এই মুহূর্তে

ইরান-ইজরায়েল সংঘর্ষের জের, প্যারিসে আটকে পড়লেন সন্দীপ্তা, কবে দেশে ফিরবেন?

নিজস্ব প্রতিনিধি: ইরান-ইজরায়েলের সংঘাতে উত্তপ্ত গোটা মধ্যপ্রাচ্য। আঁচ পড়েছে দুবাই, পশ্চিম এশিয়ার দেশগুলিতেও। এমন পরিস্থিতিতে দুবাই, কাতারে আটকে পড়েছেন অনেক ভারতীয়। তার মধ্যে তারকারাও আটকে পড়ে ছেন। দিন কয়েক আগেই স্বপ্নের ট্যুর করতে প্যারিস গিয়েছেন অভিনেত্রী সন্দীপ্তা সেন এবং তাঁর স্বামী সৌম্য মুখোপাধ্যায়। সেখানেই প্রতিনিয়ত ছবি-ভিডিও শেয়ার করছিলেন অভিনেত্রী। কিন্তু তাঁর সেই স্বপ্নের ট্যুর এখন যে এমন দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াবে, তা হয়তো কল্পনাও করতে পারেননি অভিনেত্রী। কারণ বর্তমানে স্বামীর সঙ্গে প্যারিসে আটকে পড়েছেন সন্দীপ্তা সেন। বিদেশের মাটিতে কার্যত অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন টলিউডের ‘দূর্গা’। কিন্তু ঠিক কী হয়েছে? বাংলা ইন্ডাস্ট্রির টেলিভিশন এবং ওটিটির জনপ্রিয় মুখ সন্দীপ্তা।

গত ১৮ ফেব্রুয়ারি স্বামীর সঙ্গে ভ্রমণে ইউরোপে পাড়ি দিয়েছেন তিনি। প্রথমে তাঁরা গিয়েছিলেন নরওয়ে, এরপর ফিনল্যান্ড ঘুরে গতকাল প্যারিসে পা রেখেছেন তিনি। পরিকল্পনা ছিল আবু ধাবি হয়ে দেশে ফেরার। কিন্তু আমেরিকা-ইজরায়েল এর যৌথ হামলায় ইরানে তৈরি হয়েছে ভয়াবহ যুদ্ধ পরিস্থিতি। ইরানে হামলার পরই প্রত্যাঘাতে কাতার, দোহা, আরব আমিরাতেও হামলা করা হয়েছে। এই পরিস্থিতিতে ইজরায়েলে তাদের দেশের আকাশপথ বন্ধ করে দিয়েছে। তেমনই দোহা, দুবাই বিমানবন্দরে কয়েক শো বিমান বাতিল করা হয়েছে। সেই কারণেই প্যারিসে আটকে গিয়েছেন সন্দীপ্তা। কারণ তাঁদের ফ্লাইটও বাতিল হয়েছে। তাই আবু ধাবি যাওয়ার আর কোনও পথ নেই অভিনেত্রীর। এই বিষয়ে একটি সংবাদমাধ্যমকে সন্দীপ্তা জানিয়েছেন, তিনি উদ্বিগ্ন, এয়ারলাইনস কর্তৃপক্ষের তরফ থেকে কোনও সাহায্য পাচ্ছেন না।

তবে ৫ তারিখের ফ্লাইট টিকিট কেটে দেওয়া হয়েছে। সব ঠিক থাকলে ৫ তারিখের ফ্লাইটে চেপে ৬ তারিখ পৌঁছবেন ভারতে। তাই এখন অপেক্ষা ছাড়া এখন আর কোনও উপায় নেই। আসলে টলি পাড়ার ব্যস্ততম অভিনেত্রীদের মধ্যে একজন সন্দীপ্তা। হাতে একগুচ্ছ কাজ রয়েছে তাঁর, কলকাতায় ফিরেই তা সম্পূর্ণ করতে হবে। ওদিকে স্বামী সৌম্যরও অফিসের দায়িত্ব রয়েছে। সব মিলিয়ে পেশাগত দায়বদ্ধতা এবং বিদেশের মাটিতে অনিশ্চয়তা, দুই মিলে বেশ চাপে রয়েছেন সন্দীপ্তা এবং সৌম্য। তাই তাঁরা যাতে শীঘ্রই দেশে ফিরতে পারেন তার প্রার্থনা করছেন ভক্তরা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন স্বর্ণকমল, পড়েছে ১৮টা সেলাই, দু-হাতে ব্যান্ডেজ নিয়েই চালিয়ে যাচ্ছেন শুটিং

শাহিদ-কৃতি-রশ্মিকার ত্রিকোণ প্রেম, প্রকাশ্যে ‘ককটেল ২’ মুক্তির দিনক্ষণ

অনুমতি ছাড়া ​CSK-এর প্রোমোতে ‘জেলার-কুলি’-র গান ব্যবহার, ​আইনি প্যাঁচে ধোনির দল

‘এতেই বোঝা যাচ্ছে দেশ এগোচ্ছে’, ৬৬ বয়সে মা হওয়ার গুঞ্জনে নীরবতা ভাঙলেন নীনা গুপ্তা

‘গলায় ইনফেকশন’, গুরুতর অসুস্থ সুনিধি চৌহান, বাতিল করলেন কলকাতার কনসার্ট

‘সায়রার আজীবন এই ট্রমা থেকে যাবে’, অগ্নিগর্ভ দুবাই থেকে মেয়েকে নিয়ে দেশে ফিরলেন লারা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

ISL 2025-2026
Live Score SC East Bengal vs Kerala Blasters FC 0 - 0
Goals
Awaiting For Goal
Live Score 0 - 0
Match Status
Loading...
Powered by Ei Muhurte