দ্বন্দ্ব ভুলে রোমান্সে মাতলেন ইন্দিরা-বিক্রম

পরনে বেগুনি কো-অর্ড, নীলের পরনে সবুজ রঙা কো-অর্ডে সেজে জনপ্রিয় হিন্দি গান 'হাওয়া হাওয়া' স্টাইলে নেচে উঠলেন দুজনেই।

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে অভিনয়ের পাশাপাশি জমিয়ে রিল ভিডিওতে দেখা মেলে সব তারকাদের। বিশেষ করে টলিউডের ছোটপর্দার বেশিরভাগ তারকা রাই জমিয়ে রাজত্ব করেন ইনস্টাগ্রাম রিল ভিডিওতে। যেন সারাদিনের কাজের ফাঁকে এই রিল ভিডিওগুলিই আনন্দের রসদ দেয় তাঁদের। সদ্য স্টার জলসায় শুরু হয়েছে ‘বাংলা মিডিয়াম’, যেখানে প্রধান চরিত্রে অভিনয় করছেন সিরিয়ালপ্রেমিদের প্রধান জুটি নীল ভট্টাচার্য এবং তিয়াসা রায়। যাঁরা জি বাংলার ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকের মাধ্যমে ব্যপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন। ইতিমধ্যেই তাঁদের নতুন ধারাবাহিকের জনপ্রিয়তা তুঙ্গে উঠেছে। কিন্তু সবে তো শুরু হয়েছে এই ধারাবাহিক, তার মধ্যেই শ্যুটিংয়ের ফাঁকে পিকনিকে চলে গেলেন নীল-তিয়াসা?

আসলে, কথায় আছে না ইচ্ছে থাকলে উপায় হয়। তেমনই উপায় বের করে এদিন ‘বাংলা মিডিয়াম’-এর সকল সদস্যরা লাইট ক্যামেরা অ্যাকশনের কোলাহল থেকে একটু নিশ্বাস ফেলতে বেরিয়ে পড়লেন পিকনিক গন্তব্যে। সিরিয়ালের শুটিং মানেই মাত্র এক দিনের ছুটি। তাও সপ্তাহে নয়, মাসে। এক মিনিটও নিশ্বাস ফেলার সময় নেই। এদিকে পড়েছে শীত। সঙ্গে খ্রিস্টমাসের আমেজ। তাই সব কাজ বন্ধ করে গোটা টিম বেরিয়ে পড়ল পিকনিকে। বাসে করে চলে গেলেন সিঙ্গুরের একটি রিসর্টে। সেখানেই সারাদিন চলল রান্নাবান্না, হইহুল্লোড়।

পকোড়া, মাছ ভাজা, মাটন থেকে আরও কত কিছু। তবে হ্যাঁ, সহ অভিনেতার সঙ্গে রিল বানাতেও ভুললেন না তিয়াসা। পরনে বেগুনি কো-অর্ড, নীলের পরনে সবুজ রঙা কো-অর্ডে সেজে জনপ্রিয় হিন্দি গান ‘হাওয়া হাওয়া’ স্টাইলে নেচে উঠলেন দুজনেই। অনস্ক্রীনের পাশাপাশি তাঁদের অফস্ক্রীন রসায়নও যে দুর্দান্ত তা ভালই বোঝা যাচ্ছে। হবে নাই বা কেন, প্রায় সাড়ে চার বছরের অধিক জি বাংলার পর্দায় রাজত্ব করেছে ‘কৃষ্ণকলি’। সেখান থেকেই তাঁদের জুটির রসায়ন শুরু। বুধবার বিকেলেই কলকাতায় ফিরে আসবেন তাঁরা। বৃহস্পতিবার থেকে ফের শুরু শুটিং।

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

স্মার্টফোনের বাজারে রেকর্ড! ১২,০০০mAh ব্যাটারিসহ আসছে Oppo A7

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২