ফ্রান্সে পৌঁছলেন ঐশ্বর্য, ফুল দিয়ে অভিনেত্রীকে স্বাগত ‘Cannes’-এর

মেয়েকে নিয়ে ফ্রান্স রিভিয়েরায়ে পৌঁছলেন অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন। হোটেল মার্টিনেজ নিয়ে যে বিতর্ক ছিল, সেখানেই অভিনেত্রী হাজির হলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: মেয়েকে নিয়ে ফ্রান্স রিভিয়েরায়ে পৌঁছলেন অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন। বিতর্কিত হোটেল মার্টিনেজেই অভিনেত্রী হাজির হলেন। সঙ্গে ‘গ্র্যান্ড ওয়েলকাম’ পেলেন তিনি। গতকাল গভীর রাতে কান চলচ্চিত্র উৎসবে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন তিনি। এবারেও তাঁর সঙ্গী হয়েছে মেয়ে আরাধ্যা। দুজনকেই কালো পোশাকে দারুণ দেখাচ্ছিল। অবশেষে শুক্রবার বিকেলে গন্তব্যস্থলে পৌঁছলেন অভিনেত্রী। ভাইরাল একটি ভিডিওতে দেখা গিয়েছে, তাঁর মেয়ে আরাধ্যাকে নিয়ে হোটেল মার্টিনেজে উপস্থিত হয়েছেন ঐশ্বর্য। একটি কালো বিলাসবহুল গাড়ি থেকে নামছেন। মায়ের আপ্যায়ন দেখে মুগ্ধ হয়ে গেলেন আরাধ্যা।

জানা যাচ্ছে, আগামিকাল ৭৯ তম কান চলচ্চিত্র উৎসবের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত হবেন তিনি এবং রেড কার্পেটে হাঁটবেন। এ বছর কান চলচ্চিত্র উৎসবের শুরু থেকেই জল্পনা চলছিল যে, ঐশ্বর্য কান চলচ্চিত্র উৎসবে হয়তো যোগ দেবেন না। কারণ ২০০৩ থেকে লরিয়াল বিউটি ব্র্যান্ডের প্রচারণার মুখ হয়ে কানে হাজির হচ্ছেন অভিনেত্রী। উৎসবের আগে হোটেল মার্টিনেজ থেকে ঝোলানো ল’রিয়াল প্যারিসের প্রচারমূলক পোস্টে আলিয়া ছাড়া কোনও ভারতীয় অভিনেত্রীর মুখ ছিলনা। তাই অনেকেই ভেবেছিল, লরিয়াল ঐশ্বর্যকে অবজ্ঞা করছে। তাঁকে হয়তো এবার কানে আমন্ত্রণ জানায়নি বিউটি ব্র্যান্ডটি। কিন্তু সব জল্পনা-কল্পনা উড়িয়ে দিতে গতকাল রাতে কানের উদ্দেশ্যে মুম্বই থেকে রওনা দিয়েছেন ঐশ্বর্য। আজ বিকেলে তিনি ফ্রান্সের রিভিয়েরায়ে পৌঁছেছেন। আর যে হোটেল বির্তকের কেন্দ্রে ছিল, সেই হোটেল মার্টিনেজেই তাঁকে স্বাগত জানানো হয়েছে।

আরাধ্যার সঙ্গে হোটেলে প্রবেশ করার সময় ঐশ্বর্যকে একটি ফুলের তোড়া দিয়ে স্বাগত জানানো হয়েছে। প্রবেশদ্বারে দাঁড়িয়ে থাকা কর্মকর্তাদের অভিবাদন জানান, ছবি তোলার জন্য পোজ দেন এবং ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়েন। ঐশ্বর্য কান-এর অন্যতম পরিচিত ভারতীয় মুখ। ২০০২ সালে ‘দেবদাস’ ছবির প্রিমিয়ারে শাহরুখ খান এবং চলচ্চিত্র নির্মাতা সঞ্জয় লীলা বনশলীর সঙ্গে প্রথমবারের মতো কান চলচ্চিত্র উৎসবে যোগ দিয়ে ছিলেন ঐশ্বর্য। এরপর থেকে, তিনি ল’রিয়াল প্যারিসের গ্লোবাল অ্যাম্বাসেডর হিসেবে কানে উপস্থিত হচ্ছেন। এবার তাঁর কানের লুক দেখার অপেক্ষায় ভক্তরা।

রেশনে নিম্নমানের গম দিলে ব্যবস্থা নেওয়া হবে, নির্দেশ খাদ্যমন্ত্রীর

সিলেটে প্রকাশ্যে হিন্দু পুলিশ কর্মীকে কুপিয়ে খুন করল মাদকপাচারকারী

জলবায়ু পরিবর্তনের ভয়ঙ্কর রূপ, বিশ্বের ৫০ উষ্ণতম শহর ভারতেই রয়েছে

সাত বছরের রামিসাকে ধর্ষণের পর গলা কেটে খুন, গর্জে উঠলেন সাকিব-মাশরাফিরা

‘‌বিজেপিতে যোগ দেওয়ার জন্য লাইন দিয়ে আছেন তৃণমূলীরা’‌, বড় দাবি শমীকের

রবিবার বিশেষ পরিষেবা দিতে চলেছে কলকাতা মেট্রো, জেনে নিন সময়সূচী

ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা, ঠাঁই হল না এক ঝাঁক তারকার

ফের কালিয়াচক থেকে উদ্ধার ১১ লক্ষ টাকার জাল নোট,ধৃত ১

‘‌শুভেন্দু বাংলাকে উন্নতির শিখরে পৌঁছবেন, আমি আত্মবিশ্বাসী’‌, সাক্ষাতের পর বার্তা রাজনাথের

প্রত্যেক বিধায়ককে নিজের এলাকায় চষে বেড়াতে হবে, নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

সাতসকালে শহরজুড়ে ইডির অভিযান, কোন মামলায় তল্লাশি?

‘সার কিনতে দুর্নীতি হয়েছে, অডিট হবে’‌, বিস্ফোরক অভিযোগ তুললেন খাদ্যমন্ত্রী

১ জুন থেকে কত সংখ্যক সরকারি বাস চলবে? জানিয়ে দিল পরিবহণ দফতর

মহিলাদের অশ্লীল ভাষায় গালমন্দের অভিযোগে গ্রেফতার তৃণমূল কর্মী, উত্তেজনা পুখুরিয়ায়