‘উনি কি গায়িকা ছিলেন?’ হাসতে হাসতে আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা, বিপাকে বিজেপির মেয়র

আশা ভোঁসলে কে ছিলেন, উনি কি কোনও গায়িকা ছিলেন? তাঁকে নাকি চেনেনই না বিজেপি মেয়র! অবাক কাণ্ড আগ্রাতে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আশা ভোঁসলে কে ছিলেন, উনি কি কোনও গায়িকা ছিলেন? তাঁকে নাকি চেনেনই না বিজেপি মেয়র! অবাক কাণ্ড আগ্রাতে। শুধু তাই নয়, হাসতে হাসতে গায়িকার ছবিতে শেষ শ্রদ্ধা জানালেন তিনি। সুরালোকে অন্ধকার, রবিবার (১২ এপ্রিল) প্রয়াত হয়েছেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে। মাল্টি অর্গ্যান ফেলিওর হয়ে মুম্বইয়ের ব্রীচ ক্যান্ডি হাস পাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন গায়িকা। তাঁর মৃত্যুতে শুধু ভারতে নয়, গোটা বিশ্বে শোকের ছায়া। ভারতীয় সঙ্গীত জগতের কিংবদন্তি ছিলেন তিনি। বিশ্বজুড়ে তাঁর লক্ষ লক্ষ ভক্ত। তাঁর অবদান প্রজন্মের পর প্রজন্ম মনে রাখবে। যেখানে ‘সুরের রানি’ কে হারিয়ে মর্মাহত গোটা দেশ, সেখানে আশা ভোঁসলে কে ছিলেন, সেটাই নাকি জানেন না বিজেপির মেয়র হেমলতা দিবাকর কুশওয়াহ।

হ্যাঁ, সোমবার (১৩ এপ্রিল) সোশ্যাল মিডিয়ায় এমনই একটি ভিডিও ভাইরাল হচ্ছে। যেখানে আগ্রার মেয়র হেমলতাকে কিংবদন্তি গায়িকাকে হাসতে হাসতে শ্রদ্ধা জানাতে দেখা যাচ্ছে। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ব্যপক বিতর্কের সৃষ্টি করেছে। ভিডিওটিতে দেখা গিয়েছে, আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা জানানো সময়ে হেমলতা তাঁর পাশে দাঁড়ানো লোকদের জিজ্ঞাসা করছেন, তিনি কোনও গায়িকা ছিলেন কি না! নিশ্চিত হওয়ার পর তিনি হেসে ওঠেন এবং বলেন তিনি পুরোপুরি নিশ্চিত ছিলেন না। এবার তিনি নিশ্চিত হলেন। শুধু তাই নয়, শোক প্রকাশের সময় তিনি গায়িকার নাম দুবার ভুল উচ্চারণ করেন এবং তাঁকে ‘আশা ঘোষলে’ বলে অভিহিত করেন। এরপর অপরাধ ঢাকতে বলেন যে, দেশের সঙ্গীত জগতে একটি বিরাট ক্ষতি, এবং আগ্রা ও বিজেপির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন। এই ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় বিতর্কের সৃষ্টি করেছে। একটি প্রতিবেদন অনুযায়ী, আগ্রায় বিজেপির ব্রজ প্রদেশ কার্যালয়ে নারী শক্তি বন্দন আইন বিষয়ক একটি সচেতনতামূলক প্রচার অভিযানের সময়ে ঘটনাটি ঘটে, যেখানে দলের বেশ কয়েকজন নেতা ও মহিলা সদস্যও উপস্থিত ছিলেন।

এই সভায় উত্তরপ্রদেশের ক্যাবিনেট মন্ত্রী বেবি রানি মৌর্যের উপস্থিত থাকার কথা ছিল, কিন্তু তিনি না আসায় হেমলতা সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন। আলাপচারিতার সময় একজন সাংবাদিক তাঁকে আশা ভোঁসলের মৃত্যু নিয়ে প্রশ্ন করেন, যার জবাবে তিনি এমন একটি উত্তর দেন যা এখন ভাইরাল হয়ে গিয়েছে। ভাইরাল ভিডিওটি নিয়ে অনেকে ব্যঙ্গাত্মক প্রতিক্রিয়া জানিয়েছেন। বিজেপির একজন নেত্রী হয়ে তাঁর আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন। হেমলতা আগ্রার একজন বিশিষ্ট বিজেপি নেত্রী। তিনি ২০১২ সালের উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনে সমাজবাদী পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছিলেন। এরপরেই ২০১৬ সালে বিজেপিতে যোগ দেন। তিনি ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত আগ্রা গ্রামীণ থেকে বিধায়ক হিসেবে দায়িত্ব পালন করেন এবং ২০২৩ সালের মেয়র নির্বাচনে ১.০৮ লক্ষেরও বেশি ভোটের ব্যবধানে জয়ী হন। এদিকে কিংবদন্তি গায়িকার শেষকৃত্য আজ বিকেলে মুম্বইয়ের শিবাজি পার্কে অনুষ্ঠিত হবে। এছাড়া তাঁকে তাঁর ভক্তরা শ্রদ্ধা জানাতে পারবেন। তাঁর মৃত্যুর সঙ্গে সঙ্গে শেষ হল ভারতীয় সঙ্গীত মহলের স্বর্ণযুগ।

ঝাড়গ্রাম পুরসভার কর্মচারীদের কড়া বার্তা দিলেন বিজেপি বিধায়ক

শেষ মুহূর্তের রোমাঞ্চ আর জোড়া গোল! যুবভারতীতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর অমীমাংসিত ডার্বি

তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের কাঠের সেতু পারাপারে টোল আদায় বন্ধ করল বিজেপি

ভোটের আগে প্রতিশ্রুতি অনুযায়ী দুর্গাপুরের নিউমার্কেট এলাকার রাস্তা সারালেন বিজেপি বিধায়ক

মরশুমের প্রথম ডার্বিতে হাড্ডাহাড্ডি স্নায়ুর লড়াই, সুযোগ নষ্টের খেসারত দিয়ে প্রথমার্ধ গোলশূন্য

দক্ষিণী ইন্ডাস্ট্রিতে ফের শোকের ছায়া, ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দিয়ে আত্মঘাতী তামিল প্রযোজক

মোদির আত্মনির্ভর পথে বিশেষ ধরনের মাইক্রো টার্বোজেট ইঞ্জিন তৈরি করেছে মৃন্ময়

২৩ রানে পঞ্জাবকে হারিয়ে আইপিএলের প্লে অফে আরসিবি

‘‌এখন ডিজের বদলে তৃণমূল নেতাদের ঘরে হারমোনিয়াম বাজছে’‌, ফলতায় খোঁচা শমীকের

বছরে ৬,০০০ টাকা আর্থিক সাহায্য! বাংলায় শুরু আরও একটি কেন্দ্রীয় প্রকল্প

ডার্বি ম্যাচে আমন্ত্রিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রবিবাসরীয় যুবভারতী ক্রীড়াঙ্গনে নয়া দৃশ্য!

রাজ্যের মন্ত্রী হয়ে সস্ত্রীক গ্রামের বাড়িতে দিলীপ, রবিবার ঝাড়গ্রামে উৎসবের মেজাজ

প্রয়াত আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের চণ্ডীপুরের বাড়িতে মুখ্যমন্ত্রী

মস্কোয় ইউক্রেনের ড্রোন হামলার জেরে মৃত্যু হল এক ভারতীয়ের, জখম ৩