২০ বছর পূর্তি উপলক্ষে ফের ৩০ টি শহরে মুক্তি পাচ্ছে হৃতিকের ‘কোই মিল গ্যায়া’

আমার মনে হয় কোই.. মিল গায়া বাচ্চাদের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছিল, যারা এখন বড় হয়ে গিয়েছে, কারও কারও আজ নিজের সন্তান রয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সুপারস্টার হৃতিক রোশনের কেরিয়ারের অন্যতম সফলতম চলচ্চিত্র ‘কোই মিল গ্যায়া’। ছবিতে অভিনেতার বিপরীতে জুটি বেঁধেছিলেন প্রীতি জিন্টা। ছবির স্পেশাল আকর্ষণ ছিল, যাদুর ভূমিকা। ছবির প্রথম ধাপে একজন বিশেষভাবে সক্ষম যুবকের অভিনয় করেছিলেন হৃতিক। তাঁর অভিনয় নিয়ে জাস্ট কোনও কথা হবেনা! ছবিতে এতটাই দক্ষ অভিনেতার পরিচয় দিয়েছিলেন হৃতিক। বক্সঅফিসেও ছবিটি ব্লকবাস্টার হিসেবে স্বীকৃতি পেয়েছিল। ছবির পরিচালক ছিলেন হৃতিকের বাবা রাকেশ রোশন। দেখতে দেখতে ছবিটির বয়স ২০ বছর পেরিয়েছে। আর সেই সুবাদে আগামী ৪ আগস্ট ‘Koi mil gaya’-এর ২০ বছর পূর্তি উপলক্ষে ছবিটি পুনরায় মুক্তি পেতে চলেছে শহরের প্রায় ৩০ টি শহরে। ২০০৩ সালে মুক্তি পেয়েছিল ছবিটি। ছোট থেকে বড় সবার কাছে আজও ছবিটি নস্টালজিক।

দর্শকদের মনে আজও ছবির প্রভাব অনবদ্য। পরিচালক রাকেশ রোশন হিন্দুস্তান টাইমসকে জানিয়েছেন, আজও তিনি ইন্টারনেটে ছবিটি নিয়ে নানারকম মেমে দেখতে পান। তাঁর কথায়, “আমাদের চলচ্চিত্রের কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি মানসিক প্রতিবন্ধী যুবক, ছেলেটির গভীর আবেগপূর্ণ গল্প, তাঁর যাত্রা, তাঁর মা, বন্ধুবান্ধব এবং নিশার সঙ্গে তাঁর সম্পর্ক, একমাত্র প্রাপ্তবয়স্ক মেয়ের তাঁকে বোঝা, জাদু নামের এক বন্ধুত্বপূর্ণ এলিয়েনের সঙ্গে ওই প্রতিবন্ধী ছেলেটির সম্পর্ক, ন্যূনতম ভিএফএক্স সবটাই এই ছবিটির মূল ইউএসপি।”

রাকেশ রোশান আরও জানিয়েছেন, মুভিটি মূলত শিশুদের সঙ্গে সংযুক্ত। “যেকোনো চলচ্চিত্র সফলভাবে উত্তীর্ণ হতে হলে এর দর্শকদের সঙ্গে একটি দৃঢ় মানসিক বন্ধন থাকা প্রয়োজন। আমার মনে হয় কোই.. মিল গায়া বাচ্চাদের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছিল, যারা এখন বড় হয়ে গিয়েছে, কারও কারও আজ নিজের সন্তান রয়েছে। ‘মেরে পাপা সেখ কার আয়া হুঁ’, ‘মুঝে কুছ দিখাই না দে রাহা হ্যায় মা’, ‘হায়লা জাদু’ ইত্যাদির মতো স্মরণীয় সংলাপের মাধ্যমে তাঁরা সেগুলি প্রকাশ করে।” ছবিটির আবারও মুক্তি দর্শককে নস্টালজিক করে তুলবে। এই ছবিতে হৃতিক রোশন, প্রীতি জিনতা এবং রেখা মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন। এই ছবির সংস্করণ হিসেবে কৃষ এবং কৃষ 3 নামে আরও দুটি চলচ্চিত্র মুক্তি পেয়েছিল।

রামপুরহাটে কোটি কোটি টাকার জাল লটারি চক্রের হদিশ, আটক ১২

চুঁচুড়া পুরসভার ওয়ার্ড অফিসে মদের আসর, বিক্ষোভ বিজেপির

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

সাঁইথিয়া পুরসভায় ভাঙন, চেয়ারম্যান সহ ১৪ তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ

হিঙ্গলগঞ্জে মুক ও বধির মহিলাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার প্রতিবেশী

‘হোম ট্যুর’ ভিডিও পোস্ট করেই চোরের খপ্পরে ইউটিউবার, খোয়া গেল ১০ লক্ষ টাকার গহনা

ডিগবাজি খেলেন ফিরহাদ, মমতার হাত ছেড়ে ঋতব্রতদের শিবিরে দিলেন যোগ

চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ব্রাজিলের তারকা ফুটবলার

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

ফিফা বিশ্বকাপের আগে আতঙ্ক! ইংল্যান্ডের প্রশিক্ষণ শিবিরের কাছে চলল গুলি, আহত ৯

দাদুর সঙ্গে আম পাড়ার পর মহানন্দায় স্নান করতে গিয়ে নিখোঁজ নাতি, চলছে তল্লাশি অভিযান

তামিলনাড়ুতে বিপুল ভোটে জিতলেও চেন্নাইয়ে এক তরুণের কাছে হারলেন মুখ্যমন্ত্রী বিজয়

‘পুষ্পা’ গ্রেফতার হতেই ফলতার পার্টি অফিস থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, আছড়ে পড়ল জনরোষ