এই মুহূর্তে

বাংলা ছেড়ে মুম্বইয়ের বাসিন্দা, এবার বিয়ের পিঁড়িতে অদ্রিজা, পাত্র কে?

নিজস্ব প্রতিনিধি: বছর শুরুতেই একের পর এক বিয়ের সানাই টলিউড-বলিউড জুড়ে। সরস্বতী পুজোর দিন বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী মধুমিতা সরকার। দীর্ঘদিনের প্রেমিকেল সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন তিনি। এটা তাঁর দ্বিতীয় বিয়ে। প্রথম বিয়ের ৫ বছর পর বিয়ের সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী। এ বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন টলিউডের আর এক নামি অভিনেত্রী অদ্রিজা রায়। যদিও তিনি এখন টলিউডে কাজ করেন না। কর্মসূত্রে মুম্বইয়ে চলে গিয়েছেন। ইতিমধ্যেই একাধিক হিন্দি সিরিয়ালে অভিনয় করে ফেলেছেন তিনি। যদিও তাঁর হাতেখড়ি বাংলা ধারাবাহিকে। কিন্তু এখন তিনি পুরোপুরি হিন্দি টিভি অভিনেত্রী।

বর্তমানে রূপালী গঙ্গোপাধ্যায়ের বিখ্যাত ধারাবাহিক ‘অনুপমা’ সিরিয়ালে অভিনয় করছেন। এবং বেশ নাম করে ফেলেছেন। পর্দায় একাধিকবার বিয়ে করেছেন তিনি। কিন্তু এবার বাস্তবে বিয়ের পিঁড়িতে অদ্রিজা। নতুন জীবনের সূচনা করতে চলেছেন তিনি। তবে জানা গিয়েছে, পাত্র বাঙালি নন, দক্ষিণ ভারতীয়। আগামী ২৫ জানুয়ারি বাগদান সারতে চলেছেন তিনি। পাত্রের নাম বিগ্নেশ আইয়ার। পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের উপস্থিতিতেই বাগদান সম্পন্ন হবে অভিনেত্রীর। সূত্রের খবর, গতবছর মে মাসে একটা বন্ধুর পার্টিতে বিগ্নেশের সঙ্গে আলাপ হয়েছিল অদ্রিজার। সেখান থেকেই শুরু কথাবার্তার। এরপর ইনস্টাগ্রামে আলাপচারিতা শুরু।

এরপর জুন মাসে প্রথম ডেটিং-এ যান তাঁরা।এরপরেই অদ্রিজা বুঝতে পারেন, বিগ্নেশই তাঁর মনের মানুষ, যাঁকে তিনি এতদিন খুঁজছিলেন। তবে অদ্রিজার মতো অভিনয়জগতের মানুষ নন তিনি। যদি অভিনেত্রী বারবারই জানিয়েছেন, তিনি অভিনয় দুনিয়ার বাইরের কাউকেই বিয়ে করবেন। সেই মতোই অভিনয় দুনিয়ার বাইরের মানুষকেই বিয়ে করতে চলেছেন অভিনেত্রী। তবে এ বছর সামাজিক বিয়ে করছেন না তাঁরা, বাগদান সেরে রাখলেও বছর দুয়েক বাদে বিয়ে করবেন তাঁরা। আর বাঙালি ও দক্ষিণী উভয় রীতি মেনেই তাঁদের বিয়ে হবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘কীভাবে মেনে নিলেন?’, ভারতের ভুল মানচিত্র দেখিয়ে সমালোচনার মুখে প্রিয়াঙ্কা চোপড়া

সলমন খানের কৃষ্ণসার হরিণ মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

১.৫০ কোটি টাকা জমা দিয়ে ১১ দিন পর অন্তর্বর্তীকালীন জামিন পেলেন রাজপাল যাদব

১৪ বছর পর আচমকাই ‘সচল’ শাহরুখের পুরনো ইনস্টা অ্যাকাউন্ট, কী ব্যাপার?

গলায় তুলসীর মালা, গায়ে সাদা পোশাক, আধ্যাত্মিক সাধনায় বিরাট-অনুষ্কা!

রোহিত শেট্টির বাড়িতে গুলিকাণ্ডে নয়া মোড়, ষষ্ঠ অভিযুক্তকে রাজস্থানে থেকে গ্রেফতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ