শৈশব থেকেই লিঙ্গ-বৈষ্যমের শিকার অভিনেত্রী রূপা ভট্টাচার্য

মাত্র ১০ বছর বয়স থেকেই বাড়ি থেকে আমার সম্বন্ধ দেখা শুরু হয়। যত তাড়াতাড়ি সম্ভব আমার বিয়ে দিয়ে বাড়ি থেকে বোঝাটা দূরে করতে চেয়েছিল আমার পরিবার!

Share:

নিজস্ব প্রতিনিধি: বিনোদন জগতে অনেক অভিনেত্রীরাই একসময়ে ইন্ডাস্ট্রিতে দাঁপিয়ে বেড়ালেও এখন তাঁদের দেখা যায় না। অথচ একসময় টলিউডের ছোট হোক বা বড় দুই পর্দাতেই সমান অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেছিলেন। কিন্তু এখন সেইসব অভিনেত্রীর দেখা পাওয়া বড়ই মুশকিল হয়ে পড়েছে। আসলে একবারে কোনও তারকা ইন্ডাস্ট্রি থেকে হারিয়ে গেলে তাঁকে খুঁজে পাওয়া খুবই মুশকিল। তেমনি এক অভিনেত্রী হলেন রূপা ভট্টাচার্য, এখন কোথায়? কোনো একসময় কোয়েলের দিদি হয়েও ছবিতে দারুণ সুনাম অর্জন করেছিলেন। হ্যাঁ, জিত-কোয়েল অভিনীত ‘শুভদৃষ্টি’ ছবিটি আজও জনপ্রিয় সবার কাছে। এই ছবিতে কোয়েলের দিদি যিনি হয়েছিলেন তাঁকে কি এখন দেখতে পান কোথাও?

যদিও তাঁর অভিনয়ের পুঁজি কিন্তু ছোট পর্দার মাধ্যমেই। নেই নেই করে তাঁর কেরিয়ারের বয়স হয়ে গেল প্রায় ১৫ বছর। ধারাবাহিক থেকে বড় পর্দা— সবক্ষেত্রেই দাপিয়ে অভিনয় করেছেন একসময় রূপা। রাজনীতির ময়দানও তাঁর অচেনা নয়। যদিও রূপাকে এখন অভিনয়ে তেমন না দেখা গেলেও, তাঁকে কেউ ভোলেন নি। বরং তাঁর অভিনয় আজ তাঁকে দর্শকের মনে প্রতিষ্ঠিত করে দিয়েছে। কিন্তু জানেন কি, রূপা ভট্টাচার্যের সাফল্যের নেপথ্যে রয়েছে দীর্ঘ ইতিহাস। একবার দিদি নম্বর ওয়ানের মঞ্চে জীবনের সেই অধ্যায়ের কথা তুলে ধরেছিলেন রূপা।

তিনি বলেছিলেন, শৈশব থেকেই লিঙ্গবৈষ্যমের শিকার হয়েছিলেন তিনি। না স্কুল-কলেজ বা ইন্ডাস্ট্রি নয়, নিজের বাড়িতেই সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হতেন রূপা। তিনি বলেছিলেন, ‘ছোটবেলা থেকেই আমি খুব কুণ্ঠিত থাকতাম। কারণ আমাকে বুঝিয়ে দেওয়া হত যে, আমার পরিবারের কাছে আমি একটি বোঝা। আমার ছোটবেলায় খাদ্য হিসেবে বরাদ্দ ছিল দাদা খেয়ে যাওয়ার পর বাকিটা। মাকেও পাশে পাইনি। খুব অল্প বয়সেই বিয়ে দেওয়ার চেষ্টা করা হয় আমাকে। মাত্র ১০ বছর বয়স থেকেই বাড়ি থেকে আমার সম্বন্ধ দেখা শুরু হয়। যত তাড়াতাড়ি সম্ভব আমার বিয়ে দিয়ে বাড়ি থেকে বোঝাটা দূরে করতে চেয়েছিল আমার পরিবার!’ এরপর জি বাংলায় সঞ্চালিকা হিসেবে প্রথম কাজের সুযোগ পান রূপা। মাত্র দেড় হাজার টাকা নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন তিনি। এরপর শুরু তাঁর স্ট্রাগল। একটি ভাড়া বাড়িতে থাকতে শুরু করেন তিনি। একটু একটু করে গুছিয়ে নেন নিজেকে। পরবর্তীতে পরিবারের সঙ্গে যোগাযোগ করলেও কেউ তাঁর সঙ্গে যোগাযোগ করেন নি, বলে জানান রূপা।

২০০৬ সালে ‘রাত ভোর বৃষ্টি’-তে অভিনয় শুরু রূপার। এরপর ‘মহাতীর্থ কালীঘাট’, ‘জয় বাবা লোকনাথ’-এর মতো একাধিক ধারাবাহিকে নিজের অভিনয় করে অভিনয়ের জাত চিনিয়েছেন তিনি। এছাড়াও প্রভাত রায় পরিচালিত ‘শুভ দৃষ্টি’ ছবিতে কোয়েল মল্লিকের দিদির চরিত্রে অভিনয় করে দারুণ প্রশংসা অর্জন করেছিলেন রূপা।

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

স্মার্টফোনের বাজারে রেকর্ড! ১২,০০০mAh ব্যাটারিসহ আসছে Oppo A7

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না