পাকিস্তানকে হারিয়ে শাহরুখের ‘লুঙ্গি ডান্স’-এর তালে জয় উদযাপন আফগান খেলোয়াড়দের

যেখানে ব্যাকগ্রাউন্ডে শাহরুখ-দীপিকার চেন্নাই এক্সপ্রেসের গান 'লুঙ্গি ডান্স' চলছিল আর আফগান খেলোয়াড়রা নাচতে, ছবি ও ভিডিও তুলছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: আজকাল ডিজিটাল মিডিয়ার মাধ্যমে তারকা দের সকল আপডেট একেবারে হাতের মুঠোয় চলে আসছে। তাঁরা কখন কী করছেন, কাকে মন দিলেন, সবটাই আমরা পেয়ে যাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এছাড়া সেলিব্রিটিরাও আজকাল বিভিন্ন রিল ভিডিওর মাধ্যমে ভক্তদের প্রতিনিয়ত নাগালের মধ্যে রাখছেন। গত ৫ অক্টোবর থেকে শুরু হয়েছে ক্রিকেট বিশ্বকাপ। আগামী ১৯ নভেম্বর বিশ্বকাপ ফাইনাল। তার আগেই প্রতিটি ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দিচ্ছে প্রতিটি দল। বিশেষ করে ভারত-পাকিস্তানের দুর্ধর্ষ ম্যাচ, ভারত-নিউজি ল্যান্ডের ম্যাচে ভারতের জয় সবটাই জানা। তবে ম্যাচ জিতে যাওয়ার যে আনন্দ তা আর অন্য কিছুতে নেই। হ্যাঁ এর আগে ভারতের ম্যাচ জেতার পর তাঁদের আনন্দের টুকরো টুকরো দৃশ্য সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেয়েছিল।

কিন্তু এবার যা হল, তাতে অবাক হবেন আপনিও। আসলে সম্প্রতি চলমান বিশ্বকাপ সিরিজে পাকিস্তানের সঙ্গে একটি ম্যাচে জয়ী হয়েছে আফগানিস্তান। আর তারপরেই তাঁদের আনন্দের রেশ ফুটে ওঠে সোশ্যাল মিডিয়ায়। রীতিমতো ‘চেন্নাই এক্সপ্রেস’-এর ‘লুঙ্গি ডান্স’ গানে জমজমাট নেচে তাঁদের জয় উদযাপন করলেন খেলোয়াড়রা। এমনই একটি ভিডিও সম্প্রতি ইন্টারনেটে ভাইরাল হয়েছে। চলমান বিশ্বকাপ সিরিজে সোমবার পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে জয়ী হয়েছে আফগানিস্তান ক্রিকেট দল। এরপরই আফগানিস্তানের খেলোয়াড়রা তাদের জয়ের আনন্দ উদযাপনের একটি ভিডিও ইন্টারনেটে পোস্ট করেছেন।যেখানে ব্যাকগ্রাউন্ডে শাহরুখ-দীপিকার চেন্নাই এক্সপ্রেসের গান ‘লুঙ্গি ডান্স’ চলছিল আর আফগান খেলোয়াড়রা নাচতে, ছবি ও ভিডিও তুলছিল। সুতরাং বুঝতেই পারছেন ভারতীয় গানের দাপট কতদূর। আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) তাদের উদযাপনের একটি ভিডিওও ভাগ করেছে। যেখানে ক্রিকেটারদের রান্নাঘরের পাত্রগুলিকে সঙ্গীত সরঞ্জাম হিসাবে ব্যবহার করে নাচতে দেখা গিয়েছিল।

পাকিস্তানের বিপক্ষে আট উইকেটে জিতেছে আফগানিস্তান। এই ফরম্যাটে পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো জিতেছে আফগানিস্তান। যখ রীতিমতো একটি ঐতিহাসিক জয়। আফগানিস্তানের অধিনায়ক হাশমাতুল্লাহ শাইদি এক বিবৃতিতে বলেছেন, “এই জয়ের স্বাদ ভালো লাগছে। আমরা যেভাবে তাড়া করেছি তা খুবই পেশাদার ছিল। অন্যান্য খেলার জন্য উন্মুখ। আজ আমরা যেভাবে তাড়া করেছি, আমরা আবার করব। গত কয়েক বছর ধরে আমরা যে মানসম্পন্ন ক্রিকেট খেলছি, এশিয়া কাপেও সেই বিশ্বাসটা ছিল। টুর্নামেন্টের শুরুতে আমি বলেছিলাম যে আমরা এই টুর্নামেন্টটিকে আমাদের দেশের জন্য ঐতিহাসিক করতে চাই।” আগামী ৩০ অক্টোবর পুনেতে শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে আফগানিস্তান।

রিল নয়, রিয়েল! সেনার অনুষ্ঠানের ফাঁকে বান্ধবীকে আংটি পরিয়ে বিয়ের প্রস্তাব পাইলটের

মাদক মামলায় আরিয়ানের পাশে ছিলেন রিয়া, নিয়মিত যোগাযোগ রাখতেন, মুখ খুললেন অভিনেত্রী

তোলাবাজির থেকে কাটমানির অভিযোগ, গ্রেফতার নারকেলডাঙার তৃণমূল কাউন্সিলর

কাপড় ও ত্রিপল পাচারের অভিযোগে কাটোয়ার প্রাক্তন বিধায়ক গ্রেফতার, উত্তেজনা চরমে

জঙ্গলমহলে অবৈধভাবে বালি তোলা যাবে না, প্রশাসনকে কড়া নির্দেশ মন্ত্রী রাজেশ মাহাতোর

‘সংসারের সংকীর্তন’ ধারাবাহিকে কাঞ্চনের এন্ট্রি, কোন চরিত্রে দেখা যাবে অভিনেতাকে?

শৌচালয়ে মাসের পর মাস বন্দি গৃহবধূ, চরম নির্যাতন শ্বশুড়বাড়ির সদস্যদের

‘তারকেশ্বর মন্দির নিয়ে একাধিক ভাবনা চিন্তা রয়েছে’, জানালেন মুখ্যমন্ত্রী

ফ্রান্স থেকে আরও ১১৪ রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তুতি, প্যারিসে বায়ুসেনা প্রধান

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

তৃণমূলের প্রাক্তন বিধায়ককে লক্ষ্য করে ডিম, ব্যাপক চাঞ্চল্য নৈহাটিতে

সাত বছরের রামিসার যৌনাঙ্গ ছুরি দিয়ে ক্ষতবিক্ষত করে জল দিয়ে ধুয়ে ফেলেছিল ধর্ষক

লক্ষ্মীর ভান্ডারের প্রাপ্য টাকা ৫ বছর ধরে ঢুকেছে অন্যের ব্যাংক অ্যাকাউন্টে, শোরগোল হরিশ্চন্দ্রপুরে