কার্তিক, আদিত্যের পর এবার করোনায় আক্রান্ত হলেন শাহরুখ এবং ক্যাটরিনা

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের ভয়াবহ অবস্থা, একের পর এক তারকা করোনায় আক্রান্ত হচ্ছেন। অক্ষয়, কার্তিক, আদিত্যর পর এবার করোনার কবলে পড়লেন শাহরুখ খান এবং ক্যাটরিনা কাইফ। দুইজনের COVID-19 রিপোর্ট পজিটিভ। সবার আগে করোনার কবলে পড়েছিলেন অক্ষয় কুমার, যে কারণে তিনি কান ফিল্ম ফেস্টিভ্যালে অংশগ্রহণ করতে পারেননি। তবে, সম্প্রতি তিনি পুরোপুরি সুস্থ। ক্যাটরিনার পর এবার শাহরুখ খান করোনার কবলে পড়লেন।

তাঁর কোভিড টেস্ট রিপোর্ট পজিটিভ। তবে ক্যাটরিনা কাইফের কোয়ার্টান্টাইন পিরিয়ড ইতিমধ্যেই শেষ হয়েছে, তিনি অনেক আগেই করোনা আক্রান্ত হয়েছিলেন। গত সপ্তাহেই বিজয় সেতুপতির সঙ্গে শ্রীরাম রাঘবনের ‘মেরি ক্রিসমাস’-এর শ্যুটিং শুরু করার কথা ছিল নায়িকার, কিন্তু নায়িকা আচমকা কোভিড আক্রান্ত হওয়ার কারণে তাঁর শ্যুটিংয়ের দিন পুনরায় নির্ধারণ করতে হয়েছে।

জানা গিয়েছে, এই কারণেই ক্যাটরিনা স্বামী ভিকি কৌশলের সঙ্গে আবুধাবিতে আইফা ইভেন্টে যোগ দিতে পারেননি। এদিকে আজই জানা গিয়েছে যে, করণ জোহরের ৫০ তম জন্মদিনের পার্টিতে যারা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাঁদের মধ্যে ৫৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। উল্লেখ্য, গতকালই, কার্তিক আরিয়ান ইনস্টাগ্রামে একটি অদ্ভুত ভিডিও দিয়ে ঘোষণা করেছিলেন, যে তিনি করোনা ভাইরাসের শিকার হয়েছেন। গতকাল আরও জানা গিয়েছিল যে, অভিনেতা আদিত্য রায় কাপুরও করোনার শিকার হয়েছেন। এই কারণে তাঁর আসন্ন চলচ্চিত্র ‘ওম: দ্য ব্যাটল উইদিন’-এর প্রচারমূলক সময়সূচী পুনঃনির্ধারিত করা হয়েছে। কাজের ফ্রন্টে, শাহরুখ সম্প্রতি, তাঁর নতুন ছবি মুক্তির তারিখ ঘোষণা করেছেন, ‘পাঠান’ এবং ‘ডানকি’, যা ২০২৩ সালে মুক্তি পাবে।

এছাড়া এই সপ্তাহের শুরুর দিকে তিনি তাঁর অভিনীত আরেকটি ছবি ‘জওয়ান’-এর ফার্স্ট লুক এবং পোস্টার শেয়ার করেছেন। যেটি তারা অ্যাটলির সঙ্গে করা বহুল প্রত্যাশিত ছবি। এদিকে ব্যক্তিগত দিকে, ক্যাটরিনা এখন ভিকি কৌশলের সঙ্গে দারুণ বৈবাহিক সুখ উপভোগ করছেন। সম্প্রতি, আইফা অ্যাওয়ার্ডে ভিকি, ক্যাটরিনার সঙ্গে তাঁর বৈবাহিক জীবন সম্পর্কে জানিয়েছিলেন যে, তাঁদের দাম্পত্য জীবন দারুণ চলছে, যা তিনি ‘সুকুন বাড়ি’ হিসাবে বর্ণনা করেছিলেন। কাজের ফ্রন্টে ক্যাটরিনা কাইফের আগামী ছবি, সালমান খানের সঙ্গে ‘টাইগার 3’ এবং সিদ্ধান্ত চতুর্বেদী, ইশান খট্টরের সঙ্গে ‘ফোন ভূত’ রয়েছে।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা