বিয়ের দু-বছরের মধ্যেই বিচ্ছেদের পথে অভিনেত্রী সোহিনী, ইনস্টাগ্রামে স্বামিকে আনফলো

মাত্র তিনমাসের পরিচয়েই বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অভিনেত্রী তাঁর ব্যবসায়ী স্বামীকে বিয়ে করার জন্যে।

Share:

নিজস্ব প্রতিনিধি: টেলিপাড়ায় একের পর এক দাম্পত্যে ভাঙন। তাঁদের বিয়েতেও দেরি নেই এবার বিচ্ছেদেও দেরি নেই। আর সবটাই সংবাদের শিরোনামে আসতে বেশি সময় নেয় না। তবে এবার আর ব্রেকআপ নয়, সোজা ডিভোর্সের গুঞ্জন। বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল, আলগা হচ্ছে তাঁদের সম্পর্কের সুতো। মাস কয়েক আগেই টলিউডের হার্টথ্রব জুটি তৃণা সাহা এবং নীল ভট্টাচার্যের সম্পর্কে ভাঙন ধরেছে। কিন্তু এটা সম্পূর্ণ গুজব। তাঁদের সম্পর্কের সুতো আলগা তো হয়নি বরং আরও শক্ত হয়েছে। তবে এবার শোনা যাচ্ছে, চিড় ধরেছে অভিনেত্রী সোহিনী গুহ রায় এবং কল্লোল চৌধুরীর সম্পর্কে। অনেকদিন ধরেই দু’জনের মধ্যে বাড়ছিল দূরত্ব, এবার সেই খবরে পড়ল শিলমোহর। জানান দিচ্ছে, সোশ্যাল মিডিয়া।

যেখানে পরস্পরকে আনফলো করেছেন তাঁরা। ইতিমধ্যে ইনস্টাগ্রাম থেকে স্বামীর সঙ্গে কাটানো একাধিক মুহূর্তের ছবি ও ভিডিও ডিলিট করেছেন সোহিনী। এমনকী কল্লোলের প্রোফাইলেও সোহিনীর চিহ্ন মাত্র নেই। বঙ্গ টেলিপাড়ার অতি-পরিচিত অভিনেত্রী সোহিনী। স্টার জলসার ‘ময়ূরপঙ্খী’ সিরিয়াল থেকে তাঁর আত্মপ্রকাশ, এরপর ‘রেশম ঝাঁপি’, ‘গঙ্গারাম’ সহ একাধিক ধারাবাহিকে লিড রোলে অভিনয় করেছেন তিনি। তবে তাঁকে বিশেষ পরিচিতি দিয়েছে টায়রা। ‘গঙ্গারাম’-এর শ্যুটিং চলাকালীনই ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে গাঁটছড়া বাঁধেন সোহিনী।

মাত্র তিনমাসের পরিচয়েই বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অভিনেত্রী তাঁর ব্যবসায়ী স্বামীকে বিয়ে করার জন্যে। পেশাদার জীবন আর সংসার দুটোই সমানতালে চালাচ্ছিলেন সোহিনী। মাঝে হিন্দি টেলিভিশনে তাঁর অভিনয় করার কথা থাকলেও প্রোজেক্টের কাজ মাঝপথেই আটকে যায়। এই মুহূর্তে তিনি ব্যস্ত রাজর্ষি দে-র নতুন ছবি ‘সাদা রঙের পৃথিবী’র শ্যুটিংয়ে। ছবিতে ‘বুলি’ চরিত্রে দেখা মিলবে তাঁর। এদিকে গত বছর দূর্গাপুজোতেও একসঙ্গে কাটিয়েছেন সোহিনী-কল্লোল। হঠাৎ করেই কী হয়ে গেল! তবে কি কারণে তাঁদের এই দূরত্ব তা স্পষ্ট নয়। 

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২