আবারও পর্দায় দেওর-বৌদির চরিত্রে বাস্তব জুটি অর্ণব-ইপ্সিতা, কোন মেগায়?

এদিকে ইপ্সিতা-দেবোত্তম এর আগে একাধিক বাংলা সিরিয়ালে জুটি বেঁধেছেন, তাঁরা টেলিভিশনের হিট জুটি।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘আলো ছায়া’র পর এবার ‘জল থই থই ভালোবাসা’, এবারেও দেওর-বৌদি হিসাবেই দেখা মিলবে বাস্তবের হবু দম্পতি অর্ণব-ইপ্সিতার। টেলিভিশনের অতি পরিচিত দুই মুখ অর্ণব বন্দ্যোপাধ্যায় ও ইপ্সিতা মুখোপাধ্যায়ের। জি বাংলার ‘আলো ছায়া’ সিরিয়ালের সেট থেকে শুরু হয়েছিল তাঁদের প্রেম কাহিনি। বছর খানেক চুটিয়ে প্রেম করার পর ২০২২ সালের জানুয়ারি মাসে আইনি বিয়েটা সারেন দুজনে। কিন্তু পরে তাঁদের মধ্যে ফাটল তৈরি হয়েছিল বটে, কিন্তু সে-সব এখন অতীত। যাবতীয় ভুল বোঝাবুঝি ভুলে আবারও কাছাকাছি এসেছেন তাঁরা।

আবারও স্ক্রিন শেয়ার করছেন। কিন্তু দুর্ভাগ্যবশত এবারও দেওর-বৌদি হিসাবেই দেখা যাবে অর্ণব-ইপ্সিতাকে। কিন্তু কোথায়? সোমবার থেকেই স্টার জলসায় শুরু হচ্ছে ‘জল থই থই ভালবাসা’। ম্যাজিক মোমেন্টসের এই সিরিয়ালের হাত ধরেই টেলিভিশনে আবার ফিরছেন অপরাজিতা আঢ্য। চন্দন সেনের সঙ্গে কাজ করছেন তিনি। এই সিরিয়ালে অপরাজিতা অর্থাৎ কোজাগরী বসুর তিন সন্তান। বড় ছেলের চরিত্রে দেখা যাবে দেবত্তম সাহাকে, তাঁর বিপরীতে থাকছেন ইপ্সিতা। আর ছোট ছেলে অর্ণব, সুতরাং তাঁর বড় বৌদির চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী। বিষয়টি নিজেই জানিয়েছেন ইপ্সিতা। এদিকে ইপ্সিতা-দেবোত্তম এর আগে একাধিক বাংলা সিরিয়ালে জুটি বেঁধেছেন, তাঁরা টেলিভিশনের হিট জুটি।

‘কেয়া পাতার নৌকো’ সিরিয়াল থেকে জল থই থই ভালোবাসায় পর্যন্ত সবেতেই তাঁরা হিট জুটি। এর আগে শেষ স্টার জলসারই ‘আলতা ফড়িং’ সিরিয়ালে দেখা মিলেছিল অর্ণবের। কিন্তু সেখানে আচমকাই নায়ক থেকে খলনায়ক হতে হয় তাঁকে চিত্রনাট্যের খাতিরে। তবে এবার আদ্যপান্ত পজেটিভ চরিত্রেই থাকছেন তিনি। 

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২