‘আগামিকাল আমার উড়ান, কিন্তু এখন ভয় লাগছে’, আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় আতঙ্কিত রাহুল

এক্ষেত্রে তারকারা বেশি ভয় পাচ্ছেন। কেননা তাঁদের যাতায়াতের মাধ্যম বিমানই। এক্ষেত্রে বাঙালি অভিনেতা রাহুল দেব বসু সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'আগামীকাল আমার ফ্লাইট। বিমানযাত্রার আগে এই ঘটনা শুনে আমি আতঙ্কিত। এই ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারদের প্রতি সমবেদনা জানাই।'

Share:

নিজস্ব প্রতিনিধি: আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় উত্তাল গোটা দেশ। বেঁচে নেই কেউ, মারা গিয়েছেন ২৪২ জন যাত্রীই। যার মধ্যে ছিলেন, গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি, ১২ জন ক্রু সদস্য, ৫৯ জন বিদেশী যাত্রী, ১৩ জন শিশু যাত্রী-সহ ২৪২ জন। সিটবেল্ট বাধা অবস্থায় উদ্ধার করা হচ্ছে ঝলসে যাওয়া যাত্রীদের। জানা গিয়েছে, বৃহস্পতিবার সর্দার বল্লভাই প্যাটেল বিমানবন্দর থেকে প্রায় ২৪২ জন যাত্রীকে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়েছিল এয়ার ইন্ডিয়ার বোয়িং বিমানটি। কিন্তু টেক অফের ১০ সেকেন্ডের মধ্যেই মেঘানিনগর এলাকায় ভয়াবহ বিস্ফোরণে ভেঙে পড়ে বিমানটি। একটি নির্মাণাধীন মেডিকেল কলেজের বহুতল হোস্টেলের ছাদে ভেঙে পড়ে বিমানটি। যাতে স্থানীয় অনেক বাড়িঘর ধ্বংস হয়েছে। ৭ জন চিকিৎসক মারা গিয়েছেন।

অন্যদিকে গুজরাত পুলিশ কমিশনার বিমানে থাকা ২৪২ জনের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। জানা যায়, বিমানের ভয়াবহ দুর্ঘটনার আশঙ্কা করে বিমানের পাইলট ATC তে বার্তা পাঠান। কিন্তু তাঁরা বিমানের সঙ্গে যোগাযোগ করতে চাইলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিমানটি ৬২৫ ফুট উচ্চতা থেকে ভেঙে পড়েছে। সেটি দ্রুত গতিতে নীচের দিকে নেমে আসতে শুরু করলেই ভয়াবহ বিস্ফোরণে ভেঙে পড়ে বিমানটি। এই ঘটনার পরেই বিমান পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। এই ঘটনা শোনার পর আতঙ্কিত হয়ে পড়েছেন সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি সকলেই। আগামী দিনে যাদের বিমানে ওঠার কথা তাঁরাও ভেঙে পড়েছেন। এক্ষেত্রে তারকারা বেশি ভয় পাচ্ছেন। কেননা তাঁদের যাতায়াতের মাধ্যম বিমানই। এক্ষেত্রে বাঙালি অভিনেতা রাহুল দেব বসু সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘আগামীকাল আমার ফ্লাইট। বিমানযাত্রার আগে এই ঘটনা শুনে আমি আতঙ্কিত। এই ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারদের প্রতি সমবেদনা জানাই।’

আজ দুপুর ১.৩৮ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে। ইতিমধ্যেই মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সানি দেওল, অক্ষয় কুমার, জাহ্নবী কাপুরের মতো একাধিক সেলিব্রিটিরা। সলমান খান আহমেদাবাদে তাঁর একটি কনসার্ট বাতিল করেছেন। বিমান দুর্ঘটনায় মারা গিয়েছেন গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। তিনি লন্ডনে তাঁর মেয়ের বাড়িতে যাচ্ছিলেন। যেখানে কয়েকদিন আগেই তারা স্ত্রী গিয়েছেন। তাঁকে নিয়ে আগামী ১ জুলাই ফেরার কথা ছিল বিজয় রূপানির। কিন্তু মাত্র ৭ মিনিটেই সর্বনাশ হয়ে গেল রুপানি পরিবারে। তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন গুজরাত পুলিশের ডিজি। তবে আপাততঃ বিমান দুর্ঘটনার সঠিক কারণ জানা যায়নি। তবে বিমানের ব্ল্যাক বাক্সের তল্লাশি করছে পুলিশ।

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী