয়ে তিনি জানান, শুক্রবার(২২ নভেম্বর)ভোররাতে ঢাকা-ভাঙ্গা মহাসড়কের শিবচরের পাচ্চর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শুক্রবার রাতে ইসমাইলের মৃতদেহ বাড়িতে নিয়ে আসা হলে শোকে ভেঙে পড়ে পরিবার।পরে রাতেই শেষকৃত্য সম্পন্ন হয়। তাঁর মৃতদেহ দাফন করা হয়। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।

জানা গেছে, ইসমাইল তার বন্ধু মনিরকে নিয়ে বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে মোটরসাইকেলে করে ঢাকায় যাচ্ছিলেন। ভোরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে পেছন থেকে একটি ট্রাক তাদেরকে ধাক্কা মারে। এতে ইসমাইল ও তার বন্ধু মনির গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক ইসমাইলকে মৃত ঘোষণা করেন।

এদিকে বন্ধু মনিরকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরেও অবস্থা বুঝে আগারগাঁও পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। পঙ্গু হাসপাতালে মনিরের একটি পা কেটে বাদ দিতে হয়।

উল্লেখ্য, ইসমাইল হোসেন ছিল ঢালিউড নায়িকা পরিমনীর প্রথম স্বামী। ২০১২ সালের ২৮ এপ্রিল শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমণির সঙ্গে তার বিয়ে হয়েছিল। তবে পরবর্তীকালে তাঁদের বিচ্ছেদের পরে ইসমাইল আবারও বিয়ে করেছিলেন। বর্তমানে ইসমাইলের স্ত্রী ও দুটি সন্তান রয়েছে।

কলকাতার জয়রথ রুখে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বিরাটরা

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান