ছুটি শেষে কাজে ফিরছেন কাপুর দম্পতি, দেখে নিন তাঁদের আগামী কাজের তালিকা

মাত্র এক সপ্তাহের ছুটি। ফের কাজে ফেরা। ইতিমধ্যেই নিজেকে তৈরি করতে উঠেপড়ে লেগেছেন আলিয়া ও রণবীর তাঁর পরবর্তী ছবির জন্য।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রণবীর আলিয়ার বিয়ে টক অফ দ্যা টাউন হয়ে উঠেছে। ১৪ এপ্রিল চারহাত এক হয়েছে জুটির। মিস ভাট থেকে মিসেস রণবীর কাপুর এখন আলিয়া। কিন্তু ছুটি নেওয়ার সময় যে তাঁদের একেবারেই নেই। বছরের শুরু থেকেই ব্যাস্ততা তুঙ্গে। বিয়ের কিছুদিন আগেই তাঁরা শেষ করেছে অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র’ ছবির শুটিং। তারপর মাত্র এক সপ্তাহের ছুটি। ফের কাজে ফেরা। ইতিমধ্যেই নিজেকে তৈরি করতে উঠেপড়ে লেগেছেন রণবীর তাঁর পরবর্তী ছবির জন্য।

সন্দীপ রেড্ডি ভাঙ্গার পরিচালনায় আগামী ছবিতে ‘অ্যানিম্যাল’র শুটিংয়ে কাজ করছেন রণবীর। মানালিতে দু’দিনের শুটিং তারপর বাকি অংশের শুটিং হবে মুম্বইতেই। গ্যাংস্টার ড্রামার জন্য তৈরি হচ্ছেন অভিনেতা। এই ছবিতে রয়েছে তাঁর বিপরীতে দক্ষিণী ছবির নায়িকা রশ্মিকা। এছাড়াও লভ রঞ্জনের আগামী ছবিতে শ্রদ্ধা কাপুরের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন রণবীর। সব মিলিয়ে বলা যায়। কাজের লম্বা তালিকা রয়েছে তাঁর।

অন্যদিকে আলিয়া শুরু করবেন তাঁর আগামী ছবি রকি আউর রানি কি প্রেম কাহানী’ ছবির কাজ। যদিও জানা যাচ্ছে চলতি সপ্তাহে শনিবার রিসেপশন পার্টি দেবেন কাপুর যুগল। ঘনিষ্ঠ আত্মীয় ও পরিজনদের নিয়ে বিয়ে সারার পর ইন্ডাস্ট্রির ঘনিষ্ঠদের নিয়ে একটি রিসেপশন পার্টি দেবেন তাঁরা। অতিথি তালিকায় নাকি রয়েছেন শারুখ খান, অর্জুন কাপুর, মালাইকা অরোরা, করণ জোহর প্রমুখ। 

গিনিতে ভয়াবহ বিপর্যয়, আবর্জনার স্তূপের নীচে চাপা পড়ে নিহত ৩০

ভোররাতে অমরাবতীর হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, ভেন্টিলেটর ফেটে মৃত্যু ৩ সদ্যোজাতের

কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে আসছে বৃষ্টি, কলকাতা-সহ একাধিক জেলায় জারি সতর্কতা

দেখা দেবে চরম অর্থসঙ্কট! ঘড়ি বা ক্যালেন্ডার নিয়ে এই ভুলটি একেবারেই করবেন না

সকালে খালি পেটে অফিস যাচ্ছেন? শরীরে কী কী ক্ষতি হচ্ছে জানলে চিন্তায় পড়বেন

সূর্য-কেতুর সংযোগে চরম দুর্যোগ, আগামী ২৬ দিন সাবধানে থাকতে হবে ৩ রাশির জাতকদের

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে মানসিক চাপ বাড়বে, অযথা বিতর্কে জড়াবেন না, ক্ষতি হতে পারে…

অপারেশন সিঁদুরে ধ্বংস! পাকিস্তানে নতুন করে তৈরি হচ্ছে জইশের সদর দফতর

‘ইমরান খানের সঠিক চিকিৎসা করান’, শাহবাজকে চিঠি গাভাস্কার-কপিল দেব সহ ২২ অধিনায়কের

ডুরান্ডের রং লাল-হলুদ, এডমুন্ডের হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

কলকাতার খুব কাছেই নিম্নচাপ! রাত বাড়লেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

তিন দেশে ভারতের রাষ্ট্রদূত, তবুও SIR পরীক্ষায় ফেল প্রবীণ কূটনৈতিক

iPhone-এর EMI নাকি পারিবারিক অশান্তি? একই জায়গায় আগেও আত্মহত্যার চেষ্টা করেছিল কুণাল

অধীরের হাত ধরে কংগ্রেসে যোগ সামশেরগঞ্জ হিংসায় নাম জড়ানো তৃণমূল নেতা ইনজামুলের