অমিতাভ-ধর্মেন্দ্রর পর দিলীপ যোশী, ভুয়ো ফোনে হুমকি, তাঁর বাড়িও ঘেরাও করেছে ২৫ জন সন্ত্রাসী

অভিনেতার বাসভবনের বাইরে অর্থাৎ মুম্বইয়ের শিবাজি পার্কের সামনে ২৫ জন লোককে অস্ত্র ও বন্দুক নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মাসের শুরুতেই বিপত্তি। ১ মার্চ আচমকাই খবর আসে, বলিউডের বিগ বি, অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র এবং শিল্পপতি মুকেশ আম্বানির অ্যান্টালিয়ার বাড়িতে পড়েছে বোমা। হ্যাঁ, একজন অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি এমনটাই ফোন করে জানায় নাগপুর পুলিশ থানায়। যাতে রীতিমতো কেঁপে ওঠে গোটা বলিউড। এমনকী সে বাড়ি উড়িয়ে দেওয়ার দাবিও তোলেন। এরপরই নাগপুর পুলিশ রীতিমতো নড়েচড়ে বসেন। খবর যায় মুম্বই পুলিশের কাছে। তড়িঘড়ি অমিতাভ ও ধর্মেন্দ্রর বাড়িতে বোমা পরীক্ষক পৌঁছয়, কিন্তু কিছুই পাওয়া যায়নি। অন্যদিকে  আদালতের নির্দেশে সম্পূর্ণ বিনামূল্যে আম্বানি পরিবারের জন্যে z+ নিরাপত্তার ব্যবস্থা করা হয়। সুপ্রিম কোর্ট বলেছে , তাদের নিরাপত্তা কেবল মুম্বই নয়, সারা দেশে এবং বিদেশেও উপলব্ধ করা হবে।

এই ঘটনার ঠিক একদিন পর একই ঘটনার সম্মুখীন হলেন অভিনেতা দিলীপ জোশী। সাব টিভির জনপ্রিয় শো ‘তারক মেহতা কা উল্টা চশমা’-র সুবাদে দিলীপ জোশী ওরফে জ্যাঠালালের পরিচিতও দেশ-বিদেশ জুড়ে। সূত্রের খবর, সম্প্রতি তিনিও প্রাণনাসের হুমকির মুখে পড়েছেন। গত ১ মার্চ নাগপুর কন্ট্রোল রুম দাবি করেছে যে, অভিনেতার বাসভবনের বাইরে অর্থাৎ মুম্বইয়ের শিবাজি পার্কের সামনে ২৫ জন লোককে অস্ত্র ও বন্দুক নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখেছে। জানা গিয়েছে, যিনি মুকেশ আম্বানি, অমিতাভ বচ্চন এবং ধর্মেন্দ্রের বাসভবনে বোমা রাখার কথা জানিয়েছিলেন, তিনিই দিলীপের বাড়ির কথা জানান।

গত ১ মার্চ, নাগপুর কন্ট্রোল রুম একজন অজানা ব্যক্তির কাছ থেকে একটি কল পান। যেখানে বলা হয়েছে, তারক মেহতা কা উল্টা চশমা-তে অভিনয় করা দিলীপের বাড়ির বাইরে বন্দুক এবং অস্ত্র সহ ২৫ জন লোককে মোতায়েন করা হয়েছে। এটি একই কল, যে কলে হুমকি পেয়েছিলেন মুকেশ আম্বানি, অমিতাভ বচ্চন এবং ধর্মেন্দ্রের বাসভবনেও বোমা হামলা হবে। কলকারী আরও বলেন যে, তিনি কিছু লোককে কথা বলতে শুনেছেন যারা এই কার্যক্রম চালাতে মুম্বাই পৌঁছচ্ছেন। তবে নম্বরটি ট্র্যাক করা হলে জানা যায়, ছেলেটি দিল্লির একটি টেলিকম কোম্পানিতে কাজ করে। সে বিশেষ অ্যাপের সাহায্যে কল করেছিল। নাগপুর কন্ট্রোল রুম অবিলম্বে শিবাজি পার্ক থানাকে সতর্ক করেছে এবং একটি মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে। পুলিশ এখন আসল ফোনকারীর খোঁজে তল্লাশি চালাচ্ছে।

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

স্মার্টফোনের বাজারে রেকর্ড! ১২,০০০mAh ব্যাটারিসহ আসছে Oppo A7

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২