ফের জ্বর ঐন্দ্রিলার

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ গত ১ নভেম্বর থেকে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন বাঙলার জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma) । ১০ দিন পরেও জ্ঞান ফেরেনি অভিনেত্রীর। তাঁর দ্রুত সুস্থতা কামনা করে প্রার্থনায় সামিল ঐন্দ্রিলার অনুরাগীরা। তবে জ্ঞান না ফিরলেও ক্রমশ তাঁর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছিল। চিকিৎসকরা জানিয়েছিলেন জ্বর নেই ঐন্দ্রিলার। তাঁর শরীরে অক্সিজেনের মাত্রাও স্বাভাবিক রয়েছে। শুধু তাই নয় ভেন্টিলেশনের মাত্রাও কমিয়ে আনা হয়েছে। কিন্তু শুক্রবার আবার ঐন্দ্রিলার জ্বর এসেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। আবার নতুন করে জ্বর আসায় উদ্বিগ্ন ঐন্দ্রিলার অনুরাগীরা।

শুক্রবার হাসপাতালের পক্ষ থেকে ঐন্দ্রিলার শারীরিক অবস্থা জানিয়ে বলা হয়েছে, এখনও অভিনেত্রীকে ভেন্টিলেশনে রাখা হয়েছে তাঁর শরীরে জ্বর এসেছে। শরীরে সংক্রমণ থাকায় অভিনেত্রীকে অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে। তাঁর জ্ঞ্যান এখনও ফেরেনি। এর আগে সোমবার ঐন্দ্রিলাকে ভেন্টিলেশন থেকে বের করা হলেও ২৪ ঘণ্টার মধ্যেই তাঁকে ফের ভেন্টিলেশনে দেওয়া হয়। তাঁর শরীরে নতুন করে সংক্রমণ দেখা দেয় মঙ্গল্বাএর এরপর শুক্রবার তাঁর জ্বর আসায় উদ্বিগ্ন ঐন্দ্রিলার অনুরাগীরা।

উল্লেখ্য মঙ্গলবার ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। তাঁর মাথায় রক্ত জমাট বেঁধে যায়। চিকিৎসকরা মঙ্গলবার রাতেই তাঁর মাথায় অস্ত্রপচার করেন। অস্ত্রপচারের পর চিকিৎসকরা জানিয়েছিলেন কোমায় আছেন অভিনেত্রী। তবে ৬ দিন পর সোমবার ঐন্দ্রিলার শারীরিক অবস্থার অনেকটা উন্নতি হয়েছে বলে জানিয়েছিলেন অভিনেতা সব্যসাচী চৌধুরী। জ্ঞান না ফিরলেও কাছে গেলে অভিনেত্রী হাত ধরার চেষ্টা করছেন বলেও জানিয়েছিলেন সব্যসাচী চৌধুরী।

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের

‘ভাল তৃণমূলরা বাড়িতেই বসে থাকুন, বিজেপিতে স্থান নেই,’ সাফ জানালেন শমীক

টুলু-কাণ্ডে গ্রেফতার সরকারি কর্মচারী, বাড়িতে মিলল জমির দলিল

অরুণাচলে প্রদেশে হড়পা বান ও ভূমিধসে মৃত ৪, নিখোঁজ ৫ সেনা জওয়ান

বাধ সাধল আবহাওয়া, স্বাধীনতা দিবসে সুন্দরবন সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

স্বাধীনতা দিবসে ঋত তৃণমূলের ‘কাছাকাছি’ কালীঘাটপন্থী বিধায়ক কুণাল ঘোষ, জল্পনা

স্বাধীনতা দিবসে রক্তাক্ত গুরাপ, সাপের মতো এঁকেবেঁকে বাইক স্টান্ট করতে গিয়ে নিহত যুবক

স্বাধীনতা দিবসের প্রস্তুতিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত শিক্ষক, আহত ৩ পড়ুয়া

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

‘১ কোটি পড়ুয়াকে এআই ট্রেনিং, বিনামূল্যে অনলাইনে কোচিং,’ লালকেল্লা থেকে ঘোষণা প্রধানমন্ত্রীর

বেজোসের সঙ্গে হাত মিলিয়ে Liverpool কিনলেন শিল্পপতি লক্ষ্মী মিত্তলের জামাই

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে নামার আগেই চোট পেলেন বাবর আজম

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ২০, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা