পাকিস্তানি গান চুরির অপরাধে আইনি পদক্ষেপ করণের বিরুদ্ধে

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডে যেন বিতর্কের শেষ নেই। কয়েকদিন আগেই পাকিস্তানি গায়কের গান চুরির অভিযোগ উঠেছিল বলিউডের স্বনামধন্য প্রযোজক-পরিচালক করণ জোহরের বিরুদ্ধে। করণের প্রযোজিত আসন্ন ছবি, ‘যুগ যুগ জিও’র ‘নাচ পাঞ্জাবান’ গানটি পাকিস্তানি গায়ক তথা রাজনীতিবিদ আবরার উল হকের নির্মিত পাকিস্তানি গান থেকে চুরি করা হয়েছে বলে দাবি করেছিলেন খোদ আবরার উল হক। তিনি সেই গানটি ছবি থেকে তুলে নেওয়ার কথা জানালেও, করণের থেকে কোনও প্রতিক্রিয়া আসেনি।

এই কারণেই তিনি এবার তাঁর ভক্তদের আশ্বস্ত করলেন যে, আর সহ্য করবেন না তিনি, এবার তিনি করণ জোহর এবং টি-সিরিজের বিরুদ্ধে “নাচ পাঞ্জাবন” গান চুরির অপরাধে আইনি পদক্ষেপ নেবেন৷ বরুণ ধাওয়ান এবং কিয়ারা আদভানি অভিনীত ‘যুগ যুগ জিও-তে যে গানটি প্রথম রিলিজ হয়েছে অর্থাৎ “নাচ পাঞ্জাবন”, সেই গানটিই একটি পাকিস্তানি গানের সংশোধিত সংস্করণ। “নাচ পাঞ্জাব্বান” গানটির যখন প্রথম ট্রেলার প্রকাশ্যে এসেছিল, তখনই আবরার উল হক টুইট করে বলেছিলেন যে, তিনি তাঁর গান কারুর কাছে বিক্রি করেননি। তাই তাঁর গান চুরি করে ব্যবহার করা হচ্ছে। তাই তিনি করণ জোহরের বিরুদ্ধে আদালতে যাবেন।

তবে আবরার উল হকের টুইটের জবাবে, টি-সিরিজের পক্ষ থেকে একটি বিবৃতি জারি করে বলা হয়েছিল যে, এই গানটি করার জন্যে “আইনিভাবে” অধিকার পেয়েছে তাঁরা এবং এটি ললিউড ক্লাসিকের ইউটিউব চ্যানেলেও উপলব্ধ রয়েছে। এমনকী তাঁরা বলেছিলেন, এই গান প্রকাশের সময় সমস্ত প্ল্যাটফর্ম জুড়ে, যা যা বকেয়া ক্রেডিট রয়েছে তা অন্তর্ভুক্ত করা হবে। এছাড়া মুভিবক্স রেকর্ডস লেবেল দ্বারা উপস্থাপন করা গানের কপিরাইট শুধুমাত্র সমস্ত বৈধ নথির সহিত, শুধুমাত্র মুভিবক্সে ন্যস্ত করা হয়েছে। এরপরেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা এই ছবির নতুন ভিডিওতে উল হক বলেছেন, “অনেক ভক্ত আমাকে জিজ্ঞাসা করছেন, কেন আমি আমার গান “নাচ পাঞ্জাবন” চুরি করার জন্য করণ জোহর এবং টি-সিরিজের বিরুদ্ধে আদালতে যাইনি?’, এর উত্তরেই জানাই, হ্যাঁ আমি আদালতে যাচ্ছি, আপনারা কেউ চিন্তা করবেন না।”

এই অভিযোগের ভিত্তিতে তিনি লেখেন, ‘শুধুমাত্র ক্রেডিট দেওয়াই যথেষ্ট নয় কারণ তিনি কখনও গান বিক্রি করেননি এবং কাউকে ব্যবহারের অধিকার দেননি৷ এটা আমার গান এবং ঈশ্বরের আশীর্বাদে আমি এটা ফেরত পাব, এবং আমি আদালতে আসছি। সেখানে দেখা হবে।’

এই নোটটি লিখে তিনি করণ জোহর, তাঁর প্রযোজনা সংস্থা ধর্ম প্রোডাকশন এবং টি-সিরিজের টুইটার হ্যান্ডেলগুলিকে ট্যাগ করেছেন এবং #StopStealingOurSongs হ্যাশট্যাগও ব্যবহার করেছেন৷ রাজ মেহতা পরিচালিত ‘যুগ যুগ জিও’ ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছেন, ধর্মা প্রোডাকশন এবং ভায়াকম 18 স্টুডিওর। ছবিতে অভিনয় করেছেন বরুণ ধাওয়ান, কিয়ারা আদভানি, অনিল কাপুর, নীতু কাপুর, মনীশ পল এবং প্রাজকতা কলি। আগামী ২৪ জুন, ২০২২-এ মুক্তি পেতে চলেছে প্রেক্ষাগৃহে।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা