সুদীপ্তার পর বিয়ের পিঁড়িতে মিষ্টি, জমিয়ে আইবুড়োভাত খেলেন পর্দার ভাদু, কিন্তু পাত্র কে?

১৮ মে হওয়ার কথা রিসেপশনের। কিন্তু মন্ত্রোচ্চারণ নয়, শুধু রেজিস্ট্রি করে সিঁদুরদান আর মালাবদল সারবেন তাঁরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: টলিপাড়া জুড়ে বিয়ের মরসুম। অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়ের বিয়ের রেশ কাটতে না কাটতেই আবারও বিয়ের সানাই। গত এক মাস ধরে সুদীপ্তার বিয়ে নিয়ে টলিউডের উত্তেজনা দেখার মতো ছিল। বৃহস্পতিবার হয়ে গেল সুদীপ্তার রিসেপশন। বিয়ে এবং বৌভাতে সুদীপ্তার নজরকাড়া লুক এখনও নেটপাড়া অধিগ্রহণ করে রেখেছে। যাই হোক, সুদীপ্তার বিয়ে মিটতে না মিটতেই নিজের আইবুড়ো ভাতের ছবি শেয়ার করলেন অভিনেত্রী মিষ্টি সিং।

কিছুদিন আগেই শোনা গিয়েছে, খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন পর্দার ভাদু। সেই জল্পনাকে নিজেই সত্যি করলেন মিষ্টি। আগামী ১৮ মে বিয়ে তাঁর। এদিন লোভনীয় সব খাবারের ছবি শেয়ার করে নিজেই জানালেন বিয়ের তারিখ। লাল শাড়ি সঙ্গে সবুজ ব্লাউজ। সোনার গয়নায় সেজে আইবুড়ো ভাত খেলেন মিষ্টি। আইবুড়ো থালায় কি না ছিল, পাঁচ রকম ভাজা, মাছের মুড়ো, মাংস, পটলের দোর্মা, হরেকরকম মাছের পদ, চাটনি পাপড় ইত্যাদি। ছিল হরেকরকম মিষ্টিও। কাকে বিয়ে করছেন অভিনেত্রী?

ছোটবেলার বন্ধু রেমো দাস রায় হতে চলেছে তাঁর জীবন সঙ্গীনী। প্রায় ১৪ বছরের প্রেম। বাইপাসের ধারে একটি বিলাসবহুল হোটেলে বসবে মিষ্টির বিয়ের আসর। তাঁর বিয়েতে থাকবে গায়ে হলুদ, মেহেন্দি, সংগীত সব অনুষ্ঠান। ১৮ মে হওয়ার কথা রিসেপশনের। কিন্তু মন্ত্রোচ্চারণ নয়, শুধু রেজিস্ট্রি করে সিঁদুরদান আর মালাবদল সারবেন তাঁরা। মিষ্টিকে শেষ দেখা গিয়েছিল ‘আলতা ফড়িং’-এর ‘অমৃতা’ চরিত্রে। এখন তিনি বিরতিতে রয়েছেন, বিয়ের জন্যই নতুন কাজে হাত দেননি। বিয়ের পর মধুচন্দ্রিমায় যাচ্ছেন ইউরোপ, সেখান থেকে ফিরে এসেই কাজে যোগ দেবেন তিনি। মিষ্টির হবু বরে রেমো রিয়েল এস্টেট ব্যবসায়ী। বিয়েতে নিমন্ত্রিত থাকবেন ইন্ডাস্ট্রির একাধিক ব্যক্তিরা। 

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

স্মার্টফোনের বাজারে রেকর্ড! ১২,০০০mAh ব্যাটারিসহ আসছে Oppo A7

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২