‘ওয়ার ২’-এর ব্যর্থতা, ‘ধুম 4’-এর পরিচালনার দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন অয়ন মুখোপাধ্যায়

খবর ছিল যে, 'ওয়ার ২'-এর পরে, অয়ন রণবীর কাপুর অভিনীত 'ধুম ৪' পরিচালনা করবেন। কিন্তু এখন শোনা যাচ্ছে, চলচ্চিত্র নির্মাতা 'ধুম ৪' পরিচালনা না করার সিদ্ধান্ত নিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি বছরের সবচেয়ে প্রতীক্ষিত ছবিগুলির মধ্যে একটি ছিল ‘ওয়ার ২’। যা স্বাধীনতা দিবসের প্রাক্কালে মুক্তি পেয়েছিল। ছবিটি পরিচালনা করেছিলেন অয়ন মুখোপাধ্যায়, ছবিতে অভিনয় করেছিলেন হৃতিক রোশন, জুনিয়র এনটিআর, কিযারা আডভানি। ছবিটি ‘ওয়ার’-এর দ্বিতীয় সংস্করণ ছিল। কিন্তু ছবিটি ভক্তদের মন জয় করতে ব্যার্থ হয়েছে। বক্স অফিসে তেমন আয় করতে পারেনি। অথচ হৃতিকের ছবি মানেই ভক্তদের মধ্যে উন্মাদনা চরমে থাকে। কিন্তু ওয়ার 2-তে অভিনেতার ভক্তরা তেমন ম্যাজিক খুঁজে পায়নি। সুতরাং ছবিটির পরিচালক হিসেবে ব্যার্থ অয়ন মুখোপাধ্যায়।

রণবীর কাপুর-আলিয়া ভাটকে নিয়ে নির্মিত তার ‘ব্রহ্মাস্ত্র’ ছবিটিও ব্যার্থ হয়েছিল। খবর ছিল যে, ‘ওয়ার ২’-এর পরে, অয়ন রণবীর কাপুর অভিনীত ‘ধুম ৪’ পরিচালনা করবেন। কিন্তু এখন শোনা যাচ্ছে, চলচ্চিত্র নির্মাতা ‘ধুম ৪’ পরিচালনা না করার সিদ্ধান্ত নিয়েছেন। এবং তিনি ‘ব্রহ্মাস্ত্র ২’-এর কাজ শুরু করেছেন। যেখানে রণবীর-আলিয়া পুনরায় জুটি বাঁধবেন। একটি সূত্র জানিয়েছে, “অয়ন বিশ্বাস করেন যে ওয়ার ২ এবং ধুম ৪-এর মতো ছবি কখনও তার জন্য নয়। তিনি এমন কিছু করতে চান, যেখানে রোমান্স, নাটকীয়তা, দর্শনীয় ভাব এবং গল্প বলার সুযোগ থাকবে। ওয়ার 2-এ অয়ন কেবল শ্রীধর রাঘবনের লেখা কাগজে যা লেখা ছিল তা বাস্তবায়ন করছিলেন, তাই চিত্রনাট্যের উপর তিনি খুব কমই জোর দিয়েছিলেন। তাই ওয়ার 2 ব্যর্থতার পর তিনি আরও একটি বাস্তবায়নের যাত্রায় যেতে চান না।

কারণ তিনি একজন আগ্রহী চলচ্চিত্র নির্মাতা, যিনি কেবল লিখিত উপাদানের উপর কাজ করার থেকে বেশিকিছু পর্দায় আনতে পছন্দ করেন। তাই অয়ন রণবীর এবং আদিত্য চোপড়া উভয়ের সঙ্গেই কথা বলেছেন। তারা তার দৃষ্টিভঙ্গি বুঝতে পেরেছেন। তাই ধুম 4-এর কাজ রেখে তিনি ব্রহ্মাস্ত্র ২-এর কাজ শুরু করেছেন।” ‘ব্রহ্মাস্ত্র 2’-এর কাজ ২০২৬ সালে শুরু হবে। ছবির লেখার কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। অন্যদিকে ধুম 4- পরিচালনা করতে পারেন, YRF-এর কর্ণধার আদিত্য চোপড়া নিজেই। সুতরাং এই খবর সত্যি হলে আদিত্য চোপড়া ধুম 4-এর মাধ্যমে পরিচালনায় দুর্দান্ত প্রত্যাবর্তন করবেন। তার শেষ পরিচালনা ছিল ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত বেফিক্রে।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা