শরদ পাওয়ারের দলের হয়ে মহারাষ্ট্র নির্বাচনে লড়তে চলেছেন স্বরা ভাস্করের স্বামী

NCP (এসপি) নেতা এবং প্রাক্তন রাজ্যমন্ত্রী জয়ন্ত পাতিল রবিবার ঘোষণা করলেন যে, ফাহাদ আহমেদ এনসিপি (এসপি)-তে যোগ দিয়েছেন এবং অনুশক্তি নগর থেকে দলীয় প্রার্থী হয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সামনেই মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিকগুলি তাঁদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। এবার খবরে এসেছে, মহারাষ্ট্রের আসন্ন বিধানসভা নির্বাচনে জাতীয় কংগ্রেসের হয়ে লড়তে চলেছেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্করের স্বামী ফাহাদ আহমেদ। তাঁকে শরদ পাওয়ারের NCP দল থেকে টিকিট দেওয়া হয়েছে। তিনি অনুশক্তি নগর থেকে NCP-দলের হয়ে লড়বেন। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে ভালবেসে বিয়ে করেছেন স্বরা ভাস্কর এবং ফাহাদ আহমেদ। যেহেতু স্বরা ভাস্কর হিন্দু এবং ফাহাদ আহমেদ মুসলিম, তাই বিশেষ আইন অনুযায়ী বিয়ে করেছিলেন স্বরা-ফাহাদ। তাঁদের বিয়ে নিয়েও কম কটাক্ষ হয়নি। কিন্তু নিজের মর্জিতেই সর্বদা জীবন কাটাচ্ছেন।

এখন আবার এক কন্যার জননীও তিনি। বিয়ের বছরেই সন্তান প্রসব করেছেন অভিনেত্রী স্বরা ভাস্কর। বরাবরই কংগ্রেসের সমর্থক স্বরা ভাস্কর। রাহুল গান্ধির ভারত জোড়ো যাত্রায় নিয়মিত অংশগ্রহণ করেছেন স্বরা ভাস্কর। অন্যদিকে সমাজবাদী পার্টির একটি অংশ ছিলেন ফাহাদ আহমেদ। সমাজবাদী যুব সভার রাজ্য সভাপতি ছিলেন। এবার রাজনৈতিক কেরিয়ারে আরেক ধাপ এগোলেন ফাহাদ আহমেদ। NCP (এসপি) নেতা এবং প্রাক্তন রাজ্যমন্ত্রী জয়ন্ত পাতিল রবিবার ঘোষণা করলেন যে, ফাহাদ আহমেদ এনসিপি (এসপি)-তে যোগ দিয়েছেন এবং অনুশক্তি নগর থেকে দলীয় প্রার্থী হয়েছেন। পাতিল যোগ করেছেন, “ফাহাদ আহমেদ একজন সুশিক্ষিত মুসলিম যুবক এবং সারা দেশে একজন কর্মী হিসেবে কাজ করেছেন। মানুষ চায় আমরা এই ধরনের নেতাদের সুযোগ দিই। সে আগে সমাজবাদী পার্টিতে ছিল। কিন্তু এসপির সঙ্গে দীর্ঘদিন ধরেই তাঁর আলোচনা চলছিল। অবশেষে আমরা তাঁকে আমাদের পার্টি থেকে অনুশক্তি নগর নির্বাচনী এলাকা থেকে টিকিট দিয়েছি।”

একটি সংবাদ সংস্থা জানিয়েছে, সমাজবাদী পার্টির নেতা আবু আজমি শরদ পাওয়ারের কাছে প্রস্তাব করেছিলেন যে, ফাহাদ আহমেদ এনসিপি (এসপি) প্রার্থী হিসাবে অনুশক্তি নগর থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন, কারণ সেই আসনের জন্য কোনও প্রার্থী নেই। এরপর তিনি রাজি হওয়াতেই ফাহাদকে NCP-এর হয়ে বিধানসভা নির্বাচনের টিকিট দেওয়া হয়েছে। ফাহাদ আহমদ ছাত্র ইউনিয়নগুলিতে সক্রিয় ছিলেন এবং ২০২২ সালে সমাজবাদী পার্টিতে যোগ দিয়েছিলেন। অনগ্রসর সম্প্রদায়ের শিক্ষার্থীদের জন্য ফি মওকুফের জন্য আন্দোলন করেছিলেন। তিনি নাগরিকত্ব (সংশোধনী) আইন (সিএএ), ২০১৯ এর বিরুদ্ধে প্রতিবাদও করেছিলেন। তিনি ২০২৩ সালের ১৬ ফেব্রুয়ারি স্বরা ভাস্করকে বিয়ে করেছেন। মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন ২০২৪ এক মাসেরও কম বাকি। নির্বাচনের জন্য ভোট ২০ নভেম্বর অনুষ্ঠিত হবে। ২৩ নভেম্বর ফলাফল হবে।

ধর্মীয় উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে ফিরহাদের বিরুদ্ধে থানায় অভিযোগ! গ্রেফতারির আশঙ্কা

তুখড় অ্যাকশন মুডে আলিয়া ভাট, প্রকাশ্যে ‘আলফা’র টিজার, কবে মুক্তি পাবে ছবি?

যুব ও ক্রীড়া মন্ত্রী ইন্দ্রনীল খান, কে কোন দফতর পেলেন?

আমের মরশুমে নতুন চমক! সহজেই বানিয়ে নিন ম্যাঙ্গো বাটার চিকেন

লুকিয়ে বিয়ে, স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা স্বপ্না চৌধুরীর, কড়া পদক্ষেপ আদালতের

গ্রেফতারির হাত থেকে আপাতত রেহাই, অরূপ বিশ্বাসকে রক্ষাকবচ দিল হাইকোর্ট

মমতা-অভিষেককে ছেড়ে বিদ্রোহী শিবিরে যোগ দিলেন সায়নী ঘোষ

এত কাছাকাছি গিয়েছিলেন কেন, অরূপ বিশ্বাস কি মেসির বাল্যবন্ধু? প্রশ্ন কলকাতা হাই কোর্টের

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

সই জাল কাণ্ডে বুধে হচ্ছে না শুনানি, আরও বিপাকে অভিষেক

কম সময়ে সুস্বাদু রান্না, ঘরোয়া উপকরণে বানান রাজস্থানি ‘পাঁপড় কি সবজি’

দক্ষিণ আফ্রিকায় বন্দুকবাজের হামলায় নিহত ১২, আহত একাধিক